দরিদ্র মানুষের জন্য ভিত্তি-Foundation for poor people

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • দরিদ্র মানুষের জন্য ভিত্তি-Foundation for poor people

দরিদ্র মানুষের জন্য ভিত্তি-Foundation for poor people "আলোকিত হউক সমাজ"
"সমাজকে বদলে দিব আমরা"
Established: 17 Spet.2020.

Founded Date:17 September 2020"আলোকিত হউক সমাজ " " সমাজকে বদলে দিব আমরা "মানবতা তখনই সর্বোকৃষ্ট পর্যায়ে অবস্থান করে যখন তার পরিপূর্ণ যথাযথ স্থানে প্রয়োগ করা যায়। মানুষ থেকে মানবতা সৃষ্টি হয়।যদিও প্রথমে মনে হবে সমাজের চারটি মৌলিক চাহিদা (খাদ্য,বস্ত্র, শিক্ষা,চিকিৎসা) পূরণ করা কখনও সম্ভব না কিন্তু মানুষ চাইলে সব পারে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা বঞ্চিত দরিদ্রদের চারটি মৌলিক চাহিদাগুলো আমাদের যতটুকু

সাধ্য আমরা সবোর্চ্ছ চেষ্টা করেছি পরিপূর্ণ করার জন্য আলহামদুলিল্লাহ। আমরা কাজে বিশ্বাসী দরিদ্র জন্য কিছু করতে পারা হচ্ছে আমাদের সংগঠনের সার্থকতা।আমাদের সংগঠনের মাসিস ফি ৫০ টাকা যা দৈনিক হিসাবে ১.৭৫ টাকা।আপনার/আপনাদের সহযোগিতায় থাকলে আমরা দরিদ্রদের এসব চাহিদাগুলো পূরণ করতে পারব ইনশাল্লাহ। প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সমানভাবে চারটি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।ইনশাল্লাহ আমাদের এই সহযোগিতা দরিদ্র জন্য সবসময়ই অব্যাহত থাকবে।আজকে থেকে আপনিও চাইলে যুক্ত হতে পারেন দরিদ্র মানুষের জন্য ভিত্তি সংগঠনের একজন মানবতার সেবক হিসেবে। ধন্যবাদ

�২০২০-২০২১ইং সংগঠনের বাস্তবায়িত কাজ সমূহঃ
০১. হাটহাজারী উপজেলাতে ৪০ টি পরিবার কে এক বেলার খাবার বিতরণ।
০২. একজন দরিদ্র লিভার আক্রান্ত মায়ের জন্য নগদ অর্থ প্রদান।
০৩.শীতবস্ত্র বিতরন(সিজন ১):চট্টগ্রাম শহরে এবং গ্রামে দুই পর্যায়ে অসহায় ও দরিদ্র পরিবার গুলোর মাঝে ৩৫টি শীতবস্ত্র বিতরণ।
০৪.দরিদ্র ও মধ্যবিত্ত ৩৫ টি পরিবার কে শিক্ষা সামগ্রী বিতরণ।
০৫. একটি দরিদ্র পরিবার কে এম্বুলেন্স এর ভাড়া জন্য নগদ অর্থ প্রদান।
০৬.সংগঠনের উদ্যোগে ১০০ টি পরিবার কে এক বেলা ইফতার বিতরণ।
০৭.করোনা কালীন সময়ে ২,০০০ ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করা হয়।
০৮.৩৬ টি পরিবার কে ১৫ দিনের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।
০৯.ট্রেন দুর্ঘটনায় একজন ছেলের চিকিৎসা জন্য নগদ অর্থ প্রদান।
১০.হাটহাজারী সরকারি কলেজের একজন প্রাক্তন ছাত্রের বাবার ক্যান্সার আক্রান্তের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১১.একজন দরিদ্র ছেলের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১২.একজন প্রতিবন্ধী ছেলের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে এব বস্ত্র প্রদান করা হয়েছে।
১৩.ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে একজন চতুর্থ শ্রেনীর কর্মচারীর ক্যান্সার আক্রান্তের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১৪.দুইটি নিম্ন মধ্যবিত্তি পরিবারের মেয়ের বিবাহের জন্য নগদ অর্থ প্রদান।
১৫.শহরে একটি দরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান।১৬.শহরের একটি এতিমখানার জন্য ২৫ কেজি চালের বস্তা প্রদান করা হয়।

�২০২১-২০২৩ সালের বাস্তবায়িত কাজ সমূহঃ

১৭.শহরের লালখান বাজার এলাকায় একটি মধ্যবিত্ত পরিবারকে আর্থিক অবস্থার খারাপের জন্য নগদ অর্থ প্রদান।
১৮.চট্টগ্রাম শহরে বাংলা বাজারে একজন অসুস্থ মায়ের জন্য নগদ অর্থ প্রদান।
১৯.যুব সমাজকে ফ্রিল্যান্সিং জগতে একধাপ এগিয়ে নেওয়ার জন্য ফ্রি (ভিডিও এডিটিং) শেখানোর ব্যবস্থা করে দেওয়া হয়।
২০.শীতবস্ত্র বিতরন(সিজন ২): হাটহাজারী সরকারি কলেজে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ১ম পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ২য় পর্যায়ে রাতে চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষ গুলোর কাছে ৭০টি ভালোবাসা উপহার শীতবস্ত্র গুলো পৌঁছে দেওয়া হয়।২১.ফরহাদাবাদ উদালিয়াতে একটি দরিদ্র পরিবারে অসুস্থ মায়ের জন্য নগদ অর্থ প্রদান।
২২.নাজিরহাটে এক ভাইয়ের হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসা জন্য নগদ অর্থ প্রদান।
২৩.ফরহাদাবাদে একজন অসুস্থ (ক্যান্সারের ভাব দেখা দেওয়া) মায়ের জন্য নগদ অর্থ প্রদান।
২৪.হাটহাজারীতে নবম শ্রেনীর একজন স্টুডেন্টকে বই বাবদে নগদ অর্থ প্রদান করা হয়।
২৫.রমজান শেষ ১৫ দিনের কাঁচা ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া অসহায় ও নিম্ন মধ্যবিত্ত ৭০টি পরিবারের কাছে।২৬.যূন নূরাইন মাদ্রাসা ও এতিমখানা ৬০ জন শিক্ষার্থীকে ও শিক্ষককে ১ বেলা সেহরির আয়োজন। ২৭.৩০০ জন পথচারী,অসহায় ও এতিমদের মাঝে ১ বেলা ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
২৮.হাটহাজারী উপজেলা ছিপাতলি ইউনিয়নে একটি পরিবারকে নগদ অর্থ প্রদান।
২৯.শাহ্ রাজভিয়া আজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার (পশ্চিম মেখল ও দক্ষিণ পূর্ব দেওয়ান নগর,হাটহাজারী,চট্টগ্রাম) একজন শিক্ষার্থীকে বকেয়া বেতন পরিশোধ এর জন্য নগদ অর্থ প্রদান।৩০.গড়দুয়ারা ইউনিয়নে এক গরীব মেয়ের বিবাহ জন্য নগদ অর্থ প্রদান।
৩১.হাটহাজারীতে এক অসুস্থ বোনের জন্য নগদ অর্থ প্রদান।
৩২.ফরহাদাবাদ ইউনিয়নে একটি গরীব পরিবারকে ঘর নির্মানে নগদ অর্থ প্রদান।
৩৩.ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে ফরম ফিল আপ করা জন্য নগদ অর্থ প্রদান।৩৪.হাটহাজারী শায়েস্তা খাঁ এলাকা এক ছোট বোনের
চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান।
৩৫.চট্টগ্রাম রাউজানে এক দরিদ্র পরিবারে মেয়ের বিবাহ
জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
৩৬.ফটিকছড়িতে নিঃসন্তান(যার কোনো ছেলে-মেয়ে নেই) পরিবারকে নগদ অর্থ প্রদান।
৩৭.ছিন্নমূল বাংলাবাজারে এক অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান।
৩৮.হাটহাজারী উপজেলা মুসাবিয়া এলাকায় এক দরিদ্র পরিবারে জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
৩৯.শীতবস্ত্র বিতরণ ইভেন্ট (সিজন ৩) সফলতার সাথে সম্পন্ন হয়।
৪০.হাটহাজারী উপজেলা নাজিরহাট এলাকায় এক বয়স্ক মহিলার ওষুধের জন্য নগদ অর্থ প্রদান।
৪১.চট্টগ্রামে আল-হাসনাইন হিফ্জ মাদ্রাসা ও এতিমখানা প্রয়োজনীয় জিনিস এবং নগদ অর্থ প্রদান করা হয়।
৪২.চট্টগ্রাম হালিশহর এ ব্লক দরিদ্র পরিবারের শিশুর দুধের জন্য এবং প্রয়োজনীয় বাজারে জন্য নগদ অর্থ প্রদান।
৪৩.চট্টগ্রাম ফটিকছড়িতে নিঃসন্তান একজন অসহায় বাবার চিকিৎসা জন্য নগদ অর্থ প্রদান।
৪৪.রাউজান উপজেলা একটি দরিদ্র পরিবারে ঔষধ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
৪৫.রমজান ফুড ব্যাগ ইভেন্ট ২০২৩ সম্পন্ন।

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।   আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
21/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

আসসালামু আলাইকুম ❤️➡️রমজান ফুড ব্যাগ(সিজন-৫)✔️প্রতিবারে ন্যায় এবারও আমরা রমজান ফুড ব্যাগ ইভেন্ট করার উদ্যোগ গ্রহন করেছি।...
25/02/2025

আসসালামু আলাইকুম ❤️

➡️রমজান ফুড ব্যাগ(সিজন-৫)✔️

প্রতিবারে ন্যায় এবারও আমরা রমজান ফুড ব্যাগ ইভেন্ট করার উদ্যোগ গ্রহন করেছি।এলাকার বিভিন্ন গরীব অসহায় এবং যারা লজ্জা কাউকে বলতে পারে না তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ভালোবাসার ইফতার সামগ্রী পৌঁছে যাবে আপনাদের ডোনেশন মাধ্যমে।ইন শা আল্লাহ ১২তম রমজান ১৩ই মার্চ পযন্ত ডোনেশন কালেকশন চলমান থাকবে।

সহযোগিতা করতে পারবেন উক্ত নাম্বার গুলো মধ্যে ⬇️

বিকাশ ও নগদ নাম্বারঃ- 01601-873181

বিঃদ্রঃ পেজে নাম্বার ব্যাতীত অন্য কোনো নাম্বারে ডোনেশন না পাঠানোর অনুরোধ রইল।

Address

Hathazari College Gate,Chittagong, Bangladesh
Hathazari
4217

Alerts

Be the first to know and let us send you an email when দরিদ্র মানুষের জন্য ভিত্তি-Foundation for poor people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দরিদ্র মানুষের জন্য ভিত্তি-Foundation for poor people:

Share