BEDO Non-Profit Organization

23/07/2026

কেমন ছিলো #বেডো_কর্মী_সম্মেলন_২০২৬? দেখুন এই ভিডিওতে....


#স্থান : #শখের #পল্লী #সান্তাহার।

22/07/2026
দৈনিক জয়যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
21/07/2026

দৈনিক জয়যুগান্তর পত্রিকায় প্রকাশিত।

সফলভাবে অনুষ্ঠিত হলো BEDO, নওগাঁ-এর SICIP-PKSF প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।........
19/07/2026

সফলভাবে অনুষ্ঠিত হলো BEDO, নওগাঁ-এর SICIP-PKSF প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।............................................................................

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সহযোগিতা এবং Asian Development Bank (ADB)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় Palli Karma-Sahayak Foundation (PKSF)-এর তত্ত্বাবধানে BEDO, নওগাঁ কর্তৃক পরিচালিত তিন মাস মেয়াদি আবাসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৮ জুলাই ২০২৬ তারিখে BEDO প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে তিনটি ট্রেডের সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ট্রেডগুলো হলো—
• প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং (PDM)
• মোবাইল ফোন সার্ভিসিং (MPS)
• রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (RAC)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আতোয়ার হোসেন, পরিচালক (কার্যক্রম), BEDO এবং জনাব মোঃ সুমন রানা, সহকারী ব্যবস্থাপক, BEDO TVET Program। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষকবৃন্দ, BEDO-এর কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

🌱 দক্ষতা অর্জনই আত্মনির্ভরতার প্রথম ধাপ।
BEDO ভবিষ্যতেও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাবে।

বেডোর বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন ২০২৬ ------------------------------------ #সান্তাহারে বেসরকারি উন্...
17/07/2026

বেডোর বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন ২০২৬
------------------------------------
#সান্তাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো'র (BEDO) উদ্যোগে বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী উপজেলা সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রের হীরাঝিল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।

বেডোর নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেডোর কার্য নির্বাহী কমিটির সাধারণ সদস্য সায়েদা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, বেডোর পরিচালক (কার্যক্রম) আতোয়ার হোসেন, উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু রায়হান মোহাম্মদ আব্দুল হাই , সিনিয়র সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) রওশন আবু আল ফারহান, মহা ব্যবস্থাপক (অডিট ও কমপ্লায়েন্স) হারুন আল মামুন, স্মার্ট প্রজেক্টের পিএম আব্দুর রাজ্জাক, বেডোর ম্যানেজার (প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) সানোয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। নতুন অর্থবছরের বাজেট, কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের কৌশল, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তব্য শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট ও প্রোগ্রামের কর্মকাণ্ড নিয়ে সংশ্লীষ্ট কর্মকর্তারা প্রেজেন্টেশন দেন। এরপর সেরা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠী।

বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত আমাদের কর্মী সম্মেলন ২০২৬।
17/07/2026

বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত
আমাদের কর্মী সম্মেলন ২০২৬।

দৈনিক জয়যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় ছাপানো..
17/07/2026

দৈনিক জয়যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় ছাপানো..

17/07/2026

নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…

ধন্যবাদ, দৈনিক বরেন্দ্র কন্ঠ।
17/07/2026

ধন্যবাদ, দৈনিক বরেন্দ্র কন্ঠ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘির সান্তাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) উদ্যোগে বাজেট ও পরিকল্পনা...

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when BEDO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BEDO:

Shortcuts

Share