Come for Road Child, GSTU

Come for Road Child, GSTU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Come for Road Child, GSTU, Nonprofit Organization, GSTU, Gopalganj.

"কাম ফর রোড চাইল্ড (CRC)"
স্লোগান: "থেকে একসাথে যুক্ত করব পৃথিবী পথশিশু মুক্ত"

CRC একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক উন্নয়নের পাশাপাশি শিশুদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে।

শুভ ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী Come For Road Child (CRC)। ❤️💚৫ জুন,২০১৬ সালে সিআরসি প্রতিষ্ঠা হয়।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ...
05/06/2026

শুভ ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী Come For Road Child (CRC)। ❤️💚

৫ জুন,২০১৬ সালে সিআরসি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে স্মরণ করছি সেই স্বপ্ন, নিষ্ঠা ও ত্যাগকে, যার মাধ্যমে একটি মানবিক উদ্যোগ আজ সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

গত এক দশকে সিআরসি অসংখ্য তরুণকে মানবসেবায় উদ্বুদ্ধ করেছে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

এই বিশেষ দিনে সিআরসি এর পক্ষ থেকে সকল প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সাবেক ও বর্তমান নেতৃত্ব দানকারি, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের অবদান, সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনই এই পথযাত্রাকে আরও শক্তিশালী করেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এর ইতিবাচক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন করে অনুপ্রাণিত করুক, যাতে আমরা আরও দৃঢ় অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে একযোগে কাজ করে যেতে পারি।

সিআরসি এর আগামী পথচলা হোক আরও সমৃদ্ধ, সফল ও কল্যাণময়।

মানবতা, সহমর্মিতা ও ত্যাগের বার্তায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা।আসুন, এই ঈদে কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ভাল...
27/05/2026

মানবতা, সহমর্মিতা ও ত্যাগের বার্তায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা।

আসুন, এই ঈদে কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ভালোবাসা, যত্ন ও মানবিকতার বার্তাও সবার মাঝে ছড়িয়ে দিই।

সবার জন্য রইলো পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
ঈদ মোবারক! ✨

— সিআরসি গোবিপ্রবি শাখা

🌙 “এক টুকরো হাসি, এক টুকরো ঈদ” 🌙 ✨প্রতিবছরের ন্যায় এবারও সিআরসি গোবিপ্রবি শাখার উদ্যোগে শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি...
20/05/2026

🌙 “এক টুকরো হাসি, এক টুকরো ঈদ” 🌙 ✨

প্রতিবছরের ন্যায় এবারও সিআরসি গোবিপ্রবি শাখার উদ্যোগে শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক আন্তরিক প্রয়াস সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির প্রথম ধাপে ১৮ মে ২০২৬ সকাল ৯:৩০ মিনিটে শেখ মনি অডিটোরিয়ামে শহরের প্রায় অর্ধশতাধিক শিশুদের মাঝে এবং দ্বিতীয় ধাপে ১৯ মে ২০২৬ বিকেলে গোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে হাতেখড়ি স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক উপদেষ্টা ড. মোঃ কামরুজ্জামান স্যার এবং মোছাঃ আরেফা ইয়াছমিন ম্যাম।

আপনাদের সকলের সহযোগিতায় শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই ছোট্ট প্রয়াস বাস্তবায়ন সম্ভব হয়েছে। ✨

একটি নতুন পোশাক হয়তো আমাদের কাছে সাধারণ কিছু, কিন্তু কোনো শিশুর মুখের হাসির কারণ হয়ে উঠতে পারে সেটিই।

এই মানবিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি সিআরসি গোবিপ্রবি শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

— সিআরসি , গোবিপ্রবি শাখা

🌙 “এক টুকরো হাসি, এক টুকরো ঈদ” 🌙 ✨ দ্বিতীয় ধাপে আজ বিকালে গোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রায় শতাধিক হাতেখড়ি স্কুলে...
19/05/2026

🌙 “এক টুকরো হাসি, এক টুকরো ঈদ” 🌙 ✨

দ্বিতীয় ধাপে আজ বিকালে গোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় শতাধিক হাতেখড়ি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে সিআরসি গোবিপ্রবি শাখা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক উপদেষ্টা ড. মোঃ কামরুজ্জামান স্যার এবং মোছাঃ আরেফা ইয়াছমিন ম্যাম ।

আপনাদের সকলের সহযোগিতায় সংগৃহীত অর্থের মাধ্যমে হাতে খড়ি স্কুল শিক্ষার্থীদের মাঝে মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই ছোট্ট প্রয়াস বাস্তবায়ন সম্ভব হয়েছে। ✨

একটি নতুন পোশাক হয়তো আমাদের কাছে সাধারণ কিছু, কিন্তু কোনো শিশুর মুখের হাসির কারণ হয়ে উঠতে পারে সেটিই।

সবার সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য সিআরসি গোবিপ্রবি শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

— সিআরসি , গোবিপ্রবি শাখা

"ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৬” উক্ত কর্মসূচির প্রথম ধাপে আজ সকাল ৯ টা ৩০ মিনিটে শেখ মনি অডিটোরিয়ামে শহরের শিশুদের মাঝে...
18/05/2026

"ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৬”

উক্ত কর্মসূচির প্রথম ধাপে আজ সকাল ৯ টা ৩০ মিনিটে শেখ মনি অডিটোরিয়ামে শহরের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে সিআরসি গোবিপ্রবি শাখা ।

আপনাদের সকলের সহযোগিতায় সংগৃহীত অর্থের মাধ্যমে শহরের সুবিধাবঞ্চিত শিশু এবং হাতেখড়ি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই ছোট্ট প্রয়াস ।✨

একটি নতুন পোশাক হয়তো আমাদের কাছে সাধারণ কিছু, কিন্তু কোনো শিশুর মুখের হাসির কারণ।

সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

— সিআরসি গোবিপ্রবি শাখা

*ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী  -২০২৬* সিআরসি গোবিপ্রবি  শাখা কর্তৃক প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্...
17/05/2026

*ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী -২০২৬*

সিআরসি গোবিপ্রবি শাখা কর্তৃক প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় সংগৃহীত অর্থের মাধ্যমেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এবারের কর্মসূচি দুই ধাপে অনুষ্ঠিত হবে।এই কার্যক্রমের প্রথম ধাপে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের এবং দ্বিতীয় ধাপে হাতেখড়ি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হবে।

🔹 প্রথম ধাপের সময়সূচী
📅 তারিখ: ১৮ মে ২০২৬, সোমবার
🕘 সময়: সকাল ৯:৩০ মিনিট
📍 স্থান: শেখ মনি অডিটোরিয়াম, গোপালগঞ্জ

🔹 দ্বিতীয় ধাপের সময়সূচী
📅 তারিখ: ১৯ মে ২০২৬, মঙ্গলবার
🕓 সময়: বিকেল ৩.৩০ মিনিট
📍 স্থান: শহীদ মিনার ,গোবিপ্রবি

উক্ত কার্যক্রমে আপনারা সকলে আমন্ত্রিত।

*~ধন্যবাদান্তে*
সুরঞ্জিত সাহা শুভ
প্রচার সম্পাদক ,
সিআরসি গোবিপ্রবি শাখা

১৫ মে, ২০২৬ তারিখ, সিআরসি গোবিপ্রবি পরিবারের জন্য এক আনন্দঘন ও গুরুত্বপূর্ণ দিন। নবগঠিত সিআরসি গোবিপ্রবি শাখা ২০২৬ এর সদ...
16/05/2026

১৫ মে, ২০২৬ তারিখ, সিআরসি গোবিপ্রবি পরিবারের জন্য এক আনন্দঘন ও গুরুত্বপূর্ণ দিন।
নবগঠিত সিআরসি গোবিপ্রবি শাখা ২০২৬ এর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য উপস্থিত ছিলেন সিআরসি গোবিপ্রবি শাখা এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ সাকিব মুন্সী ভাই।
তিনি নতুন কমিটির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, পরামর্শ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। আমরা বিশ্বাস করি ভাইয়ের দেওয়া মূল্যবান অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আগামী দিনের পথচলায় আমাদের আরও আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করবে। 💙
সিআরসি গোবিপ্রবি পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই আরও সুন্দর ও সফল ভবিষ্যতের পথে।

আসসালামু আলাইকুম,আপনারা সবাই অবগত আছেন যে, সিআরসি গোবিপ্রবি শাখা প্রতি বছর শিশুদের মাঝে শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণ করে থ...
04/05/2026

আসসালামু আলাইকুম,
আপনারা সবাই অবগত আছেন যে, সিআরসি গোবিপ্রবি শাখা প্রতি বছর শিশুদের মাঝে শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণ করে থাকে। এবারও ঈদ উপলক্ষে শহর এলাকার শিশু ও হাতেখড়ি স্কুলের শিশুদের জন্য ঈদবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিআরসি ফান্ড সংগ্রহ করবে। ফান্ডের সম্পূর্ণ অর্থ আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে আসে। এখান থেকে অবশিষ্ট টাকা হাতেখড়ি স্কুলের বাচ্চাদের জন্য ব্যয় করা হয়। আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা হবে।

তাই সবাইকে আন্তরিকভাবে এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ/রকেট: 01992847860
মো. শাহাদত হোসেন সজল
অর্থ-সম্পাদক
সিআরসি গোবিপ্রবি

নগদ: 01949098569
শামীমা আক্তার প্রিয়া
সহকারী অর্থ-সম্পাদক
সিআরসি গোবিপ্রবি

যেকোনো প্রয়োজনে-
01305-023939
খালিদ হাসান রিফাত
সভাপতি, সিআরসি গোবিপ্রবি

CRC hotline: 01710-198405
Email : [email protected]

ধন্যবাদান্তে,
সিআরসি গোবিপ্রবি শাখা

৪ মে, ২০২৬ তারিখে সিআরসি গোবিপ্রবি শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা শিক্ষকদের সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করে।সাক...
04/05/2026

৪ মে, ২০২৬ তারিখে সিআরসি গোবিপ্রবি শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা শিক্ষকদের সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে উপদেষ্টা মহোদয়গণ নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও মানবকল্যাণমুখী করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১লা মে ২০২৬ তারিখে সি.আর.সি, গোবিপ্রবি শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে...
03/05/2026

১লা মে ২০২৬ তারিখে সি.আর.সি, গোবিপ্রবি শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে যারা সি.আর.সি পরিবারের পথচলাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এগিয়ে এসেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা বিশ্বাস করি, আপনাদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক চিন্তাধারা সি.আর.সি এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার এই যাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে।

আপনাদের সাথে পথ চলতে পেরে আমরা সি.আর.সি. গোবিপ্রবি শাখার সকল সদস্য গর্বিত 💝

Address

GSTU
Gopalganj
8100

Telephone

+8801309383513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come for Road Child, GSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share