জামালপুর জিলা স্কুল ছাত্র সংসদ

জামালপুর জিলা স্কুল ছাত্র সংসদ ©official page of jamalpur zilla school student union.

জামালপুর জিলা স্কুলের মেধাবী ছাত্র তাশরিফ বাঁচতে চায়৷ আমরাকি পারিনা,তাশরিফের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে 'মা আমি...
02/07/2025

জামালপুর জিলা স্কুলের মেধাবী ছাত্র তাশরিফ বাঁচতে চায়৷

আমরাকি পারিনা,তাশরিফের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে 'মা আমি স্কুলে যাবো কবে?'

জামালপুর জিলা স্কুলের ৫ম শ্রেনীতে পড়ুয়া প্রভাতি শাখার রোল নাম্বার-৪ মোঃ তাশরিফ। স্কুলের স্যার ও বন্ধুদের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর। হঠাৎ গত জানুয়ারী মাসে গাড়ে একটি টিউমার ধরা পড়ে। স্কুল বন্ধের মাঝে ঢাকা একটি হাসপাতালে তার গাড়ের টিউমার অপারেশন করা হয়। ফেব্রুয়ারি মাসে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে স্কুলে নিয়মিত ক্লাশ শুরু করে তাশরিফ। ফেব্রুয়ারি মাসে আবাও গাড়ে সমস্যা দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৬ মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এনা মেডিকেল, মহাখালি ক্যান্সার হাসপাতাসহ বেশ কিছু হাসপাতালে চিকিৎসা নেয় তাশরিফ। তার শরিরে ৩০টিরও বেশি থেরাপি দেয়া হয়। থেরাপিতে গাড়ের টিউমার ছোট হলেও বর্তমানে আরো করডোমা নামের তিনটি টিউমার ধরা পড়ে। গত ৩০ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রিলিজ দেন কর্তব্যরত ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত ও ভাষ্যমতে তাশরিফের করডোমা নামের এই টিউমার অপারেশন ছাড়া মেডিসিন দিয়ে নির্মূল করা সম্ভব হতে পারে, তবে এই মেডিসিন বাংলাদেশে নেই। দেশের বাইরে অন্যদেশে চিকিৎসা নিলে হয়তো বা তার টিউমার নির্মূল হতে পারে। জরুরী এই চিকিৎসা না নিলে যে কোন মুহুর্তেই নিবে যাবে এই প্রদীপ। তার শরীরের কোমর থেকে দুই পা পর্যন্ত কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। খাবার খেতে পারে না। প্রস্রাব করতে পারেনা। এমন অবস্থায় তাশরিফের ইচ্ছাপূরনে ৩০ জুন এম্বোলেন্সে ঢাকা থেকে সরাসরি নিয়ে আসা হয় আমলাপাড়ায়। সেখানে জিলা স্কুলে জলিল স্যার, রাফি উদ্দিন স্যার সহ অনেক শিক্ষক, বন্ধু ও বন্ধুদের অভিভাবকরা। ঘন্টা খানিক সময় তাশরিফের এমন অবস্থা দেখে নিরবে চোখের পানি ফেলেন। সে সময় তাশরিফ বলে 'মা আমি স্কুলে যাবো কবে?' আসলে ভাগ্যকি নির্মম যত সময় যাচ্ছে তাশরিফ ততই মুত্যুর মুখোমুখি হচ্ছে। এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তবুও আল্লাহ যা করেন। আপনারা সকলেই তাশরিফের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাশরিফকে সুস্থ্য করে দেন। তাশরিফের দ্রুত আরো উন্নত চিকিৎসা না করা হলে যে কোনো মুহুর্তে নিবে যাবে এই প্রদীপ। দীর্ঘ ৬ মাসে তাশরিফের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় হওয়ায় তার পরিবার এখন নিঃস্ব। আমরা কি পারিনা তাশরিফের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আপনার আমার একটু সহযোগীতায় হয়তো তাশরিফকে আবার ফিরাতে পারবো। উন্নত চিকিৎসা না করতে পারলে হয়তো নিভে যেতে পারে এই মেধাবী প্রদীপটি।

যারা সাহায্য করতে চান তারা 01600377272 ( bkash merchant) নাম্বারে বিকাশ পেমেন্ট করতে পারেন। রেফারেন্সে আপনার নাম উল্লেখ করবেন। আমরা এই পেইজের পক্ষ থেকে একটা ফান্ড তাশরিফ এর আম্মুর হাতে পৌঁছে দিতে চাই। যেকোনো তথ্যের জন্য পেইজের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

যদি সাহায্য করতে না পারেন অন্তত একটি শেয়ার করে অন্যকে জানান।

Batch -17 JZS
17/04/2025

Batch -17 JZS

Address

Jamalpur Sadar Upazila

Opening Hours

Monday 07:30 - 17:30
Tuesday 07:30 - 17:30
Wednesday 07:30 - 17:30
Thursday 07:30 - 17:30
Saturday 07:30 - 17:30
Sunday 07:30 - 17:30

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর জিলা স্কুল ছাত্র সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share