বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ
Call Directions

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ Service Oriented Education and Socio-cultural Voluntary Organization

Loading.............
07/10/2026

Loading.............

পিতৃ পক্ষের শেষে পূর্ব পুরুষদের জল দিয়ে তুষ্ট করে বাঙালি মেতে ওঠে মাতৃ আরাধনায়। এই সন্ধিক্ষণকে চির উজ্জ্বল করে রেখেছেন য...
06/10/2026

পিতৃ পক্ষের শেষে পূর্ব পুরুষদের জল দিয়ে তুষ্ট করে বাঙালি মেতে ওঠে মাতৃ আরাধনায়। এই সন্ধিক্ষণকে চির উজ্জ্বল করে রেখেছেন যিনি, তিনি বাঙালির আইকন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

মা আসছেন, রেডিওতে সকাল বেলায় বীরেন্দ্রকৃষ্ণের জলদগম্ভীর গলায় শোনা যায় মাতৃ বন্দনা। সেই গলা, আপামর বাঙালির কাছে যা চিরকালীন। মহালয়ার সকালে গোটা বাংলার পৃথিবী জেগে ওঠে তাঁর গলায় দেবী দুর্গার বন্দনা শুনে। শুধু বাংলা নয়, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা আজও এক সুতোয় বাঁধা এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মাধ্যমে।

মহিষাসুরমর্দিনী আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত বাংলা ভাষার বিশেষ প্রভাতী বেতার অনুষ্ঠান। ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিবছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা পৃথিবীর বেতার ইতিহাসে দীর্ঘতমকাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সঙ্গীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা পায় যে, প্রায় ৯২ বছর পর আজও এর জনপ্রিয়তা তথা মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

হবিগঞ্জ শহরে দেবীপক্ষকে বরণ করে নিতে এবং একটি আগমনী আবহ সৃষ্টি করতে গত পাঁচ বছর ধরে আমরা আয়োজন করে আসছি এই আগমনী অনুষ্ঠান। প্রতিবছরের ধারাবাহিকতায় উপভোগ করুন আমাদের এবারের আয়োজন- ‘‘আনন্দময়ীর আগমনে’’। আগামী ১০ তারিখ, শনিবার সপরিবারে আপনার সন্ধ্যাটা কাটুক আমাদের আগমনী আয়োজনের সাথে।

আনন্দময়ীর আগমনে
তারিখ- ১০ অক্টোবর শনিবার
সময়ঃ সন্ধ্যা-৬.৩০ মিনিট
স্থান-রামকৃষ্ণ আশ্রম ও মিশন, হবিগঞ্জ।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ। ০৩/১০/২০২৬
03/10/2026

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ।
০৩/১০/২০২৬

03/10/2026
স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ কর্তৃক আয়োজিত বিবেকানন্...
25/09/2026

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ কর্তৃক আয়োজিত বিবেকানন্দ শিল্পবৃত্তি (চিত্রাঙ্কন ও রচনা)-২০২৬এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণের প্রতি কৃতজ্ঞতা। সকল বিবেকানন্দ সৈনিকদের অক্লান্ত পরিশ্রমে আরও একটি প্রোগ্রামের সফল সমাপ্তি।

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্মরণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্...
25/09/2026

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্মরণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো "বিবেকানন্দ শিল্পবৃত্তি- (চিত্রাঙ্কন ও রচনা ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
​আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টা ৩০ মিনিটে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের বসন্ত হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ৩০ জন বিজয়ী ক্ষুদে শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার, বিশেষ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
​এর আগে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশন কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং রচনা প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। চিত্রাঙ্কনে ঋতু বৈচিত্র্য, বাংলাদেশের উৎসব-পার্বণ ও ঐতিহ্য এবং রচনা প্রতিযোগিতায় হবিগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারসহ স্বামী বিবেকানন্দের জীবনী ও দর্শনের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলে। সংগঠনের সাধারণ সম্পাদক রনি ঘোষের সঞ্চালনায়
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজয় রায়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড: সুভাষ চন্দ্র দেব স্যার এবং উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু সন্তোষ কুমার রায় এবং বাবু অশোক কুমার রায় মঙ্গল । অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি বিমান কুমার দাশ ও শিল্পবৃত্তির আহবায়ক জনি রায়। আমন্ত্রিত গুণীজনদের উপস্থিতিতে বিজয়ী প্রতিযোগীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
​বক্তারা বলেন, "শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ প্রতিষ্ঠা, মেধা বিকাশ এবং মানবিক সমাজ গঠনে স্বামী বিবেকানন্দের মানবতাবাদী দর্শন ও আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে বিশেষ সহায়ক হবে।"
​অনুষ্ঠান সংগঠনের নেতৃবৃন্দ, বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনন্দময়ীর আগমনে 🪷নীল আকাশে সাদা মেঘের ভেলা,নদীর স্বচ্ছ জলে কাশফুলের দোলা,শিউলির সুবাস আর ঢাকের মধুর বোল—প্রকৃতির প্রতিটি...
22/09/2026

আনন্দময়ীর আগমনে 🪷
নীল আকাশে সাদা মেঘের ভেলা,
নদীর স্বচ্ছ জলে কাশফুলের দোলা,
শিউলির সুবাস আর ঢাকের মধুর বোল—
প্রকৃতির প্রতিটি প্রান্তে আজ উৎসবের আবাহন।
এসেছে শরৎ,
এসেছে মায়ের আগমনের বার্তা।
মা দুর্গা আসছেন তাঁর সন্তানদের কাছে—
আনন্দ, ভালোবাসা ও আশীর্বাদের ডালি নিয়ে। ❤️

এই শুভক্ষণকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে—
দেবী বন্দনা — “আনন্দময়ীর আগমনে”
🎶 স্তোত্র | গান | নাট্য | নৃত্য | সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে আপনাদের সপরিবার উপস্থিতি
আমাদের আয়োজনকে পূর্ণতা দেবে।
🌼 আসুন, সবাই মিলে মাকে বরণ করি 🌼
শুভ হোক দেবীর আগমন,
শুভ হোক সকলের জীবন।
📅 তারিখ: ১০ অক্টোবর ২০২৬, শনিবার
🕡 সময়: সন্ধ্যা ৬:৩০ মিনিট
📍 স্থান: রামকৃষ্ণ আশ্রম ও মিশন, হবিগঞ্জ
আয়োজনে:
🌿 বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ

শারদ উৎসবে ছড়িয়ে পড়ুক আনন্দ, ফুটুক মানবতার হাসিশারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ, ভালোবাসা আর মিলনের উৎসব। মায়ের আগমনে চারপাশ...
22/09/2026

শারদ উৎসবে ছড়িয়ে পড়ুক আনন্দ, ফুটুক মানবতার হাসি

শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ, ভালোবাসা আর মিলনের উৎসব। মায়ের আগমনে চারপাশ যখন আলোকিত হয়ে ওঠে, তখন আমাদের আনন্দও যেন পূর্ণতা পায়, যদি সেই আনন্দের আলো পৌঁছে যায় আমাদের পাশের সুবিধাবঞ্চিত মানুষটির ঘরেও।

আমরা বিশ্বাস করি, উৎসবের আনন্দ একা উপভোগ করার নয়, ভাগ করে নেওয়ার। মায়ের পূজার দিনে আমাদের পাশের সুবিধাবঞ্চিত মানুষটিও নতুন পোশাক পরতে পারে সেজন্য ‘বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ শাখা’-এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নববস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমাদের এ কার্যক্রমে আপনার/আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার সহযোগিতায় এবার পুজোয় হাসি ফুটুক সুবিধাবঞ্চিত মানুষের মুখে। 🙏 🙏

মহাত্মন/ অভিভাবক/ বিজয়ী প্রতিযোগী,​শুভেচ্ছা নেবেন।​আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক...
20/09/2026

মহাত্মন/ অভিভাবক/ বিজয়ী প্রতিযোগী,
​শুভেচ্ছা নেবেন।

​আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত "বিবেকানন্দ শিল্পবৃত্তি - ২০২৬" (চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা)-এর সফল সমাপ্তির পর ফলাফল ঘোষণা করা হয়েছে। নিম্নে সংযুক্ত।

​উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদের সম্মাননা জানাতে এবং পুরস্কার হস্তান্তরের জন্য পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান-এর আয়োজন করা হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে সকল বিজয়ী প্রতিযোগীকে স্ববান্ধবে উপস্থিত থেকে তাদের নিজ নিজ পুরস্কার ও সনদপত্র গ্রহণের জন্য বিনীত আমন্ত্রণ জানানো যাচ্ছে।

​অনুষ্ঠানের সূচী ও স্থান:
​তারিখ: ২৫ শে সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার।
​স্থান: বসন্ত হল, রামকৃষ্ণ মিশন ও আশ্রম, হবিগঞ্জ।
​সময়: সকাল ১০:০০ ঘটিকা।

​আয়োজনে: বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ

​বিশেষ নির্দেশনাবলী:

​১. পুরস্কার গ্রহণের সুবিধার্থে সকল বিজয়ী প্রতিযোগীকে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

২. পুরস্কার গ্রহণের সময় প্রতিযোগীর প্রবেশপত্র (Admit Card) বা পরিচয়পত্র সাথে রাখা বাঞ্ছনীয়।

৩. অভিভাবকগণকে প্রতিযোগীদের সাথে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

​বিনীত,
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ।
ইমেইল: [email protected]
যোগাযোগ: ০১৮১১-৫২৭৬৪০

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ এর সাবেক সাধারণ সম্পাদক রাজু বণিক এর পিতা চৌধুরী বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী র...
19/09/2026

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ এর সাবেক সাধারণ সম্পাদক রাজু বণিক এর পিতা চৌধুরী বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র বণিক আজ সকালে পরলোকগমন করেছেন। আমরা বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা প্রকাশ করছি।

Address

Temporary Office : Ramkrishna Ashram & Mission
Habiganj
3300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801718476856

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share