21/06/2026
বিএনসিসি পরিদর্শক টিমের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী'র প্রশাসন ও ছাত্র সংসদের সাথে বিএনসিসি পরিদর্শক টিমের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসায় বিএনসিসির কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময়ে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী'র অধ্যক্ষ হেফজুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু'র ভিপি মঈনুল ইসলাম ও জিএস মুর্তজা হাসান ফুয়াদ।