UFTB Islamic Society

Directions Website

UFTB Islamic Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UFTB Islamic Society, Youth Organization, University of Frontier Technology, Bangladesh/UFTB, Gazipur.

UFTB Islamic Society is a Non-Political, Non-Profit, Voluntary, Student-Founded & University-Approved Islamic platform at University of Frontier Technology, Bangladesh (UFTB), dedicated to spreading Islamic knowledge, values, and fostering brotherhood.

নতুন দিগন্তের আহ্বান — ২০২৬।UFTB Islamic Society-এর আয়োজনে ইসলামিক সেমিনার।আমন্ত্রিত অতিথি: শায়খ রহমান বিন আব্দুর রাজ্জা...
12/09/2026

নতুন দিগন্তের আহ্বান — ২০২৬।

UFTB Islamic Society-এর আয়োজনে ইসলামিক সেমিনার।
আমন্ত্রিত অতিথি: শায়খ রহমান বিন আব্দুর রাজ্জাক।
১৩ সেপ্টেম্বর ২০২৬ | সন্ধ্যা ৫:০০টা
UFTB Central Mosque
সকলকে উক্ত প্রোগ্রামে আসার জন্য আমন্ত্রণ রইলো।
#নতুন_দিগন্তের_আহ্বান2026

নতুন দিগন্তের আহ্বানে ২০২৬।বিস্তারিত আসছে।
08/09/2026

নতুন দিগন্তের আহ্বানে ২০২৬।
বিস্তারিত আসছে।

বিশেষ ঘোষণা: প্রতিযোগিতার সময়কাল বৃদ্ধি করে ২৫ শে আগস্ট ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
20/08/2026

বিশেষ ঘোষণা: প্রতিযোগিতার সময়কাল বৃদ্ধি করে ২৫ শে আগস্ট ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

UFTB Islamic Society-এর আয়োজনে

ইসলামিক বই রিভিউ প্রতিযোগিতা ২০২৬

ইসলামিক জ্ঞান অর্জন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বই থেকে অর্জিত জ্ঞান ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে UFTB Islamic Society আয়োজন করছে ইসলামিক বই রিভিউ প্রতিযোগিতা ২০২৬।

আপনার পছন্দের একটি ইসলামিক বই পড়ুন, নিজের ভাষায় বইটির একটি মৌলিক ও সুন্দর রিভিউ লিখুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

প্রতিযোগিতার সময়কাল

- শুরু: ১১ আগস্ট ২০২৬
- শেষ: ১৯ আগস্ট ২০২৬

অংশগ্রহণের নিয়মাবলি

১. প্রত্যেক অংশগ্রহণকারী একটি ইসলামিক বই নির্বাচন করে সেই বইয়ের ওপর একটি নিজস্ব ও মৌলিক রিভিউ লিখবেন।

২. রিভিউতে অবশ্যই বইয়ের নাম, লেখকের নাম, বইটির মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ শিক্ষা এবং নিজের উপলব্ধি তুলে ধরতে হবে।

৩. রিভিউ অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। অন্যের লেখা হুবহু কপি করা গ্রহণযোগ্য নয়।

৪. রিভিউ প্রকাশ বা জমা দেওয়ার সময় নিচের দুটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে:




৫. রিভিউ পোস্টটি অবশ্যই Public হিসেবে প্রকাশ করতে হবে, যাতে সবাই পোস্টটি দেখতে এবং Reaction দিতে পারেন। কোনো কারণে Public পোস্ট করতে সমস্যা হলে অংশগ্রহণকারী UFTB Islamic Society-এর নির্ধারিত গ্রুপে রিভিউটি পোস্ট করতে পারবেন।

৬. নির্ধারিত সময়সীমার মধ্যে রিভিউ পোস্ট বা জমা দিতে হবে। সময়সীমা অতিক্রম করার পর জমা দেওয়া রিভিউ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

৭. রিভিউতে ইসলামী আদব-শিষ্টাচার বজায় রাখতে হবে এবং কুরআন ও সহিহ সুন্নাহর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

৮. Fake Reaction, Reaction ক্রয় বা অন্য কোনো অনৈতিক পদ্ধতিতে Reaction বাড়ানোর চেষ্টা করা হলে কর্তৃপক্ষ প্রয়োজনে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীর প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করতে পারবে।

৯. Facebook পোস্টে প্রাপ্ত Reaction এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

১০. প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ী নির্বাচনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কার

১ম স্থান: ৫০০ টাকা সমমূল্যের ইসলামিক বই
২য় স্থান: ৩০০ টাকা সমমূল্যের ইসলামিক বই
৩য় স্থান: ২০০ টাকা সমমূল্যের ইসলামিক বই
৪র্থ–৬ষ্ঠ স্থান: প্রত্যেকে ১০০ টাকা সমমূল্যের ইসলামিক বই

অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের সংখ্যা ও মূল্যমান বৃদ্ধি করা হতে পারে, ইনশাআল্লাহ।

বিজয়ী নির্বাচনের মানদণ্ড

- Facebook Reaction — ৪৫%
- বিচারকদের মূল্যায়ন — ৫৫%

কেন অংশগ্রহণ করবেন?

- বই পড়ার অভ্যাস গড়ে তুলতে
- ইসলামিক জ্ঞান ও চিন্তাশক্তি সমৃদ্ধ করতে
- লেখার দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশ করতে
- বই থেকে অর্জিত জ্ঞান ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে

«“পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।”
— সূরা আল-আলাক, ৯৬:১»

আসুন, ইসলামিক বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করি, সুন্দর চিন্তার চর্চা করি এবং অর্জিত জ্ঞান ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নিই।

UFTB Islamic Society
UFTB Islamic Library



02/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটিবি ইসলামিক সোসাইটির উদ্যোগে পবিত্র শা‘বান মাসের মধ্য রজনী উপলক্ষে একটি ইছলাহী বয়ানের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে আগ্রহী মুসলিম ভাইদের আমন্ত্রণ জানানো যাচ্ছে।
বিষয়: রমাদান মাসের প্রস্তুতি ও আমাদের করণীয়।
🕌 স্থান: অস্থায়ী ছাত্র হলের নামাজ ঘর
🕢 সময়: রাত ৭:৪৫ মিনিট: বাদ ইশা।
তারিখ: ৩/০২/২৬
আশা করা যায়, আপনার উপস্থিতি এ আয়োজনকে আরও বরকতময় করে তুলবে ইনশাআল্লাহ।

থার্টি ফার্স্ট নাইট নামক অপসংস্কৃতির বিষয়ে সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে ইউএফটিবি একাডেমিক বিল্ডিং–১-এ একটি...
30/12/2025

থার্টি ফার্স্ট নাইট নামক অপসংস্কৃতির বিষয়ে সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে ইউএফটিবি একাডেমিক বিল্ডিং–১-এ একটি লিফলেট ক্যাম্পেইন বিতরণ পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক লিফলেট “উৎসবের আড়ালে” বিতরণ করা হয়।

লিফলেটগুলো যারা পেয়েছেন, তারা মনোযোগ দিয়ে পড়বেন এবং পড়া শেষে কখনোই সেগুলো ফেলে দেবেন না। কারণ এতে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আয়াত ও বাণী উল্লেখ রয়েছে। লিফলেটগুলো নিজ নিজ কাছে সংরক্ষণ করবেন এবং যারা এখনো পড়ার সুযোগ পাননি, তাদেরও পড়ার সুযোগ করে দেবেন।

কমেন্ট বক্সে লিফলেটটির পিডিএফ দেওয়া আছে। চাইলে সবাই পড়ে দেখতে পারেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান বিন ...
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদী –এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তেকালে জাতি একজন সাহসী, প্রতিবাদী ও সত্যনিষ্ঠ কণ্ঠ হারাল।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে শহীদের মর্যাদা দান করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এই শোক সইবার তাওফিক দান করুন, আমিন।

“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।”
—সূরা আল-বাকারা, আয়াত ১৫৬ (অংশবিশেষ)

আল্লাহ তাঁর ত্যাগ কবুল করুন।

আলহামদুলিল্লাহ, অভিনন্দন।
11/12/2025

আলহামদুলিল্লাহ, অভিনন্দন।

ইউএফটিবি ইসলামিক সোসাইটির পক্ষ থেকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইউএফটিবি’র সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে থার্টিফার্স্ট নাইট ...
08/12/2025

ইউএফটিবি ইসলামিক সোসাইটির পক্ষ থেকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইউএফটিবি’র সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে থার্টিফার্স্ট নাইট নামক অপসংস্কৃতি বিষয়ে প্রস্তুতকৃত সচেতনতামূলক দাওয়াহ লিফলেট “উৎসবের আড়ালে”।

প্রত্যেক মুসলিম তরুণ-তরুণীর হাতে এই বার্তা পৌঁছে দিতে আপনিও অংশ নিন,
একাকীভাবে কিংবা দলগতভাবে উদ্যোগ নিন।

আসুন—
নিজে বাঁচি, অন্যকে বাঁচাই।
নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।
ইসলামি মূল্যবোধের আলোয় নিজেদের ও সমাজকে আলোকিত করি।

জাযাকুমুল্লাহু খাইরান।

✨ আলহামদুলিল্লাহ!ইউএফটিবি ইসলামিক সোসাইটি আয়োজন করছে ১ মাসব্যাপী অফলাইন কুরআন শিক্ষা কোর্স,যা শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ন...
10/11/2025

✨ আলহামদুলিল্লাহ!
ইউএফটিবি ইসলামিক সোসাইটি আয়োজন করছে ১ মাসব্যাপী অফলাইন কুরআন শিক্ষা কোর্স,
যা শুরু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর, ২০২৫ (শনিবার) থেকে ইনশাআল্লাহ।

📍 ক্লাসের সময়সূচি:
• প্রতিদিন (শুক্রবার ব্যতীত)
• সময়: রাত ১০:০০ টা
• স্থান: নামাজের স্থান, UFTB Boys Hall

📍কোর্স ইন্সট্রাক্টর:
মাওলানা রকিবুল ইসলাম
ইমাম ও খতিব, কালিয়াকৈর উপজেলা জামে মসজিদ

📋 রেজিস্ট্রেশন চলছে!

যারা কুরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণে আগ্রহী, তারা এখনই রেজিস্ট্রেশন করতে পারেন।
📩 রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে।

Address

University Of Frontier Technology, Bangladesh/UFTB
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when UFTB Islamic Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share