Ayesha Gani Foundation

Ayesha Gani Foundation এটি একটি অলাভজনক, অরাজনৈতিক শিক্ষা ও সামাজিক
উন্নয়ন মূলক প্রতিষ্ঠান। (AGF)

সঠিক মূল্যায়ন জরুরী
14/01/2026

সঠিক মূল্যায়ন জরুরী

আমরা গভীরভাবে শোকাহত
31/12/2025

আমরা গভীরভাবে শোকাহত

১০ হাজার ২১৯ পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক...
05/11/2025

১০ হাজার ২১৯ পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এর শূন্যপদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন করার বিভাগসমূহ: রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণ করা হবে না।

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা:

আবেদন গ্রহণ শুরু: ০৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ টা)
আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ টা)

05/08/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চুনারুঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার ভাই আর নেই🥲🥲

আল্লাহ উনাকে জান্নাতের উচু মাকাম দান করেন।
জানাযার নামায বিকাল ৫:৩০ মিনিটে পাইকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

22/07/2025

২০ জনের অধিক শিশুকে আগুন থেকে উদ্ধার করা শিক্ষিকা মেহেরুন একজন জাতীয় বীর। উনাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হোক এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হোক।

ঢাকার উত্তরায় মাইলষ্টোন কলেজে সংগঠিত, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও অগ্নিদগ্ধ আহতদের দ্রুত আ...
22/07/2025

ঢাকার উত্তরায় মাইলষ্টোন কলেজে সংগঠিত, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও অগ্নিদগ্ধ আহতদের দ্রুত আরোগ্যে লাভের জন্য পরম করুণাময় রবের কাছে প্রার্থনা।

আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন 🤲🤲

একটি হারানো বিজ্ঞপ্তি চুনারঘাট উপজেলা ৭নং উবাহাটা ইউ পির শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আব্দুল হাই মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়...
02/07/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
চুনারঘাট উপজেলা ৭নং উবাহাটা ইউ পির শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আব্দুল হাই মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়া গত শুক্রবার ২৭ তারিখ শমসেরনগর একটি মাদ্রাসা থেকে হারিয়ে যায়। যদি কেউ তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।

মোঃ আব্দুল হাই (পিতা)
চুনারুঘাট উপজেলা, উবাহাটা ইউ পি, শ্রীরামপুর
যোগাযোগ 01722860682

29/05/2025

বেকিং নিউজ!!!!
হবিগঞ্জসহ দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এসব জেলার নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং একই সঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হইলো।

20/05/2025

সবাই সাবধান থাকুন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।
যেকোনো সময় ভারতীয় পানি এসে দেশে বন্যার সৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যার শঙ্কা রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে। পাশাপাশি শেরপুরে গত চার দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

মঙ্গলবার (২০ মে) বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন

মোস্তফা কামাল পলাশ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একনাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত ১০টায় পর্যন্ত ছিল ৩৯ সেন্টিমিটারের ওপর।

মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো

সবাই সাবধান থাকুন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।যেকোনো সময় ভারতীয় পানি এসে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বন্যার হতে পারে।...
20/05/2025

সবাই সাবধান থাকুন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।
যেকোনো সময় ভারতীয় পানি এসে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বন্যার হতে পারে।

- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

01/03/2025

আহলান সাহলান - মাহে রমাদান
পবিত্র মাহে রমাদ্বানের শুভেচ্ছা 🤲

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Gani Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share