গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
Directions

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, Nonprofit Organization, Gazipur.

15/08/2026

১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘বর্ষা উৎসব ১৪৩৩’। গাজীপুর কৃষি বিশ্ববি....

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ...
13/08/2026

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ধারাবাহিক কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে ‘বর্ষা উৎসব ১৪৩৩’-এর মধ্য দিয়ে।

এই যাত্রার শুরু হয়েছিল ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ দিয়ে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ১০০টি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব’ শীর্ষক ক্যাম্পেইন, সচেতনতামূলক আলোচনা ও ক্লাইমেট কুইজ আয়োজন করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক—দুটি বিভাগে অনুষ্ঠিত কুইজে মোট ৬ জন বিজয়ী নির্বাচিত হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয় দেড় শতাধিক গাছের চারা।

এই ধারাবাহিকতার সমাপনীতে গত ১১ আগস্ট বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণিল ‘বর্ষা উৎসব ১৪৩৩’। নাচ, গান, আবৃত্তি, কৌতুক ও নাটকের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। অনুষ্ঠানের একপর্যায়ে ক্লাইমেট কুইজের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ।

এই পুরো আয়োজনের মূল বার্তা ছিল একটাই—
সচেতনতা থেকে অংশগ্রহণ,
অংশগ্রহণ থেকে পরিবর্তন।

তবে এখানেই শেষ নয়। বৃক্ষরোপণ কার্যক্রম আরও দুই সপ্তাহ চলবে এবং প্রায় ৫০০টি চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

একটি সবুজ, সচেতন ও মানবিক ভবিষ্যতের পথে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা অব্যাহত থাকবে।

#বৃক্ষরোপণ #জলবায়ুপরিবর্তন #বর্ষাউৎসব১৪৩৩ #বৃক্ষরোপণঅভিযান২০২৬ #প্রথমআলোবন্ধুসভা #গাজীপুরকৃষিবিশ্ববিদ্যালয়বন্ধুসভা

❤️
12/08/2026

❤️

‘জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব’ শিরোনামে কর্মসূচিতে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং ...

জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্বগতকাল (৮ ই আগস্ট ২০২৬) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর...
09/08/2026

জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব

গতকাল (৮ ই আগস্ট ২০২৬) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার "বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬"-এর অংশ হিসেবে আয়োজিত হয় “জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব” শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা ও ক্লাইমেট কুইজ।

শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও আমাদের ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি আয়োজন করা হয় দুটি বিভাগে—প্রাথমিক (১ম–৫ম শ্রেণি) ও মাধ্যমিক (৬ষ্ঠ–১০ম শ্রেণি)—ক্লাইমেট কুইজ। দুই বিভাগে মোট ৬ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

কর্মসূচির শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় দেড় শতাধিক গাছের চারা—যা শুধু একটি উপহার নয়, বরং একটি সবুজ ভবিষ্যতের প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার।

বৃক্ষরোপণ সপ্তাহের সমাপনী ‘বর্ষা উৎসব ১৪৩৩’-এ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সনদ।

সচেতনতা থেকে অংশগ্রহণ, অংশগ্রহণ থেকে পরিবর্তন।

#জলবায়ুপরিবর্তন #আমাদেরদায়িত্ব #বৃক্ষরোপণসপ্তাহ২০২৬ #প্রথমআলোবন্ধুসভা #গাজীপুরকৃষিবিশ্ববিদ্যালয়বন্ধুসভা

07/08/2026

একটি জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তারুণ্য। এই তারুণ্যের সম্ভাবনাকে জাগিয়ে তোলার এক অসাধারণ মঞ্চের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিগত প্রায় ২৪ বছর ধরে দেশের নানা প্রান্তে বন্ধুসভা কাজ করে যাচ্ছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞানচর্চা এবং জনকল্যাণমূলক নানা কাজে। এই প্ল্যাটফর্ম শুধু তরুণদের একত্র করে না, বরং তাদের দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত করে, গড়ে তোলে একজন সচেতন ও মানবিক মানুষ হিসেবে।

যাঁরা বন্ধুসভার অংশ হন, তাঁরা আসলে দেশেরই সেবায় আত্মনিয়োগ করেন। এটি এমন একটি জায়গা যেখানে মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণরা একত্রিত হয়ে নিজেদের গড়ে তোলেন এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখেন। আজ এই জেগে থাকা তরুণদের পরিবারে আপনিও যুক্ত হতে পারেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, থেকে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই পরিবারের একজন গর্বিত সদস্য হতে।

নিচের নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন:

1. 01844687899 নম্বরে (বিকাশ/নগদ) ১০০ টাকা নিবন্ধন ফি প্রদান করুন।
2. অনলাইন নিবন্ধন ফর্ম পূরণ করুন এবং ফর্মে পেমেন্টের Transaction ID উল্লেখ করুন।
3. আবেদন সম্পন্ন করার পর প্রথম কমেন্টে পিন করা WhatsApp Community লিংকে প্রবেশ করে Join করুন।
4. আপনার আবেদন যাচাই শেষে পরবর্তী নির্দেশনা WhatsApp Community-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

📅 নিবন্ধনের শেষ তারিখ: ১০ ই আগস্ট, ২০২৬

💳 নিবন্ধন ফি: ১০০ টাকা মাত্র

🔗 অনলাইন নিবন্ধন ফর্ম লিংক:
https://forms.gle/AuTzjYzQGxTMH6YZ6

📞 যেকোনো প্রশ্ন বা প্রয়োজনে যোগাযোগ করুন:
01318956409 - অর্পণ সাহা (পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক)
01310655825 - আকন্দ ইপ্তি (প্রচার সম্পাদক)

আজই যুক্ত হোন বন্ধুসভার এই মানবিক যাত্রায় – নিজেকে গড়ুন, দেশকে বদলান।

Non-profit organisation

এক কাপ চা, টুপটাপ বৃষ্টি, প্রাণভরা গান আর সুরের তালে নৃত্য—এটাই বর্ষার গল্প! ☔🎶সবুজে মোড়া প্রকৃতি, মেঘের আনাগোনা আর বৃষ...
03/08/2026

এক কাপ চা, টুপটাপ বৃষ্টি, প্রাণভরা গান আর সুরের তালে নৃত্য—এটাই বর্ষার গল্প! ☔🎶
সবুজে মোড়া প্রকৃতি, মেঘের আনাগোনা আর বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় বর্ষা যেন নিয়ে আসে নতুন প্রাণের উচ্ছ্বাস। এই ঋতুর সৌন্দর্য, সংস্কৃতি আর আবেগকে এক সুতোয় গেঁথে আনন্দে মেতে ওঠার সময় এখনই।
আর সেই বর্ষার গল্পকেই সুরে, ছন্দে, নৃত্যে ও প্রাণের উচ্ছ্বাসে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে "বর্ষা উৎসব"।
এসে মিলিত হোন বৃষ্টি, প্রকৃতি, গান, নৃত্য, আনন্দ আর বন্ধুত্বের এক অনন্য আয়োজনে। আপনার উপস্থিতিই এই উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিতগত ৭ জুলাই ২০২৬ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও গাজীপুর...
25/07/2026

বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

গত ৭ জুলাই ২০২৬ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে 'বৃক্ষরোপণ অভিযান ২০২৬' অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে ১০০টি গাছের চারা প্রদান করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির আগে কলেজের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের প্রেসিডেন্ট সাইমুম রেদোয়ান শায়ান স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে বক্তব্য দেন সভাপতি জামি আল হাসিন এবং সাধারণ সম্পাদক রওনক ইসলাম রিফাত। বক্তারা শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো, গাছের সঠিক পরিচর্যা করা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সচেতনতামূলক আলোচনা শেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যবৃন্দ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা একসঙ্গে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন এবং আন্তরিক আতিথেয়তার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও পরিবেশ ও সমাজকল্যাণমূলক এমন অর্থবহ উদ্যোগে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সবুজ কেবল একটি রঙ নয়; এটি একটি দায়বদ্ধতা।পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং সবুজায়নের প্রত্যয় নিয়ে গাজীপুর কৃষি বি...
22/07/2026

সবুজ কেবল একটি রঙ নয়; এটি একটি দায়বদ্ধতা।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং সবুজায়নের প্রত্যয় নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে 'বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬'।

সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে—
🌱 উদ্বোধনী বৃক্ষরোপণ কর্মসূচি
🌿 বিদ্যালয় পর্যায়ে পরিবেশ, উদ্ভিদ ও জলবায়ুবিষয়ক সচেতনতামূলক কর্মশালা
🌧️ বর্ষা উৎসব

এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে ৫০০টিরও বেশি বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হবে।

বিস্তারিত সময়সূচি ও নিবন্ধন সংক্রান্ত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

সবুজের অঙ্গীকার, টেকসই আগামীর প্রত্যয়।

একটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা উদ্যোগ

গাকৃবি বন্ধুসভা নিয়ে আসছে পাঠচক্রের বিশেষ আয়োজন “অনুরণন” আমরা নিয়ে আসছি পাঠচক্রকে আপনাদের মাঝে—নতুন আঙ্গিকে, নতুন অনুভবে...
11/05/2026

গাকৃবি বন্ধুসভা নিয়ে আসছে পাঠচক্রের বিশেষ আয়োজন “অনুরণন”
আমরা নিয়ে আসছি পাঠচক্রকে আপনাদের মাঝে—নতুন আঙ্গিকে, নতুন অনুভবে।
এই আসরে আমরা একসাথে ডুব দেবো সাহিত্যের ভেতর—কবিতা, গল্প আর প্রিয় লেখকদের লেখা ঘিরে চলবে আলাপচারিতা।
থাকবে ভাবনা বিনিময়, কিছু নির্বাচিত পাঠের আবৃত্তি, আর নিজের অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করার এক ছোট্ট সুযোগ।
এটি শুধু একটি আয়োজন নয়, বরং শব্দ, অনুভব আর চিন্তার এক উষ্ণ মিলনক্ষেত্র।
যেখানে প্রত্যেকে নিজের মতো করে সাহিত্যকে অনুভব ও ভাগ করে নিতে পারবে।

📅 ১৩ মে ২০২৬ | বুধবার | বিকেল ৪:৩০টা
📍 টিএসসি, ৩য় তলা

তাই সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ রইলো “অনুরণন”-এ অংশগ্রহণের জন্য।

নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার, নতুন নেতৃত্ব গর্বের সঙ্গে উন্মোচিত হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা কার্যনির্বাহী কমি...
26/04/2026

নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার, নতুন নেতৃত্ব

গর্বের সঙ্গে উন্মোচিত হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি ২০২৬।

নেতৃত্ব, সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও দক্ষতা বিকাশের এই পথচলায়
নতুন কমিটি এগিয়ে নেবে বন্ধুসভার স্বপ্ন, সম্ভাবনা ও প্রেরণার যাত্রা।

সবার ভালোবাসা ও সহযোগিতায়
আরও শক্তিশালী হোক গাকৃবি বন্ধুসভা ।

Address

Gazipur
1706

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share