Naogaon Youth Club - NYC

Naogaon Youth Club - NYC তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আর্ত মানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর।
(1)

ত্রৈমাসিক মোমবাতি। নওগাঁ ইয়ুথ ক্লাবের মুখপত্র "ত্রৈমাসিক মোমবাতি" ম্যাগাজিনে লেখা পাঠানোর অনুরোধ।বিষয়:ছড়া, কবিতা, গল্প, ...
04/07/2025

ত্রৈমাসিক মোমবাতি। নওগাঁ ইয়ুথ ক্লাবের মুখপত্র "ত্রৈমাসিক মোমবাতি" ম্যাগাজিনে লেখা পাঠানোর অনুরোধ।

বিষয়:
ছড়া, কবিতা, গল্প, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ, নিবন্ধ, দিনলিপি, অনুবাদ সাহিত্য, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী ও গ্রন্থ আলোচনা।

লেখা পাঠানোর ঠিকানা:
ইমেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ:
নাসিরুদ্দীন সাদ (+8801618-056165)
সৈয়ব আহমদ সিয়াম (+8801797-664301)

প্রথম সংখ্যায় লেখা পাঠানোর শেষ সময়: ১০ জুলাই ২০২৫

ফিলি*স্তিনে গণহ*ত্যার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভপশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরা*ইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে ...
21/03/2025

ফিলি*স্তিনে গণহ*ত্যার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরা*ইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁর ছাত্র জনতা। সমাবেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে "একসেপ্ট ইস*রায়েল" শব্দটা পুনরায় যোগ করার এবং ইস*রাইলি পণ্য নিষিদ্ধের দাবী জানানো হয়।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) দুপুর ২ টায় নওগাঁ নওজোয়ান মাঠের সামনে ফিলি*স্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নওগাঁ ইয়ুথ ক্লাব।

সমাবেশে নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলি*স্তিনে ইজরাইলি সন্ত্রাসীরা গণহত্যা চালাচ্ছে। দেশে দেশে মানবাধিকার আর গণতন্ত্রের ভন্ডামী ফেরী করা আন্তর্জাতিক সম্প্রদায়ের কপটতা এখানে স্পস্ট হয়ে যায়। আমাদের জেনে রাখা উচিত, গা*জা পরাধীন নয়। পুরো পৃথিবীতে শুধু গা*জাই স্বাধীন। তারা লড়াই করছে জালিমের বিরুদ্ধে। পরাধীন তো আমরা, যারা মাথা পেতে নিয়েছি নিও-কলোনিয়ালজমের দাসত্ব। ইসলামই এই পৃথিবীর চূড়ান্ত সমাধান। ইমাম আল মাহদীই আমাদের নেতা। হযরত উমর (রা.) আর সালাউদ্দীন আইয়ুবীর পথ ধরেই আবারো আল আকসা মুক্ত হবে, ইনশাআল্লাহ।

নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ বলেন, নওগাঁ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে আমরা বাংলাদেশের পাসপোর্টে "একসেপ্ট ইসরা*য়েল" শব্দটা পুনরায় যোগ করার দাবী জানাচ্ছি। ইস*রাইলি পণ্য শুধু বয়কট করলে হবে না, আমরা বাংলাদেশে ইসরা*ইলি পণ্য নিষিদ্ধের দাবী জানাচ্ছি।

নওগাঁ ইয়ুথ ক্লাবের সভাপতি শামীম আহমেদ নূরী বলেন, ইস*রায়েল কর্তৃক ফিলি*স্তিনে বর্বর গনহত্যার বিরুদ্ধে যে সকল আরব রাষ্ট্র ও মুসলিম শাসকগণ প্রতিবাদ করবে না, আমরা সারাবিশ্বের মুসলমানগণ সেই সব আরব রাষ্ট্রের পণ্যও বয়কটের আহবান জানাই৷ সাথে সাথে সেই সকল শাসকগণকে মুনাফিক হিসেবে চিহ্নিত করতে চাই।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, আল - মাওয়াদ্দাহ উলামা পরিষদ, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে যোগদান করে।

ফিLiস্তি*নে গণহ*ত্যার প্রতিবাদে বিক্ষো*ভ সমাবেশ
19/03/2025

ফিLiস্তি*নে গণহ*ত্যার প্রতিবাদে বিক্ষো*ভ সমাবেশ

নওগাঁয় আরবি ক্যালিগ্রাফি, বাংলা গ্রাফিতি ও ছবিআলহামদুলিল্লাহ, নওগাঁ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ১৭ থেকে ২৩ আগস্ট, ২০২৪ এ নওগা...
08/09/2024

নওগাঁয় আরবি ক্যালিগ্রাফি, বাংলা গ্রাফিতি ও ছবি

আলহামদুলিল্লাহ, নওগাঁ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ১৭ থেকে ২৩ আগস্ট, ২০২৪ এ নওগাঁ শহরের চারটি পয়েন্টে আরবি ক্যালিগ্রাফি ও বাংলা গ্রাফিতি ও ছবি আঁকানো হয়।
লোকেশন:
১. নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়
২. নওগাঁ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা
৩. চকএনায়েত স্কুল ও মসজিদ, দয়ালের মোড়
৪. সিভিল সার্জন অফিসের দেয়াল, হাসপাতাল রোড

৭৫ টি ছবির হাই রেজ্যুলেশন অ্যালবামের লিঙ্ক কমেন্টে। জাযাকাল্লাহু খয়রান

ইভেন্ট: ৫

এই মাটি আমার, পবিত্র রাখার দায়িত্বও আমার। ওদের আর একটা আস্তানাও থাকবে না, ইনশাআল্লাহ।মাদকনির্মূলের ইশতিহার নিয়ে নওগাঁ ইয়...
07/09/2024

এই মাটি আমার, পবিত্র রাখার দায়িত্বও আমার। ওদের আর একটা আস্তানাও থাকবে না, ইনশাআল্লাহ।

মাদকনির্মূলের ইশতিহার নিয়ে নওগাঁ ইয়ুথ ক্লাবের কমিটি ঘোষণা

সেবামূলক কাজ তরুণদের ইতিবাচক বিকাশ ঘটায়। তারুণ্যের ইতিবাচক বিকাশে সৃষ্টির সেবায় কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাব।

শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১ টায় নওগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নওগাঁ ইয়ুথ ক্লাবের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে শামীম আহমেদ নূরীকে সভাপতি ও মো. তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন: সহ সভপতি সাঈদ জোবায়েদ অনিক, সাংগঠনিক সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, কোষাধ্যক্ষ জোবায়ের হোসেন রিফাত, প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আলামিন রহমান।

সাথে অডিট কমিটির আহবায়ক হিসেবে নাকিব আল হাসান, যুগ্ম আহবায়ক রাহাদ হাসান আকাশ এবং মীর রাগীব মাসুমকে সদস্য সচিব নিযুক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ নূরী বলেন, "নওগাঁ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আর্তমানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর একটি যুব সংগঠন। কাজ করবে মাদক, পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং তারুণ্যের ইতিবাচক বিকাশে। হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবীর গড়ার প্রত্যয়ে সৃষ্টির সেবার এই যাত্রায় অংশ নিতে পারেন আপনিও।"

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, "নওগাঁ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের আসক্তি থেকে বিরত রেখে শিক্ষা ও সেবামূলক কাজে যুক্ত করে যাবে, ইনশাআল্লাহ। বিশেষত নওগাঁর শিক্ষার্থীদের মাদক থেকে বিরত রেখে বইমুখী করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। মাদক সহ সকল আসক্তিমুক্ত শহর গঠনই আমাদের মৌলিক ইশতেহার"

নওগাঁ ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. আব্দুস সবুর বলেন, "নওগাঁ ইয়ুথ ক্লাব তরুণদের সমাজ উন্নয়ন ও নেতৃত্বদানের জন্য উদ্দীপ্ত করে। এই সংগঠন তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতা ও সমাজ সেবায় উদ্বুদ্ধ করতে বিশাল ভূমিকা পালন করছে। ক্লাবের কার্যক্রমে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি সহায়তা নেয়ার ব্যবস্থা করা উচিত। আমি এই সংগঠনের অংশ হতে পেরে গর্বিত এবং এর উন্নয়নে অবদান রাখার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।"

05/08/2024

ছাত্রজনতাকে আমি অনুরোধ করছি সকল বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকদের পক্ষ থেকে যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করে এই মুহুর্ত থেকেই।
বার্তা প্রেরক—
মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Address

স্লুইসগেট, উকিলপাড়া
Hat Naogaon
6500

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Youth Club - NYC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share