07/05/2026
২০২৬ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট প্রকৃতিপ্রেমী ও পরিবেশবিদ মুকিত মজুমদার বাবুকে সম্মাননা জানাতে Nature Conservation Initiative - NCI এবং “Butterfly Park & Research Center” এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 🌿🦋
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সম্মানিত Monwar Hossain Tuhin স্যার।আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানাই স্যারকে অনুষ্ঠানটির সভাপতিত্ব করার জন্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন Mushrat Mohona , সাধারণ সম্পাদক, নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ (NCI)
বিশেষ ধন্যবাদ মোহনা কে আন্তরিক সহযোগিতা ও সুন্দর সমন্বয়ের জন্য।
NCI এর পক্ষ থেকে মুকিত মজুমদার বাবু স্যার কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন Rajon Shahriar , সভাপতি, নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ,(NCI)
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপাচার্য মহোদয়, উপ-উপাচার্য (শিক্ষা), পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি , প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি, জীববিজ্ঞান অনুষদের ডীন সহ আরও অনেক বিশিষ্ট শিক্ষক ও অতিথিবৃন্দ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত করে তোলে।
প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবুর অসামান্য অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 💚