Gazipur city corporation

Gazipur city corporation ★Dawah Circle★

Shame!
03/08/2025

Shame!

আমরা এমন এক জমিনে বসবাস করি, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ত ঝরেছে। এই ভূমি দেখেছে শাসকের পরিবর্তন, কিন্তু দেখেনি ন্...
03/08/2025

আমরা এমন এক জমিনে বসবাস করি, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ত ঝরেছে। এই ভূমি দেখেছে শাসকের পরিবর্তন, কিন্তু দেখেনি ন্যায়ের প্রতিষ্ঠা। প্রতিবার একেকটি পতাকা উঠেছে, একেক রঙের শাসন এসেছে—কিন্তু শান্তি আসেনি। জনগণ শুধুই ব্যবহার হয়েছে, প্রতারিত হয়েছে, কচুকাটা হয়েছে।

কখনো উপনিবেশবাদ, কখনো সামরিক দমন, কখনো গণতন্ত্রের নামে ধোঁকা—এই জাতি শুধু প্রত্যাশা করেছে ইনসাফ, কিন্তু পেয়েছে শুধু নিষ্পেষণ। যাদের হাতে আমরা আমানত দিয়েছি, তারা সেই আমানতের খেয়ানত করেছে।

হে মুসলিম উম্মাহ,

আমরা ভুলে যাচ্ছি, এই জমিনের মালিক কে? আল্লাহ বলেন:
> إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ
“ফায়সালার অধিকার কেবলমাত্র আল্লাহর।” (সূরা ইউসুফ: ৪০)
আমাদের উচিত ছিল আল্লাহর শরীয়াহ অনুযায়ী চলা, কিন্তু আমরা বেছে নিয়েছি মানুষের বানানো আইন। আমরা আশা করেছিলাম ইনসাফ, কিন্তু পেয়েছি জুলুম।

তবে হতাশ হওয়া নয়, সময় এসেছে ফিরে আসার — ইসলামের দিকে, আল্লাহর বিধানের দিকে, খিলাফতের ছায়াতলে। একতা, ইনসাফ, তাকওয়া ও ইলমের আলোয় নতুন করে গড়ে তুলতে হবে এই জাতিকে। যদি এই জমিনে খিলাফত প্রতিষ্ঠিত হয়, তবে তার পতাকাটি যেন হয় সেই রঙের — যে রঙ যুগ যুগ ধরে এই জমিনে ঝরেছে: লাল। আর তার বুকে লেখা থাকবে একটাই কথা: "لا إله إلا الله محمد رسول الله" — যে বাক্যে রয়েছে মুক্তির চাবিকাঠি।

হে আল্লাহ! আমাদের এমন নেতৃত্ব দিন—যারা আপনার ভয় করে, ইনসাফ করে, এবং এই উম্মাহকে একত্র করে।

হে আল্লাহ! আমাদের অন্তরে ঈমানের আলো দিন, বিভ্রান্তির অন্ধকার দূর করুন, এবং আমাদের খাঁটি মুসলিম বানিয়ে দিন।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur city corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gazipur city corporation:

Share