Gopalganj Science and Technology University Rover Scout Group

Call Directions Website Contact the organization

Gopalganj Science and Technology University Rover Scout Group This page will represent Gopalganj Science and Technology University Rover Scout Group, Gopalganj, Bangladesh-8100.

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার এবং ইতিহাস বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ...
05/10/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার এবং ইতিহাস বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিংকু দেবনাথ সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের আঞ্চলিক পর্যায়ের মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে।

সমাজের উন্নয়ন ও কল্যাণে একজন রোভার স্কাউটের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।

উল্লেখ্য, সমাজ উন্নয়ন এওয়ার্ড এর আঞ্চলিক পর্যায়ে এই প্রথমবারের মত উত্তীর্ণ হলো গোপালগঞ্জের কোন রোভার স্কাউট।

রিংকু দেবনাথ খুব শীঘ্রই জাতীয় পর্যায়ের মূল্যায়নে অংশগ্রহণ করবে। তার এই গুরুত্বপূর্ণ যাত্রার জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

গত ২৯শে অক্টোবর ২০২৬, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের নতুন সহচর ভর্তি-ইচ্ছু...
05/10/2026

গত ২৯শে অক্টোবর ২০২৬, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের নতুন সহচর ভর্তি-ইচ্ছুকদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব মজনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “তোমাদের স্কাউটদের আমি দেখি সবসময়। আমার খুব ভালো লাগে, যদিও আমার কখনো সুযোগ হয়নি করার। আমি খুব ফীল করি যে তোমাদের এটা ভীষণ ভালো একটা সংগঠন। আমি মনে করি তোমরা যারা এর সাথে জড়িত থাকো তোমরা কখনো খারাপ কাজ করতে পারো না। এই নতুন প্রজন্মের জন্য তোমরা হলে আদর্শ, যারা তোমাদেরকে ফলো করবে।

“তিনি আরো বলেন, আমরা যতই পড়ালেখা করি না কেনো, সত্য বলার সৎ সাহস যদি আমাদের না থাকে, মানুষের বিপদে আপদে আমরা যদি বন্ধুর মত পাশে দাড়াতে না পারি, আমাদের সমস্ত অর্জন বৃথা হয়ে যাবে। মানুষ শুধু নিজের জন্য বাঁচে না। নিজের ভালো গুণগুলো অর্জনের চেষ্টা করো। Rover will definitely guide you on the right path. আমি ভীষণ খুশি যে আমি আসতে পেরেছি তোমাদের এই প্রোগ্রামে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, “অনেকেই তোমাদের মধ্যে মনে করবে যে সারাদিন ক্লাস পরীক্ষার পরে কি দরকার? সেটা এখন বুঝবে না। কিন্তু যখন লেখাপড়া শেষ করে বাইরে যাবে তখন যেকোনো কম্পিটিশনে তোমার অবস্থান হবে ফার বেটার।

“তিনি আরো বলেন, তোমাদের প্রতিদিনের ডায়েরি/ লগবুক লিখতে হয়, বছর শেষে সেটা জমা দিতে হয়। সেটা আবার গ্রুপ, জেলা এবং জাতীয় পর্যায়ে ইভালুয়েশনের মাধ্যমে পিআরএস হওয়া যায়। যারা পিআরএস হয় তাদের পারফরম্যান্স যেকোনো জায়গায় আর পাঁচজন ব্যাক্তির চেয়ে ভালো হবে। কোথাও কোনো অন্যায় হচ্ছে, অন্য একজন পাশ দিয়ে হেঁটে যাবে। তুমি সেটা পারবে না। সবাই আন্তরিকতার সাথে এখানে আসো, শুধু সার্টিফিকেট নেয়ার জন্য না। শিক্ষা কখনো বিফলে যায় না।”

উদ্বোধনী বক্তব্যে গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব মজনুর রশিদ বলেন, “বর্তমানে পুরো বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট খুবই ভালো অবস্থানে আছে এবং এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস থেকে ‘শ্রেষ্ঠ জেলা’ হওয়ার সম্মাননা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে রোভাররা বিভিন্ন সমাজসেবামূলক এবং আত্ম উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে। এর মাধ্যমে ইতিমধ্যেই তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডসহ নানাধরণের অর্জন উঠে এসেছে।”

অনুষ্ঠানে “Introduction to Rover Scout” বিষয়ক সেশন পরিচালনা করেন পিআরএস অনিক কুমার সাহা।

কুরআন তেলাওয়াত এবং গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর রোভারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন অ্যাক্টিভিটি, সাবেক রোভারদের শুভেচ্ছা বক্তব্য এবং লার্নিং সেশনের মধ্য দিয়ে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌফিক এলাহি, মো. কায়েস ইসলাম, ৭ম রোভার-ইন-কাউন্সিলের সভাপতি ফারিহা নওরিন, সহসভাপতি তুষার রঞ্জন দাস রবিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি নয়ন খান, সানজিদা নাহার শোভা-সহ গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সকল রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ।

’আমরা যতই পড়ালেখা করি না কেনো, সত্য বলার সৎ সাহস যদি আমাদের না থাকে, মানুষের বিপদে আপদে আমরা যদি বন্ধুর মত পাশে দাড়াতে ন...
29/09/2026

’আমরা যতই পড়ালেখা করি না কেনো, সত্য বলার সৎ সাহস যদি আমাদের না থাকে, মানুষের বিপদে আপদে আমরা যদি বন্ধুর মত পাশে দাড়াতে না পারি, আমাদের সমস্ত অর্জন বৃথা হয়ে যাবে’

অধ্যাপক ড. মো. সোহেল হাসান
উপাচার্য
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ এ কথা বলেন মাননীয় উপাচার্য মহোদয়।

'আমি ছাত্র জীবন থেকেই স্কাউটের সাথে জড়িত ছিলাম এবং শিক্ষক জীবনেও ২০০৯ সাল পর্যন্ত এটার সাথে জড়িত ছিলাম। অনেকদিন পর আবা...
29/09/2026

'আমি ছাত্র জীবন থেকেই স্কাউটের সাথে জড়িত ছিলাম এবং শিক্ষক জীবনেও ২০০৯ সাল পর্যন্ত এটার সাথে জড়িত ছিলাম। অনেকদিন পর আবার নিজের সেই পুরাতন কথার কথা মনে পড়ছে'

অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান
উপ-উপাচার্য
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

29/09/2026
অভিনন্দন Torikul Islam সিনিয়র রোভার মেট, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।  ৯৩৯ তম কাব স্ক...
22/09/2026

অভিনন্দন Torikul Islam সিনিয়র রোভার মেট, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

৯৩৯ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে সফলতার সাথে সম্পন্ন করায় অনেক অনেক অভিনন্দন এবং ভবিষ্যৎ স্কাউট পথচলায় অভিনন্দন ও শুভকামনা।

শুরু হয়েছে রোভার সহচর ভর্তি কার্যক্রম ২০২৬।গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে রোভার সহচর ...
14/09/2026

শুরু হয়েছে রোভার সহচর ভর্তি কার্যক্রম ২০২৬।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে রোভার সহচর হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

স্কাউটিং একটি আন্তর্জাতিক যুব আন্দোলন, যা ১৯০৭ সালে লর্ড রবার্ট ব্যাডেন-পাওয়েল-এর হাত ধরে শুরু হয়। আজ বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও মানবিকতার একই আদর্শে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। 🌍⚜️

রোভার স্কাউটে যুক্ত হওয়া মানে শুধু একটি সংগঠনের সদস্য হওয়া নয়, একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হয়ে নিজেকে গড়ে তোলা।

📋 ভর্তি সংক্রান্ত তথ্য

📅 আবেদন চলবে: ১০ সেপ্টেম্বর – ২০ সেপ্টেম্বর ২০২৬
📍 ফর্ম প্রাপ্তি ও জমাদান: শহীদ হাদি চত্বর
💳 আবেদন ফি: ৫০ টাকা
📱 Payment: ০১৯৮৫৭৪২২৯৮
🌐 অনলাইন আবেদন:
👉 https://forms.gle/ZJsb9AGZk5WANTMy6

⚜️ BE PREPARED • SERVE • LEAD

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ

Happy Janmashtami! May Lord Krishna fill your heart with love, joy, and endless blessings.ananya-cetāḥ satataṁ yo māṁ sm...
03/09/2026

Happy Janmashtami!
May Lord Krishna fill your heart with love, joy, and endless blessings.

ananya-cetāḥ satataṁ yo māṁ smarati nityaśaḥ
tasyāhaṁ sulabhaḥ pārtha nitya-yuktasya yoginaḥ (8.14)

O Partha (Arjuna), for that yogi who constantly remembers Me without deviation of the mind, and who is ever-steadfast, I am easily attainable.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোপালগঞ্জ...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

চীফ স্কাউট!

Address

Gobra, Gopalganj Sadar
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Gopalganj Science and Technology University Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gopalganj Science and Technology University Rover Scout Group:

Shortcuts

Share