৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন,বানিয়াচং হবিগঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন,বানিয়াচং হবিগঞ্জ।

৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন,বানিয়াচং হবিগঞ্জ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন,বানিয়াচং হবিগঞ্জ।, Nonprofit Organization, Habiganj.

12/03/2026
পুকড়া ইউনিয়নে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ===========================বানিয়াচং উপজেল...
12/03/2026

পুকড়া ইউনিয়নে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
===========================

বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকালে পুকড়া খেলার মাঠে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক জনাব রাশেদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জনাব শরিফ আহমেদ, বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার জনাব সাইফুল ইসলাম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব বেলাল আহমেদ।
পুকড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব আবুল ফজল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এ.কে. ফয়জুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জিয়াউর রহমান ও শেখ মোঃ তাফাজ্জুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন রুহুল আমিন চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ ও মানবিক উদ্যোগ। বিশেষ করে প্রবাসীদের সহায়তায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সকল সদস্য ও প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

#সৃষ্টির_সেবা_স্রষ্টার_সন্তুষ্টি_অর্জন #পুকড়া_ইউনিয়ন_প্রবাসী_কল্যাণ_ফাউন্ডেশন #বানিয়াচং_হবিগঞ্জ

আগামীকাল সকাল ১১ ঘটিকায়,স্থানীয় পূর্ব পুকড়া খেলার মাঠে। ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও স...
11/03/2026

আগামীকাল সকাল ১১ ঘটিকায়,স্থানীয় পূর্ব পুকড়া খেলার মাঠে। ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে,ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

রেমিট্যান্স যুদ্ধাদের এই মহত উদ্যোগ কে মহান সৃষ্টিকর্তা কবুল করুন, আমীন
#সৃষ্টির_সেবা_স্রষ্টার_সন্তুষ্টি_অর্জন
#পুকড়া_ইউনিয়ন_প্রবাসী_কল্যাণ_ফাউন্ডেশন #বানিয়াচং_হবিগঞ্জ

পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকেমাননীয় সংসদ সদস্য ও অত্র ফাউন্ডেশনের  প্রধান উপদেষ্টাআবু মনসুর ডাঃ সাখা...
02/03/2026

পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে
মাননীয় সংসদ সদস্য ও অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা
আবু মনসুর ডাঃ সাখাওয়াত হাসান (জীবন) এমপি মহোদয়-কে,

আজ সকাল ১১ ঘটিকায় উনার বানিয়াচংস্থ বাসভবনে
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়,
এসময় ফাউন্ডেশনের প্রতিনিধি ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমরা উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং পুকড়া ইউনিয়ন ফাউন্ডেশনের কার্যক্রম ও গরীব দুঃখী অসহায় মানুষদের জন্য অগ্রযাত্রায় উনার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

#পুকড়া_ইউনিয়ন
#প্রবাসী_কল্যাণ_ফাউন্ডেশন
#বানিয়াচং_হবিগঞ্জ
#সৃষ্টির_সেবা_স্রষ্টার_সন্তুষ্টি_অর্জন

৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব হুমায়ূন কবির চৌধুরী শামীম স্বদেশ আগমন ও মহান বিজয় দিবস ...
16/12/2025

৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব হুমায়ূন কবির চৌধুরী শামীম স্বদেশ আগমন ও মহান বিজয় দিবস উপলক্ষে,ফাউন্ডেশনের কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব হুমায়ূন কবির চৌধুরী শামীম, উনার বক্তব্যে ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে,পুকড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান,এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে,উনাদের বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করেন।আমীন

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,জনাব রুহুল আমীন চৌধুরী

অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরুব্বী জনাব বাচ্চু মিয়া চৌধুরী,জনাব নুরুল ইসলাম,জনাব তাফাজ্জুল হক, জনাব মাওঃ হাবিবুর রহমান,জনাব আব্দুর রহিম,মোঃ হাবিব,মোঃ তাজউদ্দীন,মোঃ মুজাম্মিল,মোঃ ফাহাদ আহমেদ,প্রমুখ।
এলাকার ময়মুরুব্বি ও অর্ধ শতাধিক যুবকদের উপস্থিতিতে, মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন
বানিয়াচং হবিগঞ্জ।

স্থাপিত ৯ই মার্চ ২০২১ ইংরেজি,
রেজিষ্ট্রেশন নং হবিগঞ্জ ৭৬৩/২০২৫

পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের রেমিট্যান্স যুদ্ধা, ইতালি প্রবাসী জনাব সাইদুর রহমান সাঈদ,এর শুভ বিবাহ উপলক্ষে, অ...
25/11/2025

পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের রেমিট্যান্স যুদ্ধা, ইতালি প্রবাসী জনাব সাইদুর রহমান সাঈদ,এর শুভ বিবাহ উপলক্ষে, অত্র ফাউন্ডেশনের সকল রেমিট্যান্স যুদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক,

19/11/2025

আসসালামু আলাইকুম /আদাব
——————————————
৯ নং পুকরা ইউনিয়নের সম্মানিত প্রিয় প্রবাসী ভাইয়েরা । আপনারা নিশ্চয় জানেন এবং অবগত আছেন পুকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন রিগত পাঁচটি বছর যাবত অত্যন্ত সততা স্বচ্ছতা ও দক্ষতার সহিত ইউনিয়নের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে ।এবং ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।আসুন সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই মিলে মিশে পুকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাথে সংযুক্ত হয়ে অসহায়,বিধবা,প্রতিবন্ধী,গরিবের মানুষের জন্য কাজ করি ।কারন আমাদের মাঝে রয়েছে অনেক অসহায় মানুষ ।তাদের আশা প্রত‍্যাশা আবদার আবেদন রাখতে হলে নিশ্চয় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ।আপনার সহযোগিতা হবে পরকালের কল্যাণ ও মুক্তির পথ ।আসুন আমরা সবাই মিলে ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাই

আমাদের সাথে যুক্ত হতে হলে আমাদেরকে ফলো করবেন ।এবং আমাদেরকে নক করবেন মেসেঞ্জারে

পুকড়া ইউনিয়নে অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে, ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।========...
13/11/2025

পুকড়া ইউনিয়নে অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে, ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
=====================================
উল্লেখ্য আজ সকাল ১১ঘটিকায় পূর্ব পুকড়া খেলার মাঠে। জনাব আবুল ফজল চৌধুরী সাহেব এর সভাপতিত্বে,জনাব মোঃ জিয়াউর রহমানের পরিচানায়,ও জনাব মোঃ রুহুল আমীন চৌধুরীর সার্বিক সহযোগিতায়,অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য জনাব সাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট গউছ আলম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,জনাব মোঃ তাফাজ্জুল হক।

আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি মাওঃ নজির আহমেদ চৌধুরী,মাওঃ জুনাইদ আহমেদ কাটখালী, মাওঃ নোমান সাদিক সাহেব কাটখালী, বানিয়াচং উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব মুস্তফা আল হাদী, জনাব বাচ্চু মিয়া চৌধুরী,দুলা মিয়া তালুকদার ,জনাব আলী হায়দার আলী,বানিয়াচং উপজেলা উলামা দলের সেক্রেটারি জনাব মাওঃ আলম সাহেব,মাওলানা জাকারিয়া দৌলতপুর, জনাব ইউসুফ তরফদার,জনাব অলিউর রহমান, জনাব হাফিজুর রহমান চৌধুরী টেনু, ইঞ্জিনিয়ার জনাব রাকিব খাঁন রাজা, মোঃ শাহাবুদ্দিন চৌধুরী,মোঃ আজিজুর রহমান চৌধুরী আজি,কামাল চৌধুরী মৃত্যুঞ্জয় সূত্রধর,মেরাজ আলী,ছালেক আহমেদ প্রমুখ।

বক্তৃতায় সকল অতিথিবৃন্দ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রায় ৫ বছর যাবত এই পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, গরীব দুঃখী অসহায় মানুষদের জন্য কাজ করে আসছে, তারই ধারাবাহিকতা সামনে অব্যাহত রাখবেন বলে আশা প্রত্যাশা ব্যক্ত করেন।পরিশেষে ফাউন্ডেশনের সকল রেমিট্যান্স যুদ্ধা প্রবাসীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন,বানিয়াচং হবিগঞ্জ। স্থাপিত ৯ই মার্চ ২০২১ ইংরেজি।
রেজিষ্ট্রেশন নং হবিগঞ্জ ৭৬৩/২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

মানবিক অনুদান প্রদান 9নংপুকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয...
18/10/2025

মানবিক অনুদান প্রদান
9নংপুকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের
অসুস্থ রোগী এরশাদ মিয়া–এর চিকিৎসার জন্য বানিয়াচং উপজেলার ৯নং পুকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন
এর পক্ষ থেকে ২০,০০০ টাকার আর্থিক অনুদানটি মাদ্রাসায়ে নূরে মদিনা ও এতিমখানা আটপাড়া এর মুহতামিম মাওলানা জুনাইদ আহমদ কাটখালীর মাধ্যমে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর হাতে পৌঁছে দেওয়া হয়।

🌸 আল্লাহ তাআলা দাতা ও সহযোগীদের উত্তম প্রতিদান দান করুন ,মানবিক কল্যাণে এই ফাউন্ডেশন দীর্ঘজীবি হোক ।

৯ নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ ( ইটালি প্রবাসী) দীর্ঘ ১৪ বছরবাংলাদেশ...
05/10/2025

৯ নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ
( ইটালি প্রবাসী) দীর্ঘ ১৪ বছর
বাংলাদেশে উদ্দেশ্যে সফর
ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া রইল
আল্লাহ তায়ালা যেনো সুস্থ নিরাপদে।
পৌঁছিয়ে দেন
ফি আমানিল্লাহ

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন,বানিয়াচং হবিগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share