26/07/2026
হবিগঞ্জ সদর হাসপাতাল ও জেলা সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য বিতর্ক-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলে বিতর্ক করেছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ রায় মুগ্ধ, দপ্তর সম্পাদক সুলেমান আহমেদ মাহিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল আবেদীন খান। টুর্নামেন্টে রানারআপ হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েরই আরেকটি দল। রানারআপ দলে বিতর্ক করেছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির কোষাধ্যক্ষ মহিউদ্দিন ইফাদ, কার্যনির্বাহী সদস্য মুহতাসিম আহমেদ তানজিম ও কার্যনির্বাহী সদস্য অর্কজিৎ সূত্রধর। অভিনন্দন সবাইকে ❤️