BD Clean - Gazipur

BD Clean - Gazipur We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.
(3)

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

13/06/2026

We did what they said was impossible.
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পাহাড় সমান আবর্জনা আমরা সবাই রুখবোবাংলাদেশের মাটি মোরা সবুজ সাফ রাখবো।​আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব শুধু একা কার...
13/06/2026

পাহাড় সমান আবর্জনা আমরা সবাই রুখবো
বাংলাদেশের মাটি মোরা সবুজ সাফ রাখবো।

​আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব শুধু একা কারও নয় আমাদের সবার। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই তবেই গড়ে উঠবে একটি রোগমুক্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন সমাজ।
​আসুন যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করি এবং পরিচ্ছন্নতার এই বার্তা ছড়িয়ে দিই সবার মাঝে। মনের পরিচ্ছন্নতা যেমন দরকার পরিবেশের পরিচ্ছন্নতাও ঠিক তেমনই অপরিহার্য।

লাভ এন্ড রেস্পেক্ট
বিডি ক্লিন কালিয়াকৈর

#বিডিক্লিনকালিয়াকৈর
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো বিডি ক্লিন গাজীপুর  সিটি কর্পোরেশন জোন ১৮ এর সদস্যর...
09/06/2026

বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো বিডি ক্লিন গাজীপুর সিটি কর্পোরেশন জোন ১৮ এর সদস্যরাও চেরাগালী বাস স্ট্যান্ডে প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিলেন।

আমরা এসেছি একটি সুন্দর, সচেতন ও মানবিক
বাংলাদেশের প্রত্যাশা নিয়ে

▪️ পরিচ্ছন্ন মানসিকতার মানুষ চাইতে এসেছি।
▪️ মানুষের প্রতি মানুষের সম্মান চাইতে এসেছি।
▪️ মানবিক বাংলাদেশ চাইতে এসেছি।
▪️ দায়িত্বশীল বাংলাদেশ চাইতে এসেছি।
▪️ ধর্ষণমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি।
▪️ হর্ণমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি।
▪️ প্রতিহিংসা বর্জিত বাংলাদেশ চাইতে এসেছি।
▪️ ভালবাসায় সমৃদ্ধ বাংলাদেশ চাইতে এসেছি।
▪️ ৩ জুনকে "পরিচ্ছন্ন দিবস" চাইতে এসেছি।
▪️ পরিচ্ছন্ন একটি বাংলাদেশ চাইতে এসেছি।

আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্নতা শুধু রাস্তা-ঘাট বা পরিবেশের নয়; পরিচ্ছন্নতা শুরু হয় চিন্তা, আচরণ, মূল্যবোধ ও মানবিকতা থেকে। সেই বিশ্বাসকে ধারণ করেই গত এক দশক ধরে এগিয়ে চলছে বিডি ক্লিন।

১০ বছরের এই পথচলায় পাশে থাকা সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশপ্রেমিক মানুষের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/06/2026

অবহেলার স্তর ছিড়ে আমরা নামাই আলো,
ময়লার ভেতরেই জন্ম নেয় নির্মল ভালো।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

হাসি, আনন্দ, গল্প, আড্ডা আর ভ্রাতৃত্বের বন্ধনে অনুষ্ঠিত হলো বিডি ক্লিন গাজীপুর সদর জোন-১১ ও ১৩ এর ঈদ পুনর্মিলনী ২০২৬। আয়...
07/06/2026

হাসি, আনন্দ, গল্প, আড্ডা আর ভ্রাতৃত্বের বন্ধনে অনুষ্ঠিত হলো বিডি ক্লিন গাজীপুর সদর জোন-১১ ও ১৩ এর ঈদ পুনর্মিলনী ২০২৬।

আয়োজনজুড়ে ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা। জলে-ডাঙ্গায়, সতীনের ছেলে এবং বল নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধীকার কারী এবং দ্বিতীয় স্থান অধিকার কারীদের পুরস্কৃত করা হয়।
একইসাথে বিডি ক্লিনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ, নিষ্ঠা ও অবদানের জন্য জোন-১১ এবং জোন-১৩ এর কয়েকজন সেরা সহযোদ্ধাকেও বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিডি ক্লিন গাজীপুরের সম্মানিত জেলা সহ-সমন্বয়ক, Anwar Ullah ভাই, জোন-১১ ও জোন-১৩ এর সমন্বয়কবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ এবং সদস্যবৃন্দ। সকলের প্রাণবন্ত অংশগ্রহণ, আন্তরিকতা এবং ভালোবাসায় দিনটি হয়ে উঠেছিল অত্যন্ত সুন্দর, আনন্দময় ও স্মরণীয়।

পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নকে হৃদয়ে ধারণ করে, এমনই সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদূর।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

 ূর্ণমিলনী ও  #পরিচ্ছন্ন_আড্ডাআজ, ৫ জুন ২০২৬ ইং, বিডি ক্লিন গাজীপুর সিটি কর্পোরেশন জোন-১২-এর উদ্যোগে পরিচ্ছন্ন মানসিকতার...
06/06/2026

ূর্ণমিলনী ও #পরিচ্ছন্ন_আড্ডা

আজ, ৫ জুন ২০২৬ ইং, বিডি ক্লিন গাজীপুর সিটি কর্পোরেশন জোন-১২-এর উদ্যোগে পরিচ্ছন্ন মানসিকতার বিকাশ ও চর্চায় নিয়োজিত একঝাঁক তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদ পূর্ণমিলনী ও পরিচ্ছন্ন আড্ডা ।

পরিচ্ছন্নতার আলোকবর্তিকা জ্বলে উঠুক সবার হৃদয়ে এই প্রত্যয়কে ধারণ করে আয়োজিত এ আড্ডায় সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয়। পাশাপাশি টিমের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে পরিকল্পনা প্রণয়ন এবং সদস্যদের মূল্যবান মতামত ও নতুন নতুন ধারণা সংগ্রহ করা হয়।

সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্ন আড্ডা প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।


#বিডিক্লিনগাজীপুর
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

25/05/2026

Built by sweat driven by purpose,
A cleaner nation the vision of BD Clean.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

যেখানে মানুষ সুস্থতার আশায় আসে, সেখানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।আপনার ফেলে দেওয়া ময়লা ...
23/05/2026

যেখানে মানুষ সুস্থতার আশায় আসে, সেখানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

আপনার ফেলে দেওয়া ময়লা আমরা নির্দিষ্ট স্থানে ফেলি-কারণ পরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্য রক্ষার অন্যতম পূর্বশর্ত।

বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতা আমাদের জন্য এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত যেভাবে পরিবেশকে দূষিত করছি এবং প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলছি, তার প্রতিকূল ফলাফল আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম উভয়কেই বহন করতে হবে।
তীব্র তাপদাহ, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মূলত আমাদের অসচেতন ও দায়িত্বহীন আচরণেরই প্রতিফলন। প্রকৃতির সাথে আমরা যেমন আচরণ করছি, প্রকৃতিও আমাদের প্রতি তেমন প্রতিক্রিয়া প্রদর্শন করছে।
একবার ভেবে দেখুন-
“যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের পর, প্রকৃতি কি তা নীরবে মেনে নেবে?”

পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে বিডি ক্লিন গাজীপুর সিটি করপোরেশন জোন ১৫-১৯ টিমের একঝাঁক সচেতন, উদ্যমী ও মানবিক স্বেচ্ছাসেবী গত ২২ মে ২০২৬ তারিখে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

সুস্থ পরিবেশ মানে সুস্থ জীবন। একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।" পরিচ্ছ...
22/05/2026

সুস্থ পরিবেশ মানে সুস্থ জীবন। একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

" পরিচ্ছন্নতা" শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনদর্শন, যা আমাদের ব্যক্তিত্ব এবং আমাদের চারপাশের পরিবেশের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এটি শুধু ঘর-বাড়ি পরিষ্কার রাখা বা রাস্তা ঝকঝকে করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের চিন্তা, কাজ এবং দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনার প্রতীক। পরিচ্ছন্নতা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখার পাশাপাশি একটি সুন্দর, বাসযোগ্য পৃথিবী গড়তে সাহায্য করে। এই গুণ আমাদের সমাজের প্রতি দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
আসুন পরিচ্ছন্নতাকে শুধু অভ্যাস নয়, একটি অভ্যাস হিসেবে গড়ে তুলি, যাতে নিজে থেকে পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব নিতে পারি। একটি পরিচ্ছন্ন পৃথিবী মানে একটি সুখী এবং স্বাস্থ্যকর পৃথিবী। তাই পরিচ্ছন্নতাকে শুধুমাত্র কাজে নয়, মন মানসিকতায় ধারণ করি এবং একটি সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।!

লাভ এন্ড রেস্পেক্ট
বিডি ক্লিন কালিয়াকৈর

#বিডিক্লিনকালিয়াকৈর
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

20/05/2026

ঐতিহ্যের মাটিতে ছিল ময়লার স্তূপ,
তারুণ্যের ছোঁয়ায় পেলে পরিচ্ছন্নতার রূপ।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Gazipur:

Share