গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, Nonprofit Organization, Gazipur.

বাঙালির প্রাণের উৎসব।মুঘল সম্রাট আকবরের আমলে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন থেকেই এই দিনের সূচনা।সময় বদলেছে...
14/04/2026

বাঙালির প্রাণের উৎসব।
মুঘল সম্রাট আকবরের আমলে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন থেকেই এই দিনের সূচনা।
সময় বদলেছে, কিন্তু এই দিনের ঐতিহ্য আর আনন্দ আজও অটুট।
গ্রাম থেকে শহর—সবখানে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর রঙিন আয়োজনের মাধ্যমে উদযাপন হয় এই দিনটি।
পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ঐক্য ও নতুন শুরুর প্রতীক।
পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায় পথচলার অনুপ্রেরণা দেয় এই দিন।
এটি শুধু উৎসব নয়, আমাদের শেকড় ও পরিচয়ের এক গর্বিত প্রকাশ।
নতুন বছরে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বন্ধুসভা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে—শুভ নববর্ষ! 🌸

ঈদের এই পবিত্র দিনে সবার জন্য রইলো অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। 🌙আনন্দ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক আমাদের প্...
21/03/2026

ঈদের এই পবিত্র দিনে সবার জন্য রইলো অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। 🌙
আনন্দ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক আমাদের প্রতিটি মুহূর্ত।
পরিবার-পরিজনের সাথে কাটুক ভালোবাসায় ঘেরা সুন্দর সময়।
মুছে যাক সব দুঃখ-কষ্ট, নতুন করে শুরু হোক সুখের পথচলা।
মানবতার বন্ধন আরও দৃঢ় হোক এই ঈদের আনন্দে।
সবার জীবন ভরে উঠুক হাসি, শান্তি আর আশীর্বাদে।
সবাইকে জানাই ঈদ মোবারক! ✨

ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে গাজীপুর কৃষি বিশ্ব...
17/03/2026

ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা...

কর্মসূচির আরেকটি আকর্ষণ ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন। ছোট ছোট শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হয়, যা তাদের ঈদের আ....

ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে গাজীপুর কৃ...
14/03/2026

ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি।

এই কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সুবিধাবঞ্চিত ৩০+ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে পরিবারগুলোর মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
কর্মসূচির আরেকটি আকর্ষণ ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন। ছোট ছোট শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা বন্ধুসভার সদস্যদের।

#সহমর্মিতার_ঈদ #বন্ধুসভা

On this International Women’s Day, we celebrate the strength, resilience, and achievements of women everywhere. We expre...
08/03/2026

On this International Women’s Day, we celebrate the strength, resilience, and achievements of women everywhere. We express our deepest gratitude to the women who inspire us every day with their courage, compassion, and leadership. Thank you for shaping our families, communities, and the world with your dedication and care.

Happy International Women’s Day. 💜✨

সহমর্মিতার ঈদ 🌙প্রথম আলো বন্ধুসভা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে আগামী ১০ মার্চ আমরা সুবিধাবঞ্চিত মানুষদের...
07/03/2026

সহমর্মিতার ঈদ 🌙

প্রথম আলো বন্ধুসভা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে আগামী ১০ মার্চ আমরা সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছি।
গতবার ৫০+ মানুষের কাছে সহায়তা পৌঁছাতে পেরেছিলাম। এবার আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

আপনার সামান্য সহযোগিতাও হতে পারে কারো ঈদের আনন্দের কারণ।

#সহমর্মিতার_ঈদ 🌙

সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র রমজান মাস মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসে পারস্পরি...
04/03/2026

সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র রমজান মাস মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদার করার লক্ষ্যে আজ ৩ মার্চ ২০২৬ তারিখে প্রথম আলো বন্ধুসভা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ সাধারণ সদস্যরা।

ইফতারের পূর্বে সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পুরো আয়োজনটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সবাই মিলিতভাবে অত্যন্ত সুন্দর সময় কাটান।

রমজান মাসের শিক্ষা ও তাৎপর্যকে ধারণ করে আয়োজিত এই ইফতার মাহফিল সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সন্মানিত সুধীবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।পবিত্র মাহে রমজানের বরকতময় সন্ধ্যায় একসাথে মিলি...
01/03/2026

সন্মানিত সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র মাহে রমজানের বরকতময় সন্ধ্যায় একসাথে মিলিত হওয়ার প্রত্যাশায়—
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬।
আপনাদের সান্নিধ্য, দোয়া ও আন্তরিক উপস্থিতিই আমাদের আয়োজনকে পূর্ণতা দেবে।
আসুন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে তুলি।

📅 তারিখ: ০৩ মার্চ ২০২৬ খ্রি. (১৪ই রমজান, ১৪৪৭ হিজরি)
📍 স্থান: টিএসসি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

২১ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরক্তে রাঙানো একুশের সেই প্রভাত আজও আমাদের হৃদয়ে জাগায় শপথ,সাহস আর আত্মমর্যাদার ...
21/02/2026

২১ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রক্তে রাঙানো একুশের সেই প্রভাত আজও আমাদের হৃদয়ে জাগায় শপথ,সাহস আর আত্মমর্যাদার অনুভূতি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের অস্তিত্বের ঠিকানা-আমাদের প্রিয় বাংলা ভাষা।
“রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা,
মোদের গরব, মোদের আশা—
আ মরি বাংলা ভাষা!” ❤️
এই অমর পংক্তি শুধু আবেগ নয়, এটি আমাদের দায়িত্বের আহ্বান। মাতৃভাষার শুদ্ধ ব্যবহার, চর্চা ও সংরক্ষণে আমরা থাকবো অটল ও সচেতন।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বন্ধুসভার দৃঢ় অঙ্গীকার—
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা সর্বদা ঐক্যবদ্ধ।

পবিত্র রমজান মাস উপলক্ষে "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা"-এর পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারক।  🌙এই মাস আমাদেরকে মা...
18/02/2026

পবিত্র রমজান মাস উপলক্ষে "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা"-এর পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারক। 🌙
এই মাস আমাদেরকে মানবতা, সহমর্মিতা ও নৈতিকতার পথে আরও দৃঢ় করুক।

প্রথমআলো বন্ধুসভা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) গর্বের সঙ্গে জানাচ্ছে যে, জাতীয় পর্যায়ের আয়োজনে বন্ধু সমাবেশ–...
02/01/2026

প্রথমআলো বন্ধুসভা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) গর্বের সঙ্গে জানাচ্ছে যে, জাতীয় পর্যায়ের আয়োজনে বন্ধু সমাবেশ–২০২৫ এ আমাদের ইউনিট থেকে ২৭ জন বন্ধু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

তিন দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী বন্ধুরা দেশব্যাপী বিভিন্ন বন্ধুসভার সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পেয়েছে এবং সামাজিক নেতৃত্ব, দেশপ্রেম, মানসিক স্বাস্থ্য, স্বেচ্ছাসেবক কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও দলগত কার্যক্রমের মধ্য দিয়ে সমাবেশটি হয়ে উঠেছিল শেখা ও আনন্দের এক অনন্য অভিজ্ঞতা।

এই অংশগ্রহণ আমাদের ইউনিটের সাংগঠনিক সক্ষমতা, সক্রিয়তা এবং বন্ধুত্বের শক্তিকে আরও সুদৃঢ় করেছে।

📢 আসিতেছে.......আসিতেছে!আপনার নিকটস্থ বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আসছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 🎬✨ প্রথম আলো ব...
19/09/2025

📢 আসিতেছে.......আসিতেছে!
আপনার নিকটস্থ বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আসছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 🎬

✨ প্রথম আলো বন্ধুসভা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট-এর পক্ষ থেকে একদম ভিন্নধর্মী আয়োজন— Movie Sondha! 🍿

📍 স্থান: বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম
📅 তারিখ: শীঘ্রই জানানো হবে!

কোন সিনেমা দেখানো হবে❓
এখনই জানানো হচ্ছে না— থাকুক একটু সারপ্রাইজ 😉

তবে আমরা শুনতে চাই আপনার মতামত—
👉 বড় পর্দায় আপনি কোন বাংলা সিনেমা দেখতে চান?

💬 কমেন্টে লিখে জানান আপনার প্রিয় সিনেমার নাম; আপনাদের সাজেশনকেই প্রাধান্য দিয়ে চূড়ান্ত করা হবে সিনেমার নাম!

Stay tuned… 🌟

Address

Gazipur
1706

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share