READI-Research Evaluation And Development Initiative

Directions Website

READI-Research Evaluation And Development Initiative Research Evaluation and Development Initiative-READI is the renamed organization of Prodip Shikha Shangstha-PSS.

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) সহযোগিতায় এবং রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (রেডি) বাস্তবা...
19/08/2026

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) সহযোগিতায় এবং রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (রেডি) বাস্তবায়নে ‘কক্সবাজার জেলার বন্যার্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্প’-এর আওতায় উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে আজ বুধবার। পরিবারপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শর্তহীন ন.....

আজ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় অভিভাবক, READI-Research Evaluation And Development Initiative -এর সম্মানিত নির্বাহী প...
11/08/2026

আজ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় অভিভাবক, READI-Research Evaluation And Development Initiative -এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব নজরুল ইসলাম স্যার-এর শুভ জন্মদিন। 🥰💐
স্যার, অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে মহৎ প্রচেষ্টা আপনি নিরলসভাবে করে যাচ্ছেন, তা আরও বিস্তৃত ও সফল হোক। আপনার নেতৃত্ব, মানবিকতা ও দূরদর্শিতায় READI আরও এগিয়ে যাক এবং মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক—এই প্রত্যাশা করি। 🤍🌿
আপনার জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্যে পরিপূর্ণ। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, সুস্থ ও সুন্দর রাখুন এবং আপনার সকল ভালো উদ্যোগ ও স্বপ্নকে সফলতা দান করুন। 🤲❤️
আপনার ও READI-এর উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও সম্মান কামনা করছি। 💛
শুভ জন্মদিন স্যার! 🎂🎉
আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভকামনা। ❤️❤️❤️

অভিনন্দন ও শুভেচ্ছাবাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডারস সোসাইটি (BSTPS)-এর ঢাকা বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভায় READI-...
25/07/2026

অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডারস সোসাইটি (BSTPS)-এর ঢাকা বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভায় READI-Research Evaluation And Development Initiative -এর নির্বাহী পরিচালক জনাব নজরুল ইসলাম-স্যার কে ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এটি READI পরিবারের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে READI পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
তাঁর দক্ষ নেতৃত্বে BSTPS-এর কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে এই প্রত্যাশা রইল। তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে ২১ জুলাই ২০২৬ বিকাল ৩.০০ ঘটিকায় জেলায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়...
21/07/2026

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে ২১ জুলাই ২০২৬ বিকাল ৩.০০ ঘটিকায় জেলায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনজিও সেকশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়।

সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং চলমান সামাজিক সমস্যা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। READI-Research Evaluation And Development Initiative-এর প্রকল্প কর্মকর্তা চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি, শুকনো খাবার বিতরণ ও অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। সভায় শতাধিক সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

READI-Research Evaluation And Development Initiative -এর উদ্যোগে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ০৩ নং খানখানাবাদ ইউনিয়...
13/07/2026

READI-Research Evaluation And Development Initiative -এর উদ্যোগে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ০৩ নং খানখানাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডোংগা গ্রামে বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জনাব জসীমউদ্দীন এবং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অতিথিবৃন্দ READI-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। READI ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।।

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটি (বিএসটিপিএস)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা ২২ জুন ২০২৬, সোমবার...
26/06/2026

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটি (বিএসটিপিএস)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা ২২ জুন ২০২৬, সোমবার চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং দক্ষতা উন্নয়ন খাতে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিপিএসের সম্মানিত উপদেষ্টা ও আইএসআইএসসি’র চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন। সভায় আরও উপস্থিত ছিলেন READI-Research Evaluation And Development Initiative এর নির্বাহী পরিচালক, বিএসটিপিএসের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবে স্কাস টেকনিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান মারুফ বিল্লাহ জাবেদ এবং সদস্য সচিব হিসেবে নিসা টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক মো. হেলাল উদ্দীন মনোনীত হন। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

An Endline Survey was successfully conducted by the Institute of Nutrition and Food Science (INFS), University of Dhaka,...
21/06/2026

An Endline Survey was successfully conducted by the Institute of Nutrition and Food Science (INFS), University of Dhaka, under the Swapno স্বপ্ন-Strengthening Workers’ Access to Pertinent Nutrition Opportunities project at Creative Collections Ltd. of Ha-Meem Group, Tongi, Gazipur, on 20 June 2026.
The Project is implemented by READI-Research Evaluation And Development Initiative with the support of Global Alliance for Improved Nutrition (GAIN) and VF Corporation.
Swapno স্বপ্ন

The Endline Survey for the Swapno স্বপ্ন-II – Strengthening Workers’ Access to Pertinent Nutrition Opportunities project...
15/06/2026

The Endline Survey for the Swapno স্বপ্ন-II – Strengthening Workers’ Access to Pertinent Nutrition Opportunities project is being conducted at Gorat Community, Ashulia, Savar, Dhaka, and Machimpur, Tongi, Gazipur.

This important study is carried out by the Institute of Nutrition and Food Science (INFS), University of Dhaka, under the implementation of READI-Research Evaluation And Development Initiative, with support from GAIN (Global Alliance for Improved Nutrition) and VF Corporation..

Swapno স্বপ্ন

11/06/2026

One of our Peer Educators (PE) from Titias Sportswear Ind. Ltd. (Youngone Group), CEPZ, Chattogram, shared her experience at a workshop under the SWAPNO Project, implemented by READI-Research Evaluation And Development Initiative with support from Global Alliance for Improved Nutrition (GAIN) & VF Corporation, at the Boa Club, Chattogram.

Her words reflected more than a nutrition journey. They showed how the Swapno স্বপ্ন Project is helping empower workers who often remain behind the scenes. Through nutrition education, peer to peer learning, and workplace engagement, she has gained knowledge, confidence, and the courage to speak about healthier practices for herself, her co-workers, and her community.

The SWAPNO Project is not only promoting better nutrition. It is also creating space for workers to raise their voices, build leadership skills, and become agents of positive change.

We are proud to witness this inspiring journey of transformation from awareness to action, and from participation to ownership.

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক আয়োজিত জেলায় কর্মরত বিভিন্ন এনজিও’র সমন্বয় সভা ১৪ মে ২০২৬ তারিখ বিকাল ৩.০০ ঘটিক...
14/05/2026

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক আয়োজিত জেলায় কর্মরত বিভিন্ন এনজিও’র সমন্বয় সভা ১৪ মে ২০২৬ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের এনজিও সেকশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা রহমান মিম মহোদয়।
সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সমন্বয় বৃদ্ধি এবং চলমান সামাজিক সমস্যাসমূহ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সমন্বয় সভায় READI-Research Evaluation And Development Initiative এর প্রকল্প কর্মকর্তা চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড এলাকার জলাবদ্ধতা নিরসন এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও চট্টগ্রাম জেলার প্রায় ১০০টির অধিক সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার (জিও ও এনজিও) প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Address

Uttara Model Town
Jaipur
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when READI-Research Evaluation And Development Initiative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share