24/06/2026
🔴 স্বপ্নিল বৃক্ষরোপন অভিযান ২০২৬ 🔴
বিগত বছরের মত এবারো আমরা দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ২০০০ গাছ লাগানোর নিয়ত করেছি। স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতরন করা হবে। এর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী দের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় গাছের চারা রোপন করা হবে, ইনশাআল্লাহ। জাত ও আকার ভেদে ১০০-১২০ টাকায় গাছ পাওয়া যাবে। সাদাকা জারিয়া হিসেবে আপনার নিজের ও প্রিয়জনের নামে বৃক্ষ করতে আমাদের সাথে যোগ দিতে পারেন।