Backshigonj SSC Batch-15

Backshigonj SSC Batch-15 Bakshigonj SSC Batch-2015 (B.S.B.-15) is a non-political organization dedicated to serving humanity.

The organization has always worked for the welfare of people and will continue its efforts in the future, inspiring unity, compassion, and social progress Bakshigonj SSC Batch-2015 (B.S.B.-15) is a non-political organization. This organization has always worked for the welfare of humanity and, IN SHA ALLAH, will continue to do so.

12/04/2026

বকশীগঞ্জের উপজেলা মোড়ে সড়ক দুর্ঘটনা:

নিরাপদ বকশীগঞ্জের দাবিতে আমাদের আওয়াজ

আজ সকালে বকশীগঞ্জের উপজেলা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী এক স্কুল শিক্ষার্থী অনিয়ন্ত্রিত ভটভটি (নসিমন) এর ধাক্কায় গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বকশীগঞ্জ থেকে ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এই ধরনের অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ যানবাহন দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ পৌরসভার ভেতরে অবাধে চলাচল করছে, যা প্রতিনিয়ত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

আমরা জোর দাবি জানাচ্ছি যে—
• বকশীগঞ্জ পৌরসভার ভেতরে, বিশেষ করে বাজার এলাকায় ভটভটি/নসিমনের চলাচল অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
• ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে বকশীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
• বকশীগঞ্জবাসীর নিরাপত্তার স্বার্থে দ্রুত এ বিষয়ে আলোচনা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

নিরাপদ সড়ক আমাদের অধিকার।
এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রশাসন বকশীগঞ্জ

🌙 ইফতার মাহফিল সম্পন্ন 🌙বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫ (BSB-15) এর উদ্যোগে আয়োজিত পবিত্র ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ সুন্দর ...
19/03/2026

🌙 ইফতার মাহফিল সম্পন্ন 🌙

বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫ (BSB-15) এর উদ্যোগে আয়োজিত পবিত্র ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে যারা সরাসরি ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে অনুষ্ঠানকে সফল করেছেন—সংগঠনের সকল সদস্যদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের ঐক্য, আন্তরিকতা এবং পরিশ্রমই আমাদের শক্তি।

এছাড়াও অংশগ্রহণকারী সকলের প্রতি রইলো ভালোবাসা ও শুভেচ্ছা, যাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।

মহান আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সেবামূলক কার্যক্রমগুলো কবুল করুন এবং ভবিষ্যতেও এ ধরনের সুন্দর উদ্যোগ অব্যাহত রাখার তৌফিক দান করুন। 🤲

🤲❤️ মানবতার টানে, ভালোবাসার বন্ধনে…পবিত্র ঈদ উপলক্ষে বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫ সংগঠনের উদ্যোগে এলাকার অসহায় ও হতদরিদ্র...
18/03/2026

🤲❤️ মানবতার টানে, ভালোবাসার বন্ধনে…

পবিত্র ঈদ উপলক্ষে বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫ সংগঠনের উদ্যোগে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহৎ উদ্যোগকে সফল করার জন্য সংগঠনের প্রতিটি সদস্য, দায়িত্বরত স্বেচ্ছাসেবক এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন— সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 🙏

আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও মানবিকতার কারণেই আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 😊

আমরা আশা করি, মহান আল্লাহ তাআলা আমাদের এই মানবিক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতে আরও দ্বিগুণ করার তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে থেকে আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবো। 🌙✨

সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।

📸 ঈদ উপহার বিতরণ কর্মসূচির কিছু মুহূর্তের ছবি সংযুক্ত করা হলো।

🌙✨ ইফতার মাহফিল ও ঈদ উপহার কর্মসূচি – ২০২৬ ✨🌙আয়োজনে: বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫🍽 ইফতার মাহফিল🗓 ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবা...
15/03/2026

🌙✨ ইফতার মাহফিল ও ঈদ উপহার কর্মসূচি – ২০২৬ ✨🌙

আয়োজনে: বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫

🍽 ইফতার মাহফিল
🗓 ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)
⏰ বিকাল ৫:০০ টা
📍 বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ

🎁 ঈদ উপহার বিতরণ
🗓 ১৮ মার্চ ২০২৬ (বুধবার)
👉 সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে উপহার প্রদান করা হবে (লক্ষ্য: ৪০+ জন)

📢 আপনার পরিচিত উপযুক্ত ব্যক্তি থাকলে
নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ আমাদের জানান।

💰 সহায়তা পাঠানোর শেষ সময়
🗓 ১৭ মার্চ ২০২৬ | ⏰ সকাল ১০:০০ টা

🎁 উপহারের আইটেম (প্রতি জন ~৪৩০ টাকা):
সেমাই, নুডলস, চিনি, লিকুইড দুধ, পোলাও চাল, তেল, ডিম, ব্যাগ।

⚠️ সম্ভাব্য ২০ মার্চ ঈদ ধরে তারিখ নির্ধারণ করা হয়েছে।

🙏 আসুন, সবাই মিলে কিছু মানুষের মুখে ঈদের হাসি ফোটাই।

ধন্যবাদান্তে
বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫

রমজানের এই পবিত্র সময়ে আমরা চাই ঈদের আনন্দ যেন শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ না থাকে, বরং সেই আনন্দ পৌঁছে যাক একটি অসহায় ...
10/03/2026

রমজানের এই পবিত্র সময়ে আমরা চাই ঈদের আনন্দ যেন শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ না থাকে, বরং সেই আনন্দ পৌঁছে যাক একটি অসহায় পরিবারের ঘরেও।

হয়তো আমাদের সামান্য সহযোগিতাই কারো ঘরে ঈদের হাসি এনে দিতে পারে। আসুন, মানবতার টানে আমরা সবাই মিলে এগিয়ে আসি এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন এবং এই ছোট প্রচেষ্টার মাধ্যমে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর তৌফিক দান করুন।

ধন্যবাদান্তে
বকশীগঞ্জ এস.এস.সি ব্যাচ – ২০১৫ 🤲✨

03/01/2026
বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫ (BSB-15) সংগঠনের পক্ষ থেকে এই তীব্র শীতে গরিব ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে ...
03/01/2026

বকশীগঞ্জ এসএসসি ব্যাচ ২০১৫ (BSB-15) সংগঠনের পক্ষ থেকে এই তীব্র শীতে গরিব ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে আমরা একটি শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি হাতে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই কর্মসূচির আওতায় নির্ধারিত সকল শীতবস্ত্র আগামীকাল সম্পূর্ণভাবে বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং মেধা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন—সংগঠনের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় সমাজের জন্য আরও ভালো ও কল্যাণমূলক কাজ করা সম্ভব। সেই প্রত্যয়ে ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের আরও সক্রিয়ভাবে যুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি।

্যাচ_২০১৫

#শীতবস্ত্র_বিতরণ
#শীতার্তদের_সহায়তা
#সামাজিক_দায়বদ্ধ
#মানবিক_উদ্যোগ

❄️ আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন❄️অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, এ বছর হাড়কাঁপানো শীতে আমাদের আশেপাশের দরিদ্র ...
28/12/2025

❄️ আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন❄️

অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, এ বছর হাড়কাঁপানো শীতে আমাদের আশেপাশের দরিদ্র ও ছিন্নমূল মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে। কনকনে ঠান্ডায় যখন আমরা লেপের নিচে উষ্ণতা খুঁজি, তখন আমাদেরই পাশে কেউ একজন স্রেফ একটি গরম কাপড়ের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে।

এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে "বকশীগঞ্জ এসএসসি ব্যাচ-২০১৫ (বি.এস.বি.-১৫)"-এর পক্ষ থেকে আমরা আয়োজন করেছি: "শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫"

আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই পূর্ণতা পাবে, যখন আপনি আমাদের পাশে দাঁড়াবেন। আপনার সামান্য অনুদান হতে পারে কোনো এক শীতার্ত মানুষের বেঁচে থাকার নতুন আশার আলো।

🤝 অনুদান পাঠানোর মাধ্যম: আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য পাঠিয়ে আমাদের এই উদ্যোগে শরিক হতে পারেন|

💰 বিকাশ / নগদ (পার্সোনাল): ০১৯৯২ - ৮১৬৯৫০

(টাকা পাঠানোর পর মেসেজে আপনার নাম বা ব্যাচ উল্লেখ করলে আমাদের হিসাব রাখতে সুবিধা হবে)

"মানুষ মানুষের জন্য—আসুন, আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনকে মানবসেবার মাধ্যমে আরও দৃঢ় করি।"

বিনীত,
(বকশীগঞ্জ এসএসসি ব্যাচ-২০১৫)

বকশীগঞ্জ এসএসসি ব্যাচ–২০১৫ (বি.এস.বি.–১৫) এর পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে আনন্দমোহন কলেজকে পরা...
22/12/2025

বকশীগঞ্জ এসএসসি ব্যাচ–২০১৫ (বি.এস.বি.–১৫) এর পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে আনন্দমোহন কলেজকে পরাজিত করে ফাইনালে স্থান করে নেওয়ায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ⚽🏆

নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন পয়েন্টে উপস্থিত মানুষের সাথে কথা বলে আমরা হিসাব করেছি যে আজকে শহীদ শরীফ ওসম...
20/12/2025

নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন পয়েন্টে উপস্থিত মানুষের সাথে কথা বলে আমরা হিসাব করেছি যে আজকে শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় উপস্থিত মানুষ ১ লাখ ৫০ হাজার স্কয়ার মিটারের মতো যায়গা দখল করেছিলো। এরকম ঘনত্বের জনসমাগমে উপস্থিত মোট মানুষের সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষের কাছাকাছি (অন্ততপক্ষে ৮ লক্ষের বেশি)।

আপডেট: সংসদ ভবনের পূর্বদিকের মাঠে উপস্থিত বুয়েটের বেশ কিছু শিক্ষার্থী নিশ্চিত করেছেন জানাজার পূর্বে ঐ মাঠও পূর্ণ হয়ে গিয়েছিলো। অনেকে ইনবক্সে ছবি এবং ভিডিও পাঠিয়েছে। ড্রোনশটগুলো জানাজার আধাঘন্টা আগের হওয়ায় ঐ মাঠ খালি দেখাচ্ছিলো। সেটা বিবেচনায় নিলে জানাজায় উপস্থিত মানুষ ২ লাখ স্কয়ার মিটারের মতো যায়গা দখল করেছিলো। এরকম ঘনত্বের জনসমাগমে উপস্থিত মোট মানুষের সংখ্যা ১ দশমিক ২ মিলিয়ন বা ১২ লক্ষের কাছাকাছি (অন্ততপক্ষে ১ মিলিয়ন বা ১০ লক্ষের বেশি)।

- বুয়েটিয়ান

শতাব্দীর সমাপ্তিবিদায় হে বীর
20/12/2025

শতাব্দীর সমাপ্তি
বিদায় হে বীর

Address

Level-01, Muktijoddha Complex, Bakshogonj, Jamalpur
Jamalpur Sadar Upazila
2140

Alerts

Be the first to know and let us send you an email when Backshigonj SSC Batch-15 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share