শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ. স্মৃতি সংসদ

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ. স্মৃতি সংসদ

শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ. স্মৃতি সংসদ বাহুবল উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন
শায়েখ মাওলানা মুহিউদ্দীন রহ. -এর স্মৃতিচারণ

Shaykh Maulana Muhiuddin (RA.) Memorial Society

السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ
21/03/2026

السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ

আলাপুর গ্রামের কবরস্থান।এখানেই শায়িত রয়েছেন শায়খুল মাশায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ.
21/03/2026

আলাপুর গ্রামের কবরস্থান।

এখানেই শায়িত রয়েছেন শায়খুল মাশায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ.

শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। শেখ সাহেবের নাতিদের ...
21/03/2026

শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

শেখ সাহেবের নাতিদের পক্ষ থেকে
হাফেজ তকি উদ্দিন (H M Toki Uddin)
হাফেজ শেখ মুহসিন উদ্দিন তামিম
হাফেজ রফি উদ্দিন
হাফেজ নকি উদ্দিন
মুসলেহ উদ্দিন নাঈম
জিমাম উদ্দিন আল আহনাফ
(Zimam Uddin Al Ahnaf))

পবিত্র ঈদুল ফিতরের আগের রাত বা চাঁদ রাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বরকতময় একটি সময়। ইসলামিক পরিভাষায় পবিত্র শাওয়াল ...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতরের আগের রাত বা চাঁদ রাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বরকতময় একটি সময়। ইসলামিক পরিভাষায় পবিত্র শাওয়াল মাসের সূচনার এই রাতটিকে বলা হয় 'লাইলাতুল জাইজা' বা পুরস্কার পাওয়ার রাত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদতের পর মহান আল্লাহ এই রাতে তাঁর নেককার বান্দাদের বিশেষ সম্মানে ভূষিত করেন।

এই রাতটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই রাতে মন থেকে করা কোনো দোয়াই ফিরিয়ে দেওয়া হয় না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ ﷺ এমন পাঁচটি বিশেষ রাতের কথা উল্লেখ করেছেন, যেগুলোতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। পবিত্র ঈদুল ফিতর বা শাওয়াল মাসের প্রথম রাতটি সেই পাঁচটি বরকতময় রাতের একটি।

বিশেষ নফল নামাজ ও আমল:
চাঁদ রাত বা ঈদের দিনে বিশেষ কিছু নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। একটি বিশেষ আমলের কথা এখানে তুলে ধরা হলো, যা নিয়ম মেনে পালন করলে ইনশাআল্লাহ জীবনের সব জায়েজ বা বৈধ চাওয়া পূরণ হবে।

নামাজের নিয়মাবলী:
সময়: ঈদের আগের রাত (চাঁদ রাত) অথবা ঈদের দিন।
রাকাত সংখ্যা: মোট ৮ রাকাত নফল নামাজ।
পড়ার নিয়ম: প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর ২৫ বার সূরা ইখলাস (কুল হুওয়াল্লাহু আহাদ) পড়তে হবে।

নামাজ শেষের আমল: ৮ রাকাত নামাজ শেষ করার পর জায়নামাজে বসেই ৭০ বার তৃতীয় কালিমা বা কালিমা তামজীদ পড়তে হবে। কালিমাটি হলো: "সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম"।

ইস্তিগফার: তৃতীয় কালিমা পড়ার পর নিজের যাবতীয় ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে।

যাঁরা বিশুদ্ধ নিয়্যতে এই ৮ রাকাত নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন, মহান আল্লাহ তাঁদের সব সৎ উদ্দেশ্য ও মনের নেক আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। এই বরকতময় রাতে ইবাদতের মাধ্যমে আত্মিক প্রশান্তি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা সম্ভব।

শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ. স্মৃতি সংসদের গেঞ্জি তৈরী হয়েছে আলহামদুলিল্লাহ।
16/03/2026

শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ. স্মৃতি সংসদের গেঞ্জি তৈরী হয়েছে আলহামদুলিল্লাহ।

16/03/2026
● ‘নামাজ’ এখন বাজারেঈমান গ্রহণের পর প্রত্যেক মুমিন-মুসলমানের জন্য প্রথম ও প্রধান ইবাদত হলো নামাজ। ব্যক্তি জীবন, পারিবারি...
26/02/2026

● ‘নামাজ’ এখন বাজারে

ঈমান গ্রহণের পর প্রত্যেক মুমিন-মুসলমানের জন্য প্রথম ও প্রধান ইবাদত হলো নামাজ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন— সর্বোপরি সব জীবনের জন্য কল্যাণকর এ ইবাদত। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কারও জন্য নামাজ না পড়ার বা বাদ দেওয়ার বিধান নেই। জ্ঞানসম্পন্ন অসুস্থ অবস্থায়ও নামাজ আদায় করতে হবে।

ইসলামে সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করে দেওয়া হয়েছে, তেমনি অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও রয়েছে নিয়মনীতি। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় ও বিধিবিধান রয়েছে। সে অনুযায়ী যথাসময়ে যথানিয়মে নামাজ আদায় করা জরুরি।

কুরআন-হাদিসের রেফারেন্সসহ হানাফি মাজহাবের আলোকে রাসুলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজের পরিচয়, পদ্ধতি, প্রকারভেদ ও অপরিহার্যতা বিষয়ে রচিত হয়েছে ‘নামাজ’ বই৷ গ্রন্থটি দীর্ঘ সাধনা ও গবেষণার পর অবশেষে এবারের একুশে বইমেলায় আলোর মুখ দেখল৷

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা সমস্যা পেরিয়ে আজ (বৃহস্পতিবার) আরম্ভ হলো ঢাকার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬৷ মেলা শেষ হবে ১৫ মার্চ ২০২৬ (১৮ দিন)৷ প্রতিদিন বেলা দুটোয় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা। বরাবরের মতো এবারের মেলায়ও অংশ নিয়েছে ‘ভাষাপ্রকাশ’ ও ‘ফিকরাহ পাবলিকেশন’।

পরিশুদ্ধ জীবন গঠনে ও নামাজের মখমলি ভুবনে ডুব দিতে ভাষাপ্রকাশ (স্টল ৫৬-৫৭)-এ স্বাগত৷ এ ছাড়া ঘরে বসে বইটি পেতে ফোন করুন : 01710 269 300

বই : নামাজ [পদ্ধতি • প্রকারভেদ • অপরিহার্যতা]
লেখক : মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
ভূমিকা : মুফতি সৈয়দ মাকসূদুল হক
প্রচ্ছদ : ইলিয়াস বিন মাজহার
প্রকাশক : ফিকরাহ পাবলিকেশন
পরিবেশক : ভাষাপ্রকাশ
ধরন : গবেষণা
পৃষ্ঠা : ৪১৬
মুদ্রিত মূল্য : ৬০০

Address

Bahubal
Habiganj
3310

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়েখ মাওলানা মুহিউদ্দীন রাহ. স্মৃতি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share