12/03/2026
২২ রমজান, ২০২৬।
আলহামদুলিল্লাহ আজ অতিথিখানাতে ছিল "কাচ্চির দিবস"। প্রতিবছর রমজানের শেষ ভাগে আমাদের অতিথিদের জন্য একটা "কাচ্চি দিবস" হয়, বহু দুর বা খুব কাছে থেকে পাঠানো কারো ভালোবাসাতে আয়োজন করা হয় এটি। সকাল থেকে বাবুর্চি মশাই বেজায় ব্যাস্ত আর চিন্তিত, কারন ঠিক ৬ টা বাজার আগে রান্না শেষ করতে হবে তবে রান্না হতে হবে অতুলনীয় কারন রান্নাতো করা হচ্ছে অতিথিদের জন্য। আমাদের অতিথিরা খুবই আগ্রহের সাথে তদারকি করছে, রান্না কতদুর, কিছু সহযোগিতা লাগবে কি না। তারপর ঠিক রান্না শেষ হলে মাগরীবের আগেই সব গুছিয়ে প্রস্তুত করা। আলহামদুলিল্লাহ আজ অতিথিদের জন্য খুব সুন্দর একটা দিন গেল, দিন শেষ তাদের মুখের হাসিটা কোটি টাকা দামি। আলহামদুলিল্লাহ
হে আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা, হে পরওয়ারদেগার, হে রাজ্জাক, তোমার খুশি জন্য যারা তোমার ইয়াতিম ও হাফেজি পড়ুয়া বান্দাদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছে, হে আল্লাহ্ তুমি তাদের এ চেষ্টাটুকু কবুল করে নাও এবং বিনিময় তাদের পিতা-মাতাদের যারা বেঁচে আছেন তাদের তুমি শিফা দান করো আর যারা বেঁচে নেই তাদের বারযাখের জীবন শান্তির করে দাও। আমিন।