11/03/2026
📖 হিফজুল কোরআন প্রতিযোগিতা – ২০২৬ ইং
📍স্থান: আলী বাজার মদিনাতুল উলূম মাদ্রাসা
📆 তারিখ : ৫ই মার্চ (১৫ রমজান), রোজ বৃহস্পতিবার।
পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং হাফেজে কুরআনদের উৎসাহিত করার মহৎ উদ্দেশ্যে গত ৫ই মার্চ (১৫ রমজান) রোজ বৃহস্পতিবার ইসলামি যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "হিফজুল কোরআন প্রতিযোগিতা – ২০২৬" আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফলতার সহিত সম্পন্ন হয়েছে।
এ প্রতিযোগিতায় ১ নং হরণী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মেধাবী হাফেজে কুরআন'রা অংশগ্রহণ করে তাদের অসাধারণ তিলাওয়াত, নিষ্ঠা, স্মৃতিশক্তি ও কুরআনের প্রতি গভীর অনুরাগের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে।
সম্মানিত বিচারকমণ্ডলীর সুচিন্তিত মূল্যায়নের ভিত্তিতে নিম্নোক্ত প্রতিযোগীরা কৃতিত্বের সাথে বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন—
🏆 পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীগণ:
🥇 প্রথম স্থান: — মোঃ আব্দুর রহমান ।
মাদ্রাসার নাম: প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসা।
🥈 দ্বিতীয় স্থান: — মোঃ ইলিয়াস হোসেন।
মাদ্রাসার নাম: নবীপুর কাসীমূল উলূম মাদ্রাসা।
🥉 তৃতীয় স্থান: — মোঃ সাজিদুল ইসলাম ।
মাদ্রাসার নাম: ইকরা মডেল একাডেমি ।
🎖️🏆 প্রথম স্থান অধিকারী মাদ্রাসা:
প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসা
বিজয়ী সকল প্রতিযোগীকে আমরা আন্তরিক অভিবাদন জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন তাদের সবাইকে কুরআনের প্রকৃত ধারক ও বাহক হিসেবে কবুল করেন এবং ভবিষ্যতে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।
এ মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন—সম্মানিত আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি "ইসলামি যুব উন্নয়ন ফাউন্ডেশন" এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিশেষ কৃতজ্ঞতা : Mehedi Hasan
আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং ভবিষ্যতেও যেন কুরআনের খেদমতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে পারি সেই তাওফিক দান করেন।
📌 আয়োজনে:
ইসলামি যুব উন্নয়ন ফাউন্ডেশন
হাতিয়া বাজার, হাতিয়া, নোয়াখালী।
মোবাইল: +8801892001102