24/12/2025
মানবকল্যাণে অগ্রযাত্রা: আমাদের লক্ষ্য হোক উষ্ণতার ভাগিদার হওয়া।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (GSTU) ফার্মেসি বিভাগের ‘Endowment Fund’ এই বছর থেকেই তার সেবামূলক যাত্রা শুরু করেছে। আমাদের এই যাত্রার প্রথম লক্ষ্য-তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষদের রক্ষা করা।
আমরা লক্ষ্য নির্ধারণ করেছি অন্তত ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়ার। আপনাদের সবার সহযোগিতায় এখন পর্যন্ত আমাদের ফান্ডে প্রায় ৩৫,০০০ টাকা জমা হয়েছে, যা দিয়ে আমরা ২৫টি পরিবারের পাশে দাঁড়ানোর সামর্থ্য অর্জন করেছি।
আমাদের লক্ষ্য এখনো অর্ধেক বাকি! আমরা চাই এই সংখ্যাটি যেন ২৫-এই থমকে না যায়। আমাদের ২০ জন নিবেদিতপ্রাণ ভলেন্টিয়ার কাজ করে যাচ্ছে যাতে আমরা ৫০টি পরিবারের কাছে পৌঁছাতে পারি। বাকি ২৫টি পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের আরও কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন।
আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য অনুদানও একটি পরিবারের শীতের রাতকে উষ্ণ করতে পারে। আসুন, ‘মানবকল্যাণে অগ্রযাত্রা’র অংশ হয়ে আমরা সাধারণ মানুষের এই কষ্ট লাঘব করি।
সহযোগিতার মাধ্যম:
বিকাশ (Personal):01740116289 (Send Money)
নগদ (Personal): 01609515928 (Send Money)
ব্যাংক একাউন্ট বিবরণ:
A/C Name: Endowment Fund, Department of Pharmacy
A/C No: 0200024996573
Bank & Branch: Agrani Bank PLC, GSTU Branch, Gopalganj 8105.
Routing No: 10350061
Swift Code: AGBKBDDH023
📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ: +8801788816822
বিনীত,
এনডাউমেন্ট ফান্ড টিম
ফার্মেসি বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (GSTU)