26/02/2026
ঐক্য 🔷 শিক্ষা 🔷 প্রগতি
টিএসএফ'র মূলনীতি।
অদ্য ২৬-০২-২০২৬ খ্রী. রোজ: বৃহস্পতিবার বিকাল: ০২:০০ ঘটিকায় সিন্দুকছড়ি মূড়াপাড়ায় শিক্ষা, বাল্যবিবাহ এবং অধিকার নিয়ে একটি শিক্ষা উন্নয়নমূলক সাংগঠনিক সফর এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত আসেন, টিএসএফ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাচাং গুনেন্দ্র ত্রিপুরা ( Gunen Tripura ) , টিএসএফ কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক মাচাংতি দীপিকা ত্রিপুরা ( দীপিকা ত্রিপুরা তৈম্রি) , সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাচাং অতুল বিকাশ ত্রিপুরা ( Atul Bikash Tripura ) , সিন্দুকছড়ি মূড়াপাড়ার শিশু শ্রেণী হতে কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং এলাকার অভিভাবকবৃন্দ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, মাচাংতি মোহনা ত্রিপুরা ( Mohana Tripura ) , ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, টিএসএফ গুইমারা উপজেলা শাখা, বিশেষ বক্তব্যে; শিক্ষা উন্নয়ন অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন, মাচাং লপনজয় ত্রিপুরা ( Lapan Tripura ) , সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক টিএসএফ গুইমারা উপজেলা শাখা, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করেন, মাচাংতি ধবনিকা ত্রিপুরা ( Dabanika Tripura ) , সাধারণ কার্যনির্বাহী সদস্য, টিএসএফ গুইমারা উপজেলা শাখা, প্রধান বক্তায়, শিক্ষা জীবনের জার্নিং বিষয়ে পরামর্শ প্রদান এবং আলোচনা করেন, মাচাং গুনেন্দ্র ত্রিপুরা, সিন্দুকছড়ি মূড়াপাড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক সাধারণ সম্পাদক, টিএসএফ চট্টগ্রাম মহানগর শাখা,
প্রধান বক্তায়, জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্র ছাত্রী এবং অভিভাবকের নিয়ে বিশেষ আলোচনা করেন, মাচাং অতুল বিকাশ ত্রিপুরা, শিক্ষা সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, টিএসএফ কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তায়, শিক্ষা, সচেতন, অধিকার, নারীদের প্রতি উৎসাহ মূলক বিষয়ে আলোচনা করেন, মাচাংতি দীপিকা ত্রিপুরা, ছাত্রী বিষয়ক সম্পাদক, টিএসএফ কেন্দ্রীয় কমিটি।
এসময় সভায় সঞ্চালনা করেন, মাচাংতি গহিতা ত্রিপুরা ( Gahita Tripura ) , সাংগঠনিক সম্পাদক টিএসএফ গুইমারা উপজেলা শাখা, পরিচিত সভার মধ্যে দিয়ে সভাটি শুরু হয় এবং সভাপতির বক্তব্যের আগে শিক্ষা সামগ্রিক বিতরণের মধ্য দিয়ে সভাটি সমাপ্তি ঘোষণা করা হয় মাচাংতি খুমিতা ত্রিপুরা, সভাপতি, টিএসএফ গুইমারা উপজেলা শাখা।