আত-তাওহীদ ফাউন্ডেশন

আত-তাওহীদ ফাউন্ডেশন “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য,
ইসলামের আলোয় সমাজ গড়ার এই যাত্রায়
আপনিও যুক্ত হোন—লাইক ও ফলো করুন

আত তাওহীদ' পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক মোবারকবাদ। 🌙​تقبل الله منا ومنكم আল্লাহ আমাদের এব...
21/03/2026

আত তাওহীদ' পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক মোবারকবাদ। 🌙
​تقبل الله منا ومنكم
আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে সকল নেক আমল কবুল করে নিন।

চারিয়া মুরাদপুর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল প্রবাসী ভাইদেরকে জানাই 'আত তাওহীদ ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে পবি...
19/03/2026

চারিয়া মুরাদপুর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল প্রবাসী ভাইদেরকে জানাই 'আত তাওহীদ ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!
​تقبل الله منا ومنكم صالح الأعمال

07/03/2026

আত-তাওহীদ ফাউন্ডেশন এর এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী ভাইদের প্রতি, যাদের সহযোগিতা ও ভালোবাসার কারণেই আজ আমরা মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করতে পেরেছি।

আল্লাহ আপনাদের সকলের এই দান ও প্রচেষ্টাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

— আত-তাওহীদ ফাউন্ডেশন

পবিত্র রমজানের বরকতময় এই সময়ে  মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আত-তাওহীদ ফাউন্ডেশন  এর উদ্যোগে আজ আমাদের ...
06/03/2026

পবিত্র রমজানের বরকতময় এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আত-তাওহীদ ফাউন্ডেশন এর উদ্যোগে আজ আমাদের ইফতার সামগ্রী ও শাড়ি বিতরণ করা হয়েছে।

মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের অনুপ্রেরণা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

— আত-তাওহীদ ফাউন্ডেশন 🤍

আলহামদুলিল্লাহ। দারুত তাওহীদ মহিলা মাদ্রাসায় ফ্যান বিতরণ সফলভাবে সম্পন্ন করার পর আমরা নিচ্ছি নতুন উদ্যোগ। ইনশাআল্লাহ, আগ...
28/02/2026

আলহামদুলিল্লাহ।
দারুত তাওহীদ মহিলা মাদ্রাসায় ফ্যান বিতরণ সফলভাবে সম্পন্ন করার পর আমরা নিচ্ছি নতুন উদ্যোগ। ইনশাআল্লাহ, আগামী কয়েকদিনের মধ্যেই মুরাদপুরের ৩০টি অসহায় এতিম ও বিধবা পরিবারের কাছে আমাদের সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।
​মানবতার এই কল্যাণে আপনাদের দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চারিয়া মুরাদপুর নিবাসী মরহুমমৌয়াজ্জিন মিয়া চৌধুরী বাড়ির জাহাঙ্গীর সওদাগরের  ...
24/02/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

চারিয়া মুরাদপুর নিবাসী মরহুম
মৌয়াজ্জিন মিয়া চৌধুরী বাড়ির জাহাঙ্গীর সওদাগরের সম্মানিত মা,
আত-তাওহীদ ফাউন্ডেশন এর সদস্য আসিফের দাদী এবং
আমাদের শুভাকাঙ্ক্ষী আজিজ মুরাদের আম্মা
ইন্তেকাল করেছেন।

আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।চারিয়া মুরাদপুর নিবাসী মরহুম দানেশ মিয়া সাহেবের সহধর্মিণী, প্রবাসী ভাই রাসেল ও...
21/02/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চারিয়া মুরাদপুর নিবাসী মরহুম দানেশ মিয়া সাহেবের সহধর্মিণী, প্রবাসী ভাই রাসেল ও মুরশেদ (আত-তাওহীদ ফাউন্ডেশন-এর সিনিয়র সদস্য) এর শ্রদ্ধেয় আম্মা ইন্তেকাল করেছেন।

মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমীন।

জরুরি ঘোষণা: আমাদের নীতি ও অবস্থান​আত-তাওহীদ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দ্বীনি খিদমতধর্মী সংগঠন। আমাদের লক্ষ্য ...
01/02/2026

জরুরি ঘোষণা: আমাদের নীতি ও অবস্থান

​আত-তাওহীদ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দ্বীনি খিদমতধর্মী সংগঠন। আমাদের লক্ষ্য কেবল
"দরদী সমাজ গঠনে সমবেত প্রয়াস"
​আমরা স্পষ্ট ও কঠোরভাবে ঘোষণা করছি যে:
​এই সংগঠনটি কখনোই কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না ইনশাআল্লাহ।
​সংগঠনের নাম ব্যবহার করে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
​আর্তমানবতার সেবা এবং দ্বীনি শিক্ষা বিস্তারই আমাদের একমাত্র পথ ও পরিচয়।

​ইনশাআল্লাহ, এই অঙ্গীকার থেকে আমরা বিচ্যুত হবো না। সংগঠনের পবিত্রতা রক্ষায় আমরা সর্বদা বদ্ধপরিকর।

31/01/2026

আত তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক দারুত তাওহীদ মহিলা মাদরাসার নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ৮০ হাজার মূল্যমানের ২০টি সিলিং ফ্যান প্রদান অনুষ্ঠান। সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সকলকে আল্লাহ তা'আলা উত্তম প্রতিদান দান করুন।

শোক সংবাদআমাদের এলাকার প্রবীণ মুরুব্বী, জনাব আব্দুস সালাম সওদাগর (প্রকাশ ভুট্টূর বাবা) ইন্তেকাল ফরমাইয়াছেন।ইন্নালিল্লাহি...
20/01/2026

শোক সংবাদ
আমাদের এলাকার প্রবীণ মুরুব্বী, জনাব আব্দুস সালাম সওদাগর (প্রকাশ ভুট্টূর বাবা) ইন্তেকাল ফরমাইয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগামীকাল বেগমার জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ১০:৩০ মিনিটে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সকল আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত-তাওহীদ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share