20/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে ফ্রেন্ডস ক্লাব ফ্যামিলির পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত সদস্যবৃন্দ, কার্য কমিটি, উপদেষ্টা মণ্ডলী, আজীবন দাতা সদস্য এবং সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এই পবিত্র দিনটি আমাদের মাঝে নিয়ে আসুক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতার বন্ধন। মহান আল্লাহ তা’আলা আমাদের সকলের ইবাদত-বন্দেগী কবুল করুন, জীবনের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন , আসুন, ঈদের এই আনন্দ আমরা সবার সাথে ভাগ করে নেই, বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই—এটাই হোক আমাদের ঈদের প্রকৃত শিক্ষা।
আল্লাহ আমাদের সকলকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।
ঈদ মোবারক! 🌙✨
— ফ্রেন্ডস ক্লাব ফ্যামিলি