21/03/2026
প্রজেক্ট নং: ৫
আসসালামু আলাইকুম,
ক্লাব ইনফিনিটি-এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের ফাউন্ডেশনের ৫ম প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি। আপনাদের সবার সহযোগিতায় আমরা মোট ৩১,০০০ টাকা ফান্ড সংগ্রহ করতে পেরেছি।
এই ফান্ড দিয়ে আমরা মোট ৫৫টি প্যাকেজ (বস্তা) প্রস্তুত করে বিতরণ করেছি, যাতে করে বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়। প্রতিটি প্যাকেজে ছিলো—
🔹 ১ প্যাকেট সেমাই
🔹 গরম মসলা (এলাচ, দারচিনি, তেজপাতা)
🔹 আধা লিটার দুধ
🔹 আধা কেজি চিনি
🔹 আধা লিটার সয়াবিন তেল
🔹 ২ কেজি পোলাওয়ের চাল
মোট ব্যয় হয়েছে ৩০,৮০০ টাকা (প্রতি প্যাকেজ ৫৬০ টাকা করে)। অবশিষ্ট ২০০ টাকা বকশিস ও অন্যান্য খাতে ব্যয় করা হয়েছে।
আমরা আশা করি, আপনাদের অব্যাহত সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবো।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বি: দ্র: আমাদের শেয়ার করা ছবিগুলোর মান খুব ভালো নয়। কারণ আমরা এ ধরনের কার্যক্রমে ছবি তোলাকে বেশি গুরুত্ব দিই না। তাছাড়া ৫৫ জন মানুষের সবার ছবি তোলা সম্ভবও নয়। তাই শুধুমাত্র প্রমাণস্বরূপ অল্প কিছু ছবি সংযুক্ত করা হয়েছে।
ধন্যবাদান্তে,
ক্লাব ইনফিনিটি