National Children's Task Force - NCTF Joypurhat

National Children's Task Force - NCTF Joypurhat NCTF(NATIONAL CHILDREN TASK FORCE)
TOTALLY DIRECTED BY CHILDREN. THIS ORGANIZATION STAYING 64 DISTRIT NCTF works for child rights and child protection.

National Children’s Task Force (NCTF), is a national children’s organization which has been working in all 64 districts in Bangladesh through the Integrated Development Approach since 2003. The NCTF was established primarily to monitor the implementation of the National Plan of Action, adopted in 2002-2006, against sexual abuse and exploitation of children including trafficking.[1] It has expanded

its role to monitor other child rights issues, and raise concerns to hold duty bearers accountable as well as continue to create space for participation of children in decision making. It has reached all the districts of Bangladesh and has a district committee in all the districts. All this committees are directed by the children. Its aim is to establish child rights in Bangladesh. Children from 12 years to 18 years are eligible to be members of NCTF. NCTF has ensured equal number of boys and girls and representation from all groups of children irrespective of their backgrounds and socio-economic context. At present, NCTF is the only nation-wide children’s organization consisting of approximately 38,000+ members. NCTF have been involved in initiating child-led advocacy both at local and national levels. At district levels, NCTF members have been organizing public hearings and dialogue session with duty bearers to discuss child rights issues and instill the mechanism for accountability. NCTF has initiated evidence-based advocacy at national level to influence policies through Child Parliament. Over the years, NCTF have gained remarkable support from the government including the Bangladesh Shishu Academy (BSA), which provides office space and support for housing NCTF secretariat in all 64 districts. Also Save the Children and Plan International give technical support to NCTF. NCTF has 256 trained Child Researchers, 128 trained Child Journalists, and 84 trained Child Facilitators from 64 Districts. http://en.wikipedia.org/wiki/National_Children%27s_Task_Force_%28NCTF%29

শুভ নববর্ষ! এমন রঙিন দিন শিশুদের জীবনে বারবার ফিরে আসুক।শিশুদের গালে লাল রঙ দিয়ে খুব সুন্দর করে "শুভ নববর্ষ" লেখা হচ্ছে।...
14/04/2026

শুভ নববর্ষ! এমন রঙিন দিন শিশুদের জীবনে বারবার ফিরে আসুক।

শিশুদের গালে লাল রঙ দিয়ে খুব সুন্দর করে "শুভ নববর্ষ" লেখা হচ্ছে। সাথে আছে একটি ছোট্ট নীল নকশা, যা দেখতে খুব মিষ্টি লাগছে। শিশুরা খুব শান্ত হয়ে বসে আছে যাতে তার গালে নকশাটি নিখুঁত হয়। তার চোখ-মুখ বলে দিচ্ছে সে আজকের এই বিশেষ দিনটি খুব উপভোগ করছে। এই চমৎকার ছবি গুলোতে আমরা দেখছি ছোট শিশুদের পহেলা বৈশাখের উৎসবে সেজেগুজে এসেছে। নববর্ষের এই দিনটি শিশুদের জন্য আনন্দ আর রঙের এক মিলনমেলা।

আয়োজনে :
জয়পুরহাট জেলা এনসিটিএফ।

অনেক অনেক ধন্যবাদ আমাদের বিগত কমিটির Amina Islam Rozaআপুকে। আমাদের প্রোগ্রাম টি সফল করতে সর্বোচ্চ সাহায্য করার জন্য। ধন্যবাদ।
তাসনিম মোহাম্মদ রুদ্র
শিশু সাংবাদিক এনসিটিএফ
জয়পুরহাট

সকল শিশুদের জানায় পহেলা বৈশাখ এর শুভেচ্ছা। শিশুদেন জন্য পহেলা বৈশাখ মানে নতুন নতুন লাল -সাদা জামা। জনাকীর্ণ মেলায় বা প্র...
13/04/2026

সকল শিশুদের জানায় পহেলা বৈশাখ এর শুভেচ্ছা।
শিশুদেন জন্য পহেলা বৈশাখ মানে নতুন নতুন লাল -সাদা জামা।

জনাকীর্ণ মেলায় বা প্রচণ্ড গরমে শিশুদের দীর্ঘ সময় না রেখে, তাদের শারীরিক স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখা উচিত।

পহেলা বৈশাখ শিশুদের মনে দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
National Children's Task Force - NCTF Joypurhat

05/04/2026

আসসালামালাইকুম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সকলে জানি হাজী মাদ্রাসা এলাকা একটি শিক্ষা নগর এলাকা ।যেখানে প্রতিদিন অনেক স্টুডেন্ট সেখানে পড়তে যায় ।তো বিগত কিছুদিন থেকে হাজী মাদ্রাসা এলাকায় একটি অনেক বড় সমস্যা দেখা দিচ্ছে। তা হচ্ছে ছেলেমেয়েদের উত্তপ্ত করা এবং হয়রানির স্বীকার করা। বিগত কিছু দিন থেকে কিছু আজেবাজে ছেলেদের আড্ডায় সাধারণ শিশুরা অনেক হয়রানির শিকার হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে। তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিষয়গুলো একটু দেখবেন । যাতে পরবর্তীতে এমন কোন সমস্যা না হয় এবং আমাদের সকল শিশুরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন ধন্যবাদ ।
তাসনিম মোহাম্মদ রুদ্র
শিশু সাংবাদিক
এনসিটিএফ জয়পুরহাট জেলা

ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দ ও খুশি হতদরিদ্র ও পথশিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য "ন্যাশনাল চিলড্রেন ...
20/03/2026

ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।

ঈদের এই আনন্দ ও খুশি হতদরিদ্র ও পথশিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য "ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)" - জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মেহেন্দি উৎসব। পথশিশু ও হতদরিদ্র শিশুদের হাতে মেহেন্দি করে দেন এনসিটিএফ সদস্যরা । এ সময় অত্যন্ত আনন্দিত ও খুশি হয় শিশুরা।
এক একটি শিশুর হাসি এনসিটিএফ এর এক একটি অর্জন।
সুধু নিজেদের আনন্দ তেই আনন্দ না।একটি শিশুর মুখে হাসি ফুটাইতে পারলে তা থেকে বেশি আনন্দ পাওয়া যায়।
আমাদের কে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ গত কমিটির কিছু সদস্য আপু এবং ভাইয়া কে। তাদের ছাড়া হয়তো এতো সুন্দর হতো না। ( রোজা, সাথি , ইস্তিয়াক,ফাহিম,রিসালাত,)

আল তাহমিদ রেজা
সভাপতি
এনসিটিএফ জয়পুরহাট
ও সদস্য
এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি।

"ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স - (এনসিটিএফ)" জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে আজ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়...
20/03/2026

"ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স - (এনসিটিএফ)" জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে আজ
ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন এনসিটিএফ জয়পুরহাট জেলা ২৫-২৬ কমিটির কমিটি মেম্বার গন ও সাবেক কিছু কমিটি মেম্বার গন।
আজ এই ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে এনসিটিএফ জয়পুরহাট ঈদ পরবর্তী কিছু পরিকল্পনা হাতে নেয় যা আগামীতে বাস্তবায়ন করা হবে।

তাসনিম মোহাম্মদ রুদ্র
শিশু সাংবাদিক
এনসিটিএফ জয়পুরহাট জেলা

"ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স - ( এনসিটিএফ)" জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে আজ ১৯ মার্চ ২০২৬ অসহায় পথ শিশু ও হতদরিদ্...
19/03/2026

"ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স - ( এনসিটিএফ)" জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে আজ ১৯ মার্চ ২০২৬ অসহায় পথ শিশু ও হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। শিশুদের সাথে ঈদের খুশি ও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এনসিটিএফ জয়পুরহাট জেলার এই উদ্যোগ।
সব সময় যে নিজের ঈদের বাজার করেই সুখি হওয়া যায় এমন নয়। কিছু সময় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে, তাদের হাসি দেখে তার থেকে বেশি সুখি হওয়া যায়।

[বি:দ্র : তাদের পরিচয় গোপন রাখার জন্য ইস্টিকার লাগানো হয়েছে। কেউ অন্য ভাবে নিবেন না। ]

--
আলদ্বীন চৌধুরী তুর্য
শিশু সংসদ
জয়পুরহাট জেলা এনসিটিএফ।

🌙✨ রমজান মোবারক ✨🌙পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত। এই মাস আত্মশুদ্ধি, ত্যাগ,...
18/02/2026

🌙✨ রমজান মোবারক ✨🌙

পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত। এই মাস আত্মশুদ্ধি, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে আমরা ধৈর্য, সংযম ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য প্রশিক্ষণ লাভ করি।

ইফতারের আনন্দ, তারাবির নামাজ, কুরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে আমাদের জীবন হোক আলোকিত। শিশুদের হাসি, ভালোবাসা ও পারিবারিক বন্ধনে ভরে উঠুক প্রতিটি ঘর।

আসুন, এই রমজানে আমরা গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই, সবার জন্য দোয়া করি এবং একটি সুন্দর, মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।

🤲 আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন— রমজান মোবারক। 🌟
এনসিটিএফ,জয়পুরহাট জেলা ,৫৯০০

 #শিশুর মতামতকে গুরুত্ব দেওয়া ও ছেলে-মেয়ে সকলের জন্য সমান শিক্ষা প্রস্তাবনা- শিশুর মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের প্রয়ো...
22/11/2025

#শিশুর মতামতকে গুরুত্ব দেওয়া ও ছেলে-মেয়ে সকলের জন্য সমান শিক্ষা

প্রস্তাবনা

- শিশুর মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করা সমাজ ও পরিবার উভয়ের জন্য অত্যন্ত জরুরি।

- ছেলে-মেয়ে সবার জন্য সমান শিক্ষা নিশ্চিত করা একটি দেশের অগ্রগতি ও মানবিক উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত।

#শিশুর মতামত শোনা কেন প্রয়োজন?
- শিশুর মতামত শোনা হলে তারা নিজেদের মূল্য বুঝতে শেখে।

- এতে শিশু আত্মবিশ্বাসী হয় এবং সমস্যা মোকাবিলায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে।

- পরিবার ও স্কুলে তাদের কথা গুরুত্ব পেলে তারা মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠে।

- শিশু নিজেই তাদের প্রয়োজন স্পষ্টভাবে জানাতে পারে, তাই বাস্তবিক দিক থেকেও এটি অপরিহার্য।

#সমান শিক্ষা নিশ্চিত করার প্রধান দিকসমূহ-

- ছেলে-মেয়ে নির্বিশেষে সবার জন্য একই মানের শিক্ষার সুযোগ তৈরি করা।

- দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো প্রতিবন্ধকতা দূর করা।

- স্কুলে নিরাপদ, হয়রানিমুক্ত এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা।

- শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে পরিবার, শিক্ষক ও সমাজকে সচেতন করা।

- প্রযুক্তি, বইপত্র, সহায়ক উপকরণসহ প্রয়োজনীয় সুবিধা সকলের জন্য সমানভাবে প্রদান করা।

#আমাদের করণীয়-

- শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া।

- শিক্ষাবান্ধব, নিরাপদ ও উৎসাহদায়ক পরিবেশ তৈরি করা।

- ছেলে-মেয়ে উভয়ের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা।

- বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং স্কুলে ভর্তির হার বাড়াতে সকলে মিলে কাজ করা।

- শিশুদের সৃজনশীলতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

©Sabbir Hossain
President,
Meherpur District
And Member of the Central Committee, National Children's Task Force, Bangladesh

প্রতিটি শিশুর মতামত গুরুত্ব রয়েছে।
17/11/2025

প্রতিটি শিশুর মতামত গুরুত্ব রয়েছে।

প্রতিটি শিশুর নিরাপত্তা, আমাদের অঙ্গীকার।
04/11/2025

প্রতিটি শিশুর নিরাপত্তা, আমাদের অঙ্গীকার।

🌿 শিশুর সুরক্ষা সবার দায়িত্ব 🌿প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ, আমাদের আশা।তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবার বা বিদ্য...
10/10/2025

🌿 শিশুর সুরক্ষা সবার দায়িত্ব 🌿

প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ, আমাদের আশা।
তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবার বা বিদ্যালয়ের নয় — এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। 💚

একটি নিরাপদ পরিবেশই পারে শিশুর বিকাশ, আত্মবিশ্বাস ও স্বপ্নকে বাস্তব রূপ দিতে।
তাই আসুন,
👉 শিশুর প্রতি সহিংসতা, অবহেলা ও শোষণের বিরুদ্ধে একসাথে দাঁড়াই।
👉 শিশুর মতামত শুনি, তাদের সম্মান করি, তাদের পাশে থাকি।

আমরা বিশ্বাস করি —
একটি নিরাপদ শৈশবই গড়ে তোলে মানবিক আগামী। 💙🧡

✋ একসাথে বলি —
“শিশুর সুরক্ষা সবার দায়িত্ব।”

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জয়পুরহাট  জেলা এনসিটিএফ-এর সভাপতি আল তাহমিদ রেজা (বর্ণ)সেন্ট্রাল কমিটির নির্বাচনে কেন...
10/09/2025

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জয়পুরহাট জেলা এনসিটিএফ-এর সভাপতি আল তাহমিদ রেজা (বর্ণ)সেন্ট্রাল কমিটির নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এটি শুধু আমাদের জেলার আমাদের নয় ,বরং সমগ্র জয়পুরহাট জেলার জন্যই এক গর্বের মুহূর্ত। তার এই অর্জন আমাদের সকলকে আরও অনুপ্রাণিত করবে।

আমরা, জয়পুরহাট জেলা এনসিটিএফ পরিবারের পক্ষ থেকে, তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Upazilla Parishad
Jaipur Hat
5900

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force - NCTF Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force - NCTF Joypurhat:

Share