JOKP বিয়ে উৎসব

JOKP বিয়ে উৎসব জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর অন্যতম কার্যক্রম

আলহামদুলিল্লাহ! আদর্শ গ্রাম গড়তে যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরুব্বিরাও এক সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংগঠন জগদীশপুর ...
08/09/2025

আলহামদুলিল্লাহ!
আদর্শ গ্রাম গড়তে যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরুব্বিরাও এক সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কিছু দিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ লেখালেখি বন্ধ করার জন্য সংগঠনের প্রতিটি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিবাদ জানানো হয়। অত:পর আমরা সংগঠনের দায়িত্বশীল হিসেবে গ্রামের প্রতিনিধিত্বকারীদের সাথে বসে আলোচনার মাধ্যমে সকলেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধের বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা সহ গ্রামের বালক, যুবক, মুরুব্বিরা সকলেই একাত্মতা ও এই উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান। আমরা গ্রামের মুরুব্বিদের নিয়ে যে মতবিনিময়ের আয়োজন করি, সেখানে উপস্থিত সকলের মতামত ও সুপরামর্শের ফলস্বরূপ আমরা সুন্দর একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আমাদের গ্রামের (এলাকার) সুনাম নষ্ট হয় বা ছোট হয় এমন কিছু আর যেনো সোশ্যাল মিডিয়ায় না দেওয়া হয় এবং কাউকে পোস্টের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আক্রমণ করা না হয়। ইসলাম মনে করে শান্তি কেবল ব্যক্তিগত মানসিক শান্তি নয়, বরং তা সামাজিক ও অন্যদের প্রতি আচরণের মধ্যেও বিস্তৃত হওয়া উচিত।
আসুন ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেই,ভালোবাসায় পরিপূর্ণ হোক আমাদের গ্রাম।

জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ ❤️
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
JOKP Blood Centre
JOKP Human Nature
JOKP Sports Centre
FoodBank of JOKP

"মানবতার পাশে, কল্যাণের পথে”এই স্লোগান কে সামনে রেখে  জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ  এর JOKP বিয়ে উৎসব  প্রজেক্টের মাধ্যমে ...
13/07/2025

"মানবতার পাশে, কল্যাণের পথে”
এই স্লোগান কে সামনে রেখে জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP বিয়ে উৎসব প্রজেক্টের মাধ্যমে একটি পরিবারের একজন বোনের বিয়েতে সাধ্যমত আর্থিক উপহার দিয়ে সহযোগিতা প্রদান করা হয়েছে❤️❤️
আমরা বিশ্বাস করি, সমাজে সুন্নাহভিত্তিক বিয়েকে সহজ করে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও দায়িত্ব। মহান আল্লাহপাক যেন সংশ্লিষ্ট সবার এই ভালোবাসা কবুল করেন🤲

জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ  সব সময় চায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। জানি বিবাহের জন্য এই উপহার এই যুগে ন...
25/06/2025

জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ সব সময় চায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। জানি বিবাহের জন্য এই উপহার এই যুগে নিতান্তই নগন্য তাও JOKP বিয়ে উৎসব পরিবারের পক্ষে থেকে এ প্রচেষ্টা।

وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

তোমাদের মধ্যে যারা অবিবাহিত (পুরুষ হোক বা নারী) তাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের গোলাম ও বাদীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও’ তারা অভাবগ্রস্থ হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন’ নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। (সূরা নুর-৩২)।

আসসালামু আলাইকুম জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা এবং ঈদ মুবারা...
05/06/2025

আসসালামু আলাইকুম জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা এবং ঈদ মুবারাক ❤️🌙
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
FoodBank of JOKP
JOKP Blood Centre
JOKP Human Nature
JOKP Sports Centre

বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নেয়ামত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ সুন্নত। ঈমানের পূর্ণতার স...
03/01/2025

বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নেয়ামত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। চারিত্রিক আত্মরক্ষার অনন্য হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ❤️
আলহামদুলিল্লাহ তাই আমাদের গ্রামের এক বোনের বিবাহে JOKP বিয়ে উৎসব & জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এই নেয়ামতে সাধ্যমত শরীক হওয়ায় আমরা আনন্দিত এবং খুশি। আল্লাহ যেন আমাদের সংগঠনের সাথে সংশ্লিষ্ট দেশে বিদেশের সবাইকে সব সময় এই রকম কার্যক্রমে সাধ্যমত শরীক থাকার তৌফিক দান করেন 🤲🤲

আলহামদুলিল্লাহ ❤️নতুন বছরের সূচনা ২০২৫ সাল। আল্লাহ যেন আমাদের সংগঠনের মাধ্যমে এই বছর আরও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দ...
31/12/2024

আলহামদুলিল্লাহ ❤️
নতুন বছরের সূচনা ২০২৫ সাল। আল্লাহ যেন আমাদের সংগঠনের মাধ্যমে এই বছর আরও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন 🤲🤲
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ
JOKP বিয়ে উৎসব
JOKP Blood Centre
JOKP Sports Centre

আলহামদুলিল্লাহ ❤️অত্যান্ত আনন্দের সহিত সতস্ফুর্তভাবে সমাপ্তি হলো আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মহান বি...
20/12/2024

আলহামদুলিল্লাহ ❤️
অত্যান্ত আনন্দের সহিত সতস্ফুর্তভাবে সমাপ্তি হলো আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামের সবাইকে নিয়ে ক্রিড়া অনুষ্ঠান আয়োজন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সংগঠনের সাথে সংশ্লিষ্ট যারা এই অনুষ্ঠান করতে গিয়ে সার্বিক ভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এবং অতিথি হিসেবে যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান সৌন্দর্যমন্ডিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাদের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করতে অবদান রেখেছেন প্রবাসী কার্যকরী সদস্য সোহান, খোকন, মোমেন মোস্তাক।

ইনশাআল্লাহ আমাদের এই জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ পরিবার দূর্বার গতিতে এগিয়ে যাবে সবার দোয়া এবং ভালোবাসায়৷

সার্বিক সহযোগিতায়- জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ JOKP বিয়ে উৎসব JOKP Sports Centre JOKP Blood Centre

মহান বিজয় দিবসে '৭১ এর সকল শহীদদের স্মরণ করছে JOKP বিয়ে উৎসব বিনম্র শ্রদ্ধায়। তাদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা আমাদের অ...
16/12/2024

মহান বিজয় দিবসে '৭১ এর সকল শহীদদের স্মরণ করছে JOKP বিয়ে উৎসব বিনম্র শ্রদ্ধায়। তাদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের গর্ব...
🇧🇩 ❤

আজ মহান ১৬ই ডিসেম্বরের এই দিনে নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল, এই বিজয় দিবসে ঝরে পড়েছিল কতোশত তাজা প্রাণ। তাদের শ্রদ্ধার ...
15/12/2024

আজ মহান ১৬ই ডিসেম্বরের এই দিনে নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল, এই বিজয় দিবসে ঝরে পড়েছিল কতোশত তাজা প্রাণ। তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে বিজয় দিবসে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এই আয়োজনে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

আয়োজনে: জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ

সার্বিক সহযোগিতায়:
JOKP Sports Centre
JOKP বিয়ে উৎসব
JOKP Blood Centre

আলহামদুলিল্লাহ আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ  এর অনেক দিনের কাংখিত প্রত্যাশা প্রবাসী প্রতিনিধি তৈরি করা। তারই ধারাবা...
09/12/2024

আলহামদুলিল্লাহ আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর অনেক দিনের কাংখিত প্রত্যাশা প্রবাসী প্রতিনিধি তৈরি করা। তারই ধারাবাহিকতায় ১ম ধাপে এই ৫ জন সদস্য দ্বারা পরিচালিত করতে যাচ্ছি এতে করে আমরা সবাই আনন্দিত এবং খুশি। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমাদের সংগঠনের কার্যক্রম গুলো আরো দ্রুতগতিতে সম্পন্ন হবে। আরও যারা দেশে বিদেশে প্রবাসী সদস্য রয়েছেন তাদের সাথে সব সময় যোগাযোগ করতে সুবিধা হবে। সমাজের নানা সংকটে আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করছে। আমাদের সংগঠন থেকে বহু অসহায় মানুষ উপকৃত হচ্ছে শুধু তাই নয় গৃহহীনরা পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই কখনো অনাহারি পাচ্ছে পর্যাপ্ত খাবার। সুবিধাবঞ্চিত শিশুরা পাচ্ছে স্কুলে যাওয়ার সুযোগ।
বর্তমান যান্ত্রিক জীবনে আমাদের সংগঠনটি অন্যতম আস্থা ও ভরসার প্রতীক হিসেবে উদীয়মান হয়েছে। আমাদের দেশ ও বিদেশী যুবকরা নিজের পরিশ্রম, অর্থ ব্যয় করে সমাজে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে; যা সর্বমহলে প্রশংসিত। রক্তপ্রাপ্তি থেকে শুরু করে সকল প্রকার সেবা মানুষের দোরগোড়ায় নিমিষেই পৌঁছে দিচ্ছে আমাদের সংগঠনটি। জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর মূল লক্ষ্য মানবতার জয়গান। যেদিন সবাই গাইবে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এটিই প্রত্যাশা।
অতএব, আমাদের এই প্রতিনিধি সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো যাতে করে আমাদের এই সংগঠন সব সময় আদর্শ কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে সবাই দোয়া🤲 করবেন।

JOKP বিয়ে উৎসব

Address

Jogonathpur
Jagannathpur
3060

Alerts

Be the first to know and let us send you an email when JOKP বিয়ে উৎসব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share