18/09/2026
service Project.
18.09.2026
আসসালামু আলাইকুম,
রোটারেক্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
আমাদের Rotaract Club of Shataish Gazipura -এর Joint Secretary, Rtr. Najmul Haque-এর ভাগিনা, ৫ মাস ১৮ দিন বয়সী শিশু সাফওয়ান, বর্তমানে অত্যন্ত জটিল ও জীবনঘাতী রোগ Biliary Atresia (বিলিয়ারি অ্যাট্রেসিয়া)-তে আক্রান্ত।
শিশুটির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU)-এর প্যাথোলজি বিভাগের হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী তার লিভারে গুরুতর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট (যকৃত প্রতিস্থাপন) প্রয়োজন।
ভারতে এই জটিল অস্ত্রোপচার, চিকিৎসা ও পরবর্তী চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হতে পারে। দরিদ্র এই পরিবারের পক্ষে এত বিপুল অর্থের ব্যবস্থা করা একা সম্ভব নয়।
💔 একটি নিষ্পাপ শিশুর জীবন এখন আমাদের সম্মিলিত সহযোগিতার অপেক্ষায়।
ছোট্ট সাফওয়ানকে সুস্থ করে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিতে আমাদের Rotaract Club of Gazipur central এর পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সামান্য সহযোগিতা ছিলো আজ।