14/09/2026
হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে H.B Nobo Utthan Social Organization-এর উদ্যোগে ৫ম ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।
আয়োজকরা জানান, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা তৈরি করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।