01/04/2023
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (নিউ ফিল্ডে) শিশু পার্ক বা কোনরূপ স্থাপনা নির্মাণ না করার জন্য গত ২০ মার্চ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে ২৩ মার্চ আলোচনার জন্য যোগাযোগ করা হয়। হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা সিনিয়র আইনজীবী জনাব পূণ্যব্রত চৌধুরী (বিভূ চৌধুরীর) নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান এর সঙ্গে আলোচনা করেন। আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিন্টু চৌধুরী ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি দলে ছিলেন এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা, পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব এড. মনজুর উদ্দিন আহমদ শাহীন, এলামনাই এসোসিয়েশনের আহবায়ক, প্রাক্তন অধ্যক্ষ জনাব মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক বশিরুল আলম কাওছার। এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা ও পুনর্মিলন উদযাপন পরিষদের আহবায়ক এড. ত্রিলোক কান্তি চৌধুরী (বিজন চৌধুরী) ভারত সফরে থাকায় উপস্থিত থাকতে পারেন নাই।
আলোচনা:
-----------------
** জেলা প্রশাসন থেকে জানানো হয় নিউ ফিল্ডের দক্ষিণাংশে ১৪১২০ দাগ পুকুর,দক্ষিণ পূর্বাংশে ১৪১২৪ দাগ পুকুর এবং পশ্চিমাংশে বাইপাস সড়ক সংলগ্ন সড়ক ও জনপথের নিচু ভূমি তে প্রায় ২.৫০ একর জায়গায় শিশু পার্ক করার পরিকল্পনা করা হচ্ছে। শিশু পার্ক টি আয়তাকারে করার জন্য স্কুলের সম্পত্তি নিউ ফিল্ড খেলার মাঠের ১৪১২১ দাগের আনুমানিক ১৫/২০ শতক নিচু ভূমি প্রয়োজন হতে পারে। সেজন্য সচিব ও ডিজি পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। প্রকল্পের নকশা প্রতিনিধি দল কে দেখানো হয়।
** নিউ ফিল্ড খেলার মাঠের ১২২৭৪ দাগ সম্পূর্ণ বর্তমান অবস্থায় অক্ষুন্ন থাকবে। দক্ষিণে শিশু পার্ক স্থাপন হলে নিউ ফিল্ডের দক্ষিণে সীমানা প্রাচীরও হয়ে যাবে। ফলে মাঠ আর বেদখল হবে না।
** শিশু পার্কের প্রবেশ ও বাহির ফটক পশ্চিমে বাইপাস সড়কে থাকবে।
** শিশু পার্কের জন্য প্রস্তাবিত ভূমি বর্তমানে আবর্জনায় ঠাসা,নিচু জলাশয় রকম ভূমি এবং কিছু প্রভাবশালীদের দখলে রয়েছে। এগুলো পুনরুদ্ধার পূর্বক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
** নিউ ফিল্ড নিয়ে যাওয়া হচ্ছে বা নিউ ফিল্ডে শিশু পার্ক স্থাপন হচ্ছে -- একরকম অনুমান নির্ভর তথ্য বিভ্রান্তি তৈরি করবে বলে জেলা প্রশাসক জানান।
** এমতাবস্থায় জেলা প্রশাসন, হবিগঞ্জের মানুষের প্রাণের দাবী একটি শিশু পার্ক স্থাপনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
** প্রাক্তন ছাত্রদের পক্ষে আমাদের বক্তব্য ছিল --
একটি শিশু পার্ক স্থাপন হউক আমরাও চাই।
স্কুলের সম্পত্তির কিয়দংশ প্রয়োজন হলে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা ও প্রাক্তন ছাত্রদের অভিমত জানতে কিছুদিন সময় প্রয়োজন।
** জেলা প্রশাসক যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে প্রাক্তন ছাত্রদের অভিমত জানাতে অনুরোধ করেছেন।
এই ছিল আলোচনা। এখন করণীয় বিষয়ে পরামর্শ /মতামত আশা করছি।
---
সিনিয়র যুগ্ম আহবায়ক
মোঃ আব্দুল্লাহ