Niamatpur Latest & Top News

Niamatpur Latest & Top News Non political social association

আমের রাজ্য পোরশার সুমিষ্ট আম জাপানিজরা নিজ দেশে নিতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেননওগাঁর পোরশা উপজেলার বন্ধুপাড়া এলাকার একট...
19/06/2026

আমের রাজ্য পোরশার সুমিষ্ট আম জাপানিজরা নিজ দেশে নিতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন

নওগাঁর পোরশা উপজেলার বন্ধুপাড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেছেন জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।

আজ শুক্রবার আমবাগান পরিদর্শন শেষে নিরাপদ আম উৎপাদন নিয়ে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম আমদানির আগ্রহ প্রকাশ করেন।

ফ্রুটস মিউজিয়াম অ্যাগ্রো ফার্ম পরিদর্শন শেষে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য কাওয়ামতু বলেন, জাপানে আমের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে জাপানে আম আমদানির জন্য তাঁরা বাংলাদেশে জাপানের দূতাবাসের আমন্ত্রণে রাজশাহী ও নওগাঁ অঞ্চলে রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শনে এসেছেন।

এখন জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আম রপ্তানির বিভিন্ন পর্যায় যাচাই-বাছাই চলছে। সব ঠিক থাকলে জাপান বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম নেবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা নওগাঁর পোরশায় রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শনে এসেছেন।
© সালাউদ্দীন আহমেদ,পোরশা প্রতিনিধি

19/06/2026

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর।

নওগাঁ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৮ বছরেও হয়নি নিজস্ব ক্যাম্পাস, শিক্ষকের অর্ধেক পদ রয়েছে শূন্য।
19/06/2026

নওগাঁ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৮ বছরেও হয়নি নিজস্ব ক্যাম্পাস, শিক্ষকের অর্ধেক পদ রয়েছে শূন্য।

পোরশার নোচনাহার আমের বাজারে দৈনিক কয়েক কোটি টাকা লেনদেন, ব্যাংক শাখা স্থাপনের দাবি।সালাউদ্দীন আহম্মেদ, পোরশা: নওগাঁর পোর...
18/06/2026

পোরশার নোচনাহার আমের বাজারে দৈনিক কয়েক কোটি টাকা লেনদেন, ব্যাংক শাখা স্থাপনের দাবি।

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা: নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আমের বাজার উত্তরাঞ্চলের অন্যতম দ্বিতীয় বৃহৎ আমের বাজার হিসেবে পরিচিত। আমের মৌসুমে এ বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও এখনো কোনো পূর্ণাঙ্গ ব্যাংক শাখা স্থাপন করা হয়নি। ফলে ব্যবসায়ী, আড়তদার ও আমচাষীদের ব্যাংকিং সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বর্তমানে বাজারে শুধুমাত্র ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। তবে প্রতিদিনের বিপুল লেনদেনের তুলনায় এ সেবা পর্যাপ্ত নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। টাকা জমা, উত্তোলন, চেক সংক্রান্ত কাজসহ বিভিন্ন ব্যাংকিং সেবার জন্য তাদের নিতপুর, সারাইগাছি কিংবা শিশা বাজারে যেতে হয়।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, আমের মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা নোচনাহার বাজারে আসেন। প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও পূর্ণাঙ্গ ব্যাংক শাখা না থাকায় বড় অঙ্কের নগদ অর্থ বহন করতে হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সময় ও অর্থের অপচয়ও ঘটাচ্ছে।

আমচাষী ও ব্যবসায়ীরা মনে করেন, নোচনাহার আমের বাজারের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এখানে একটি পূর্ণাঙ্গ ব্যাংক শাখা স্থাপন সময়ের দাবি। এতে ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ সহজে আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন এবং বাজারের লেনদেন আরও নিরাপদ ও গতিশীল হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া ছয় গম্বুজ মসজিদ।বাবু,পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার ঐত...
18/06/2026

শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া ছয় গম্বুজ মসজিদ।

বাবু,পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্য ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে শত বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিতপুর মাস্টারপাড়া তিন গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদ। কালের সাক্ষী হয়ে থাকা এই প্রাচীন মসজিদটি শুধু একটি উপাসনালয়ই নয়, বরং এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

​উপজেলার নিতপুর মাস্টারপাড়ায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটির মূল আকর্ষণ এর ছাদের ওপর নির্মিত দৃষ্টিনন্দন ছয়টি গম্বুজ। প্রাচীন যুগের স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি এই গম্বুজগুলো দূর থেকেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের দেয়াল ও ভেতরের কারুকার্যেও রয়েছে প্রাচীন মুসলিম ঐতিহ্যের ছোঁয়া। শত বছর পার হলেও এর গাম্ভীর্য ও সৌন্দর্য এখনো এ অঞ্চলের মানুষকে মুগ্ধ করে চলেছে।

​স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এবং বিশেষ সহযোগিতায় এই মসজিদটি নির্মিত হয়েছিল। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষ এখানে শুধু নামাজই আদায় করেননি, বরং মসজিদটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সামাজিক সম্প্রীতি ও ইসলামি শিক্ষার এক আবহ।

​ঐতিহ্যবাহী এই ছয় গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন শত শত মুসল্লি জামায়াতের সাথে নামাজ আদায় করেন। বিশেষ করে জুমার নামাজে এখানে তিল ধারণের ঠাঁই থাকে না। এছাড়া পোরশা উপজেলার বাইরে থেকেও অনেক সাধারণ মানুষ ও দর্শনার্থী আসেন প্রাচীন এই মুসলিম স্থাপত্যের নিদর্শনটি একনজর দেখতে।

​মসজিদ কমিটির সভাপতি ও নিতপুর আলোর সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী জানান​"নিতপুর মাস্টারপাড়ার এই তিন গম্বুজ মসজিদটি আমাদের পোরশাবাসীর গর্ব। আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি।"

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যাটারিচালিত অটোরিক্সা ভাড়া সংক্রান্ত গনবিজ্ঞপ্তি।
18/06/2026

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যাটারিচালিত অটোরিক্সা ভাড়া সংক্রান্ত গনবিজ্ঞপ্তি।

আর্জেন্টাইন প্লেয়ার মেসি বাংলাদেশের কোন সন্তান হলে তার পরিবারের লোকজন ও আত্নীয়দের মুখের ভাষা হতো.....পড়া লেখায় মনোযোগ না...
18/06/2026

আর্জেন্টাইন প্লেয়ার মেসি বাংলাদেশের কোন সন্তান হলে তার পরিবারের লোকজন ও আত্নীয়দের মুখের ভাষা হতো.....
পড়া লেখায় মনোযোগ নাই শুধু মাঠ আর বল! এবার বিসিএসটা দে!!!

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি।
18/06/2026

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি।

নওগাঁর পোরশায় মাদক বিরোধী অভিযান ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার  জব্দ। নওগাঁ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ই...
17/06/2026

নওগাঁর পোরশায় মাদক বিরোধী অভিযান ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার জব্দ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৬/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় পোরশা থানাধীন ৪ নং গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পোরশা থানার অফিসার ও পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি মোঃ ইব্রাহিম হোসেন (৩০), পিতা- মো: শরিফ উদ্দিন, গ্রাম-পোরশা (গোবিরাকুড়ি), থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক বিরোধী অভিযান চলমান আছে।

17/06/2026

কোথায় কেমন লোডশেডিং হচ্ছে ?
রাজশাহী মহানগরীতে ১ ঘন্টা পর পর ১ ঘন্টা লোডশেডিং চলমান।

Address

Maklahat, Hajinagor, Niamatpur
Hat Naogaon
6520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niamatpur Latest & Top News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Niamatpur Latest & Top News:

Share