HB Foundation

HB Foundation সকলের তরে সকলে আমরা ❤️

HB Foundationএর পক্ষ থেকে আয়োজিত চাঁদাবাজি বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ...
27/03/2026

HB Foundationএর পক্ষ থেকে আয়োজিত চাঁদাবাজি বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে, যেখানে খেলোয়াড়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত।

এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব, শৃঙ্খলা ও সচেতনতার একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।

সবকিছু মিলিয়ে টুর্নামেন্টটি ছিল দারুণ সফল ও অনুপ্রেরণাদায়ক, যা ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণে উৎসাহ যোগাবে।

ঈদ উপহার কর্মসূচি বাস্তবায়নের সময় তোলা কিছু মুহূর্ত, এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে সবসময়...
19/03/2026

ঈদ উপহার কর্মসূচি বাস্তবায়নের সময় তোলা কিছু মুহূর্ত, এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে সবসময় 🤍

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এইচ.বি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “ঈদ উপহার কর্মসূচি”। এই কর্মসূচির মাধ্যমে অসহায়,দরি...
17/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এইচ.বি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “ঈদ উপহার কর্মসূচি”। এই কর্মসূচির মাধ্যমে অসহায়,দরিদ্র, ও শিশুদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

📅 তারিখ: ১৮ মার্চ
🕚 সময়: সকাল ১১:০০ ঘটিকা
📍 স্থান: এম.এ রশিদ দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণ, মাদারগঞ্জ, জামালপুর।

এই মানবিক উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আয়োজনে: HB Foundation
সহযোগিতায়: হেমড়াবাড়ি যুব সমাজ, হেমড়াবাড়ি, মাদারগঞ্জ, জামালপুর

06/06/2025

HB Foundation এর পক্ষ থেকে ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে সবাইকে জানাই হৃদয়ভরা শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের এই আনন্দঘন সময়ে আমরা "ঈদ উপহার" পৌঁছে দিতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। আপনার ঈদ হোক আনন্দে ভরপুর, ভালোবাসায় উজ্জ্বল ও শান্তিতে সমৃদ্ধ। সবাইকে ঈদ মোবারক! 💙

আসসালামু আলাইকুম আজকে আমাদের সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখার লক্ষ্যে আমরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।  অত্যন্ত আন...
02/04/2025

আসসালামু আলাইকুম
আজকে আমাদের সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখার লক্ষ্যে আমরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, HB Foundation এবং ইসলামপাড়া ফ্রেন্ডস্ ক্লাব এর উদ্যোগে এক মাদকবিরোধী ক্যাম্পেইন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে শুধু ক্রিকেট খেলা যুক্ত ছিল না, পাশাপাশি মাদকবিরোধী, মোবাইল আসক্তি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন আলোচনাসভা ও অভিজ্ঞ ব্যক্তিদের বক্তব্য রাখেন।

31/03/2025

আসসালামু আলাইকুম
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমাদের সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখার লক্ষ্যে আমরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, HB Foundation এবং ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাব,গজারিয়া এর উদ্যোগে এক মাদকবিরোধী ক্যাম্পেইন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের সঠিক পথে পরিচালিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিশ্বাস করি, যদি তরুণরা খেলাধুলায় বেশি মনোযোগ দেয়, তাহলে তারা মাদক ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারবে। তাই, এই আয়োজনের মাধ্যমে আমরা একসঙ্গে খেলাধুলার চেতনা গড়ে তুলতে চাই এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

ইভেন্টের বিস্তারিত:
📅 তারিখ: ঈদের ৩য় দিন (০২-০৪-২০২৫) রোজ: বুধবার
⏰ সময়: সকাল ৯:০০ টা
📍 স্থান: এম.এ রশিদ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ

এই আয়োজনে শুধু ক্রিকেট খেলা থাকবে না, পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন আলোচনাসভা ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত প্রকাশের সুযোগ থাকবে।

রমাদান মুবারক 💙
01/03/2025

রমাদান মুবারক 💙

16/06/2024

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ HB Foundation এর পক্ষ থেকে ঈদ উপহার " কর্মসূচি 💙

Address

Hamrabari, Adarvita, Madargonj, Jamalpur
Jamalpur Chak
2051

Alerts

Be the first to know and let us send you an email when HB Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to HB Foundation:

Share