18/03/2025
🌙 ঈদের আনন্দ ভাগাভাগি করি, ভালোবাসায় ভরিয়ে তুলি! 🤲
আসসালামু আলাইকুম,
জীবনের কঠিন বাস্তবতায় অনেক সুবিধা বঞ্চিত পথশিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও অসহায় পরিবার ঈদের দিনেও অভাবের কান্ডারি বিষয়টাকে ঘুচিয়ে উঠতে পারে না। অথচ ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি করে নেওয়া সুখ-দুঃখের গল্প। "কেয়ার ফর হিউম্যানিটি" এবং "মানাব" সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য বিগত ৮ বছর ধরে কাজ করে যাচ্ছে।
আমরা প্রথমত শুরু করেছিলাম পথশিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের ঈদের নতুন জামাকাপড় উপহার দিয়ে, কিন্তু কভিডের সময়টা আমাদের শিখিয়েছে—নতুন জামাকাপড়ের চেয়ে খাদ্যই এখন সবচেয়ে প্রয়োজনীয় উপহার। তাই তখন থেকে আমরা প্রতিটি ঈদে একটি পরিবারের জন্য ঈদের ৩ দিনের সমতুল্য বাজার আমাদের উপহার হিসেবে বেছে নেই এবং সেগুলো আমরা নিজ দায়িত্বে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেই। গত বছরগুলোর মতো এবারও আমরা ঈদের উপহার হিসেবে এই সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ঈদের বাজার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি (ইনশাআল্লাহ)।
আপনার একটু সহযোগিতা এনে দিতে পারে কারও জন্য পরিপূর্ণ একটি ঈদ!
✅ আমাদের একার পক্ষে সবাইকে সাহায্য করা সম্ভব নয়, কিন্তু সবাই মিলে অনেককে সাহায্য করা সম্ভব।
✅ একটি ছোট্ট অনুদান হয়তো বদলে দিতে পারে একটি পরিবারের ঈদের দিন।
✅ আসুন, এই পবিত্র দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটাই!
🌿 অনুদান পাঠানোর তথ্য:
📌 Bkash:
🔹 Abir: 01722085936
🔹 Farzana: 01716143077
🔹 Alif: 01742349832
📌 Rocket:
🔹 Eko: 01303897972
📌 Nagad:
🔹 Arafat: 01876780270
🔹Opy: 01996410117
📞 অনুদান পাঠানোর পর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, সেই নাম্বারে ফোন করুন।
💙 আপনার সহযোগিতাই পারে এই উদ্যোগকে সফল করতে! শেয়ার করুন, মানবতার পাশে দাঁড়ান!
আমাদের পূর্ববর্তী সকল কাজের ছবি সহ সাল উল্লেখ করা আছে প্রতিটি ছবির নিচে।