15/05/2026
গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এক আন্তরিক ও প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কেমিস্ট্রি বিভাগের সম্মানিত শিক্ষক ও পরিষদের শিক্ষক উপদেষ্টা ড. মশিউর রহমান স্যার। তিনি নবীনদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের ছাত্র উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি মুক্তাদির রহমান মুনিম ভাই। তিনি তার ছাত্রজীবনের অভিজ্ঞতা, ক্যাম্পাস পরিবেশ এবং নবীনদের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক বিষয় তুলে ধরেন।
সভায় গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (মিশাদ) পরিষদের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক লক্ষ্য নবীনদের সামনে উপস্থাপন করেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা প্রকাশ করেন।
পুরো আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন NTV ক্যাম্পাস শাখার প্রতিনিধি ফুয়াদ মন্ডল।
এছাড়াও বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
🌸 আয়োজনটিকে সুন্দর ও সফল করে তুলতে উপস্থিত সকল শিক্ষক, উপদেষ্টা, শিক্ষার্থী, নবীন সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
—
গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়