29/08/2026
বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আজ ২৯/০৮/২০২৬,শনিবার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সম্পাদক মো. হাবিবুর রহমান জালাল, শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ও স্কাউট লিডার রুহুল আমিন খান(এলটি), চবি রোভার স্কাউটের আরএসএল এস. এম. নঈম উদ্দীন এবং সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান ও শরিফুল ইসলাম, শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষক নুসরাত জাহান তৃনা, সিনিয়র রোভার মেট শহিদুল ইসলাম সামি, পার্থিব বড়ুয়া ও ইসরাত জাহান ইপ্তি(ভারপ্রাপ্ত) রোভার সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের এই উদ্যোগ।
গাছ লাগান, পরিবেশ বাঁচান—
সবুজে সাজুক চবি ক্যাম্পাস, সবুজে বাঁচুক বাংলাদেশ।
Bangladesh Scouts
Bangladesh Scouts Rover Region