28/04/2026
টোক সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (টি.এস.ডি.এ) এর মেধাবৃত্তি কার্যক্রম বিভাগ এর ব্যাবস্থাপনায় ছাত্রকল্যান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টি.এস.ডি.এ এর মেধাবৃত্তি কার্যক্রম বিভাগ ২০২৩ সাল থেকে বিভিন্ন বিদ্যালয়ের দশ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর এসএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচের দায়িত্ব ভার গ্রহন করে। এরই অংশ হিসাবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; প্রতি শিক্ষাবর্ষে তিন/চারটি ধাপে শিক্ষার্থীদের এই সহায়তা করা হয়ে থাকে। বছরের প্রথমে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ, গাইড বই ইত্যাদি, পরবর্তিতে প্রয়োজনীয় খাতা কলম ও অন্যান্ন শিক্ষা উপকরন সামগ্রী, পরীক্ষা ফি প্রদান এবং এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের মাধ্যমে তাদের সহযোগীতা করা হচ্ছে।
ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী TSDA এর সহায়তা নিয়ে এসএসসি/দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছে' আলহামদুলিল্লাহ্।
আমরা তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।