17/04/2023
সম্মানিত নিবন্ধিত জেমসা সদস্যবৃন্দ, অত্যন্ত আনন্দের সংগে জানানো যাচ্ছে যে জেমসা কতৃক আয়োজিত "ঈদ পূনর্মিলনী ২০২৩" আগামী ২৯ এপ্রিল ২০২৩ তারিখে ঢাকা বোট ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাননীয় সভাপতি মহোদয় কতৃক আয়োজিত ১৮ই মার্চ ২০২৩ তারিখে কার্যনির্বাহী পর্ষদের সভায় উক্ত অনুষ্ঠানের স্থান,সময় এবং অনুষ্ঠানসুচী নির্ধারনের জন্য উপস্থিত সকলের প্রতি সভাপতি মহোদয় উন্মুক্ত মতামত আহবান করেন। অনুষ্ঠানস্থল ঢাকা অথবা গোপালগঞ্জ নির্ধারণের জন্য সকলের বক্তব্য ও মতামত গুরুত্বের সংগে বিবেচনা করা হয়। গোপালগঞ্জে আয়োজনের যে সমস্যাগুলো উক্ত আলোচনায় উঠে আসে - গ্রীস্মকালীন তাপদাহে গোপালগঞ্জে শীতাতপনিয়ন্ত্রিত ভেনু, এসএসসি পরীক্ষার কারণে স্কুল মাঠ ব্যাবহারে প্রতিবন্ধকতা, ঈদ পরবর্তী সময়ে ডেকোরেটর এবং আনুষাঙ্গিক আয়োজনের প্রতিকুলতা, গরম এবং ঝড়-বৃষ্টির সময়ে উন্মুক্ত স্থানে আয়োজনের সমস্যা ইত্যাদি। উক্ত সভায় গোপালগঞ্জ থেকে আগত এবং ঢাকায় অবস্থানরত সদস্যবৃন্দের মতামত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে অনুষ্ঠানস্থল নির্ধারণের জন্য উন্মুক্ত ভোটেরও ব্যাবস্থা নেওয়া হয় এবং প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতা ও সার্বিক বিষয় বিবেচনায় "ঢাকা বোট ক্লাব লিমিটেড" কে আয়োজনস্থল হিসাবে নির্ধারণের জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানানো হলে তিনি অনুষ্ঠানস্থল এবং কালচারাল ইভেন্ট সহ অন্যান্য ব্যায় ব্যাক্তিগতভাবে বহনের ইচ্ছা ব্যাক্ত করেন। সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় গোপালগঞ্জ থেকে জেমসা সদস্যদের উক্ত অনুষ্ঠানে আসা এবং যাওয়ার পরিবহনের ব্যাবস্থা করার আশ্বাস প্রদান করেন। শুধুমাত্র জেমসা সদস্যবৃন্দের জন্য ঢাকা বোট ক্লাব পরিবেশিত আপ্যায়ন (সকালের নাস্তা, চা-কফি, দুপুরের খাবার) এর খরচ বাবদ একটি পরিমাণ অর্থ নির্ধারণ করা হয়। সভাপতি মহোদয়ের সম্মানার্থে এবং জেমসা সদস্যবৃন্দের সম্মানে বোট ক্লাব কতৃপক্ষে বিশেষ ছাড় প্রদান সাপেক্ষে যা ১৪০০/- নির্ধারিত হয়। এছাড়াও বৃষ্টি-বর্ষার সময় শেষে আগামী নভেম্বর-ডিসেম্বর ২০২৩ এ স্কুলের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সেন্ট মথুরানাথ এবং স্কুলের প্রাক্তন ছাত্র সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মাণ প্রদান আয়োজন, এজিএম এবং গোপালগঞ্জে অতীতের ন্যায় বড় আকারে রিইউনিয়ন আয়োজন বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।একই সংগে সকলের জ্ঞাতার্থে আরও জানানো যাচ্ছে যে, গতকাল ১৬ এপ্রিল ২০২৩ তারিখে সাবেক সম্মানিত সভাপতি এবং বর্তমান মাননীয় প্রধান কার্যনির্বাহী সদস্য জনাব মোল্লা মোহাম্মদ আবু কাওসার কতৃক আয়োজিত প্রস্তুতি সভা ও ইফতার আয়োজনে 'ঈদ পূনর্মিলনী ২০২৩' অনুষ্ঠানকে আরও আকর্ষনীয় ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সম্মাণিত কার্যনির্বাহী পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য জনাব ইমুরুল কায়েস কতৃক প্রস্তাবিত র্যাফেল ড্র এবং অপর সম্মানিত কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম কতৃক প্রস্তাবিত সহধর্মিণী ও সন্তানদের জন্য ফ্যামিলি ইভেন্টের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত বিবেচনাধীন করা হয়েছে। সম্মানিত উপদেষ্টা জনাব লুৎফর রহমান সেন্টু, সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এম বি সাইফ, সাংগঠনিক সম্পাদক জনাব এস, এম, শামীম, কার্যনির্বাহী সদস্য জনাব মো: মফিজুল ইসলাম, জনাব এস, এম, মনজুর সহ উপস্থিত অন্যন্য কার্যনির্বাহী সদস্যগণ উক্ত বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এবং অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নিবন্ধনকৃত জেমসা সদস্যদের সংগে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করার জন্য সকলের ফোন নাম্বার সহ লিস্ট উপস্থিত সদস্যদের মধ্যে বন্টন করা হয়েছে। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানের অংশগ্রহণের নিবন্ধন সময়সীমা বর্ধিত করণ, অনুষ্ঠিত হবার পূর্বে আরেকটি প্রস্তুতি সভা আয়োজন, অনুষ্ঠানস্থল পরিদর্শন, আয়োজনের অগ্রগতি পর্যবেক্ষণ, পরিবহন ব্যাবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জ থেকে আগত সদস্যদের সঠিক সংখ্যা নির্ধারণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও পদক্ষেপ গৃহীত হয়েছে। পূর্বাপর সকল বিষয়গুলোতে কোন প্রশ্নের উদ্রেক না হবার কল্পে আলোচনা সাপেক্ষে সকলের জ্ঞাতার্থে এরূপ বিস্তারিত ও বিশদভাবে উপস্থাপন করা হলো। সময় এবং ধৈর্য্যের জন্য সকল সদস্যগণকে কার্যনির্বাহী পর্ষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।