একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Nonprofit Organization, Hathazari.

🌙✨ ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আজ "একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" কর্তৃক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে...
08/05/2026

🌙✨ ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আজ "একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" কর্তৃক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদের জামা বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় তাদের হাতে। ছোট ছোট এই হাসিগুলোই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “একলা চলো রে” এর প্রতিষ্ঠাতা জনাব স্বাধীন চৌধুরী এবং মূল শাখার ক্রিয়েটিভ আর্ট সম্পাদক আতিকা মিষ্টি।

এছাড়াও উপস্থিত ছিলেন "একলা চলো রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় " শাখার সভাপতি কাফি তানভীর সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী তার বক্তব্যে বলেন, “একলা চলো রে শুধুমাত্র একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার জন্য কাজ করার একটি অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মৌলিক অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে।"

তিনি আরও বলেন, "প্রত্যেক শিশুর স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই স্বপ্ন পূরণের পথ তৈরি করাই আমাদের দায়িত্ব।"
সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শাখার সভাপতি কাফি তানভীর এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ফাহাদ আল তৌফিক।

পরিশেষে, মনে পড়ে কাজী নজরুল ইসলামের সেই উক্তি “মানুষের জন্য কাজ করাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা।”

কিংবা সুকান্ত ভট্টাচার্যের সেই অঙ্গীকার,
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য
করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ়
অঙ্গীকার। "

মানবতার এই পথচলায় সবাই আমাদের পাশে থাকবেন। ❤️

#নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার

"এক টুকরো নতুন পোশাকে যদি হাসে একটি শিশুর মুখ,তবেই পূর্ণতা পায় ঈদের প্রকৃত সুখ।""একলা চলো রে " পরিবারের সাথে ঈদের আনন্দ ...
07/05/2026

"এক টুকরো নতুন পোশাকে যদি হাসে একটি শিশুর মুখ,
তবেই পূর্ণতা পায় ঈদের প্রকৃত সুখ।"

"একলা চলো রে " পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আপনিও আমন্ত্রিত।

তারিখ : ৮ মে,২০২৬
সময় : বিকাল ৪ টা
স্থান : রেল স্টেশন
আয়োজনে :" একলা চলো রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় "

"তোমার যদি জ্ঞান থাকে, তবে অন্যরা তাতে তাদের প্রদীপ জ্বালাক"    শিক্ষা হোক সবার অধিকার, স্বপ্ন হোক সবার ✨একলা চলো রে, চট...
30/04/2026

"তোমার যদি জ্ঞান থাকে, তবে অন্যরা তাতে তাদের প্রদীপ জ্বালাক"

শিক্ষা হোক সবার অধিকার, স্বপ্ন হোক সবার ✨

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নিয়মিত শিক্ষা কার্যক্রমে শিশুদের সক্রিয় অংশগ্রহণ 📖

#নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার

এই চোখগুলোর স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য..📚আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তাদের বড় সুযোগ।আসুন, একসাথে শিক্ষার আলো ছড়...
27/04/2026

এই চোখগুলোর স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য..📚

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তাদের বড় সুযোগ।
আসুন, একসাথে শিক্ষার আলো ছড়িয়ে দিই। 🥀

#নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম। #নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার
17/04/2026

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম।

#নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার

বইয়ের পাতায় স্বপ্ন বুনি, নিত্যদিন নতুন কিছু শিখি,জ্ঞানের আলোয় রঙিন করে আগামীর পথ দেখি।একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যা...
12/04/2026

বইয়ের পাতায় স্বপ্ন বুনি, নিত্যদিন নতুন কিছু শিখি,
জ্ঞানের আলোয় রঙিন করে আগামীর পথ দেখি।

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম।

#নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার

কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭"একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর প্রতিষ্ঠাতা 'স্বাধীন চৌধুরী'সহ সকল সদস্যদের উপস্থিত...
02/02/2026

কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭

"একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর প্রতিষ্ঠাতা 'স্বাধীন চৌধুরী'সহ সকল সদস্যদের উপস্থিতিতে সংগঠিত মিটিং এ ২৬-২৭ সেশন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং সংগঠনের কার্যক্রম বেগবান রাখার লক্ষ্যে নতুন কমিটির সদস্যদের হাতে দায়িত্ব তুলে দেয়া হয়।

এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন - রিদওয়ানউল্যাহ কাফী তানভীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন - ফাহাদ আল তৌফিক।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন,

হালিমা সাদিয়া
- সাংগঠনিক সম্পাদক

আবদুল্লাহ আল জুবায়ের
- অর্থ সম্পাদক

কামরুন নাহার মিমি
- প্রচার সম্পাদক

আদনান সাকিফ প্রান্ত
-ভিজ্যুয়াল ও আইটি সম্পাদক

সামিয়া রহমান সানি
- শিক্ষা ও পাঠদান সম্পাদক

স্বপ্না আকতার লিমা
- শিক্ষা ও পাঠদান সম্পাদক

সাকিব খন্দকার
- শিক্ষা ও পাঠদান সম্পাদক

"একলা চলো রে" ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত এবং অসহায় শিশুদের পড়াশোনা সহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় এবং নতুন কমিটির সদস্যরা আশ্বাস দেন যে তারা সকলে মিলে সামনের দিন গুলিতে নতুন উদ্যোমে এমন উন্নয়ন মূলক কাজ করে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে।

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত পাঠদান কর্মসূচী। "নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার"
29/01/2026

একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত পাঠদান কর্মসূচী।

"নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার"

শহীদ ফরহাদ হোসেনের স্মরণে ও দোয়া কামনায় ইতিহাস বিভাগ ২১-২২ সেশন, "ফরহাদ–৫৭" ব্যাচের উদ্যোগে এবং "একলা চলো রে, চট্টগ্রাম ...
27/01/2026

শহীদ ফরহাদ হোসেনের স্মরণে ও দোয়া কামনায়

ইতিহাস বিভাগ ২১-২২ সেশন, "ফরহাদ–৫৭" ব্যাচের উদ্যোগে এবং "একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর সহযোগিতায় স্টেশন এলাকায় বসবাসরত আমাদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও হালকা খাবার বিতরণ কর্মসূচি।

#নিশ্চিত_হোক_সকল_শিশুর_মৌলিক_অধিকার

শীতকালীন ছুটি কাটিয়ে আবারো প্রাণচঞ্চল আমাদের পাঠশালা।সুবিধাবঞ্চিত এই খুদে বাচ্চাদের নিয়ে "একলা চলো রে" চট্টগ্রাম বিশ্ববি...
18/01/2026

শীতকালীন ছুটি কাটিয়ে আবারো প্রাণচঞ্চল আমাদের পাঠশালা।সুবিধাবঞ্চিত এই খুদে বাচ্চাদের নিয়ে "একলা চলো রে" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত ক্লাস শুরু হলো পূর্ণদমে।ওদের হাসিমুখেই ফিরুক আগামীর আলো।

# নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share