ন্যাশনালিয়ান দাওয়াহ্ সার্কেল - Nationalian Dawah Circle

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • ন্যাশনালিয়ান দাওয়াহ্ সার্কেল - Nationalian Dawah Circle

ন্যাশনালিয়ান দাওয়াহ্ সার্কেল - Nationalian Dawah Circle জান্নাতের পথে...

19/04/2024

কেউ সমকামিতা প্রমোট করে (বিকাশ)।
কেউ সুদ প্রমোট করে (নগদ রকেট) যার সর্বনিম্ন শাস্তি আপন মা এর সাথে জিনার সমতুল্য।

কেউ ট্রান্সজেন্ডার স্পন্সর করছে। ওয়াল্টন।
অন্য দেশী ব্র্যান্ড গুলো নিয়মিত নাটক ওয়েব সিরিজ স্পন্সর করছে যেগুলোতে হয়ত ট্রান্স ইস্যু নেই তবে অশ্লীলতা আছে, এসবের মাধ্যমে মাধ্যমে অশ্লীলতা প্রমোশন পাচ্ছে। চারিত্রিক অবক্ষয় ঘটছে।

এই ক্লোজ-আপ হারাম ভাবে কাছে আসার গল্প শেখাচ্ছে।

ওইদিকে টেন মিনিট স্কুলের সাকিব বিন রুশীদরা লিভ টুগেদার, বিয়ের আগেও বন্ধু বান্ধবীর একসাথে শোয়া নরমালাইয করে প্রমোট করছে।

আরএফএল কাদিয়ানী ধর্ম প্রচার প্রসারে ফিন্যান্সিয়াল অবদান রেখে চলেছে।

বয়কট করতে হবে। ঈমানি দায়িত্ব হয়ে গেছে এটা এখন। তবে বয়কট করে কোথায় যাবেন? কোথায় কিনবেন?

একই সাথে সৎ তাকওয়াবান ব্যবসায়ীদের প্রত্যকেটা আইটেম এর বিকল্প বের করতেই হবে। শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে ঘরের খাবার পর্যন্ত সব কিছুই। আমাদের নিজস্ব মিডিয়া থাকবে একসময়, নিজস্ব পত্রিকা থাকবে। আমাদের রচিত টেক্সটবুক থাকবে।

ভাল কাজ ও দাওয়াহ গুলোর স্পন্সর হবে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো।

আপনারা একটু দুয়া করুন ইনশাআল্লাহ। একটু সহযোগিতা করুন। আমাদের অনেক টাকা দরকার। তবে যে টাকা আমাদের কে পুঁজিবাদের মধ্যে ঢুকিয়ে দিবে না। আর টাকার আগেও আল্লাহ কে দরকার।

আমরা অন্তত নিজস্ব ঘর গুলোর আখলাক চেঞ্জ করব। তারপর দুইটা ঘর। তারপর একটা কমিউনিটি। তারপর সমাজ। প্রত্যেক ঘর থেকে সচেতন একজন দরকার। আমরা ভবিষ্যতটা দখল করব ইনশাআল্লাহ।

©️ শাহ মোহাম্মদ তন্ময় ভাই

😓💔
03/04/2024

😓💔

12/03/2024

ওহে মুসলিম, রমাদ্বান এসে গেছে।
আমলের প্রস্তুতি নাও নিজের গুণাহ্গুলো মাফ করিয়ে নেওয়ার এটাই মোক্ষম সুযোগ। আর দু'আয় ফালাস্তিনিদের কথা ভুলে যেও না।

09/03/2024

হে আল্লাহ্!
উম্মাহর তথাকথিত শাসকদের মতো আপনিও আমাদের ছেড়ে চলেন যাবেন না। ইয়া রব💔

08/03/2024

শায়খ মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী দাঃ বাঃ

05/03/2024

গা*জা*য় গ*ণহ*ত্যা'র প্রতিবাদে মা*র্কিন অফিসারের আ*ত্মহ*ত্যা!
আমরা মুসলিম আমাদের ঈমান জাগবে কবে?
🎙️শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ্

খিলাফাহ পতনের ১০০ বছর পূর্ণ হওয়ার দিনে কিছু কথা~ ডা. Shamsul Arefin Shakti হাফিযাহুল্লাহ[কথাগুলো ভাইয়ের দাওয়াহ কোর্সের এ...
03/03/2024

খিলাফাহ পতনের ১০০ বছর পূর্ণ হওয়ার দিনে কিছু কথা
~ ডা. Shamsul Arefin Shakti হাফিযাহুল্লাহ

[কথাগুলো ভাইয়ের দাওয়াহ কোর্সের একটি ক্লাস হতে শ্রুতিলিখন করা। সম্ভব হলে মুসলিম পরিচয়ের সকলকে পড়ে পড়ে শোনাতাম]

শুরুঃ — মূলত ১৯২৪ সালে যেই খিলাফাহর পতন হয়েছে সেটাকে ঐভাবে খিলাফাহ বলা যায়-ও না। বরং আরো আগে, বিশেষ করে ১৮৩০ সালের দিকেই উসমানি খিলাফাতের মাঝে সেক্যুলারাইজেশনের চর্চা শুরু হয়৷ কুরআনের আইন বাদ দিয়ে ফরাসি সংবিধান এর আদলে তারা নতুন করে সংবিধান রচনা করে। যদিও পরবর্তীতে ১৮৭৫ সালের দিকে পুনরায় শরীয়াহ ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। মূলত বেশ আগে থেকেই উসমানি খিলাফাহ দ্বীনের যে একটা মেজাজ, তা থেকে ধীরে ধীরে দূরে সরতে শুরু করে। পরবর্তীতে ১৯২৪ সালে এর পতন হয়।

এই ধ্বংসের পেছনে কারণ কি? এর কারণ হিসেবে আমরা যা দেখি, সেই সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার যে দায়িত্ব মুসলমানদের ওপর ছিল তাতে অবহেলা। পরস্পরের মাঝে কল্যাণের দাওয়াত ও অকল্যাণ থেকে বাধা ছেড়ে দেওয়া।

আমরা যখন আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেছি, দাওয়াহকে বর্জন করেছি, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ তাআলা আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ প্রদত্ত সুযোগ-সুবিধা সীমিত করে দিয়েছেন এবং কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় দূর করে দিয়েছেন। ফলে আজ মুসলমান সংখ্যায় শতকোটি থাকলেও তারা লাঞ্ছিত, অপদস্ত।

আজ আমাদের উচিত গভীরভাবে এটা নিয়ে ভাবা যে, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আমরা আমাদের দায়িত্বগুলো ঠিকমত পালন করছি কিনা!? আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আল্লাহ তাআলার পরিচয় ও গুণাবলিকে সকলের সামনে সঠিকভাবে তুলে ধরা, তাঁর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, দুনিয়ার বুকে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা, আল্লাহর আদেশ-নিষেধকে বাস্তবায়ন করা, আল্লাহর কিতাবকে প্রতিষ্ঠা করা, তাঁর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া।

আসুন ভেবে দেখি, আমরা কি আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করছি? যদি না করে থাকি তাহলে স্বাভাবিকভাবেই আল্লাহর পক্ষ থেকে যে অঢেল নেয়ামত ও সুযোগ-সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, সেগুলো আমরা পাবোনা। ইজ্জত-সম্মানের পরিবর্তে আমরা হবো লাঞ্ছিত ও অপদস্ত।

আমরা অনেকে ধরেই নিয়েছি যে, দাওয়াতের কাজ শুধুমাত্র আলেমদের কাজ। আমাদের কোনো দায়িত্ব নেই। কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। আমি যতটুকু জানি সেটুকু তো আমি অন্যের কাছে পৌঁছাতে পারি৷

কিন্তু আমরা কি এই দায়িত্ব পালন করেছি? আমি, আমরা যতটুকু করতে পারতাম সেটা তো করছি না। এভাবে আমরা সকলেই নিজ নিজ দায়িত্বে অবহেলা করছি। এই কারণেই আজকে মুসলমানদের এত দুর্দশা। সর্বত্র অস্থিরতা, লাঞ্ছনা, বঞ্চনা। অথচ পূর্বে মুসলমানদের অবস্থা এমন ছিল না।

মুসলমানরা যখন জমিনের বুকে আল্লাহর দেয়া প্রতিনিধিত্ব পালন করেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করেছেন৷ আর আজকে আমরা সেই দায়িত্বে অবহেলা করার কারণে ধ্বংস আমাদের উপর জেঁকে বসেছে। আমরা হারিয়েছে নেতৃত্ব, মর্যাদা ও সম্মান।

27/02/2024

রবের কৃতজ্ঞতা স্বীকার করুন।

ন্যাশনালিয়ান দ্বীনি পরিবার

শবে বরাত সম্পর্কে ইমাম ইবনে রজব হাম্বলী রহিমাহুল্লাহ বলেন, মুমিনের কর্তব্য এই যে —১) এ রাতে খালেস দিলে তওবা করে যিকির, দ...
25/02/2024

শবে বরাত সম্পর্কে ইমাম ইবনে রজব হাম্বলী রহিমাহুল্লাহ বলেন, মুমিনের কর্তব্য এই যে —

১) এ রাতে খালেস দিলে তওবা করে যিকির, দুআ ও ইস্তেগফারের জন্য প্রস্তুত হওয়া।

২) যত্নের সঙ্গে নফল সালাত আদায় করবে। কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না। তাই কল্যানের মওসুম শেষ হওয়ার আগেই তার মূল্য দেওয়া কর্তব্য।

৩) আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব লাভের আশা নিয়ে পনেরো তারিখের রোযাও রাখবে।

৪) তবে অত্যন্ত জরুরি বিষয় হল, ঐসব গুনাহ থেকে বেঁচে থাকা, যেগুলো এ রাতের সাধারণ ক্ষমা ও দুআ কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। যথা- শিরক, হত্যা, যিনা, হিংসা-বিদ্বেষ। এগুলো সবগুলোই কবীরা গুনাহ।

৫) এই দুআর আমলটি করা -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

হে আল্লাহ্‌! আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে (শির্ক) হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই। - [আদাবুল মুফরাদঃ ৭১৬]

৬) আর হিংসা-বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে, এটা অধিকাংশ সময়ই মানুষকে আল্লাহর রহমত ও মাগফিরাত থেকে দূরে সরিয়ে দেয়। সূরা হাশরের ১০ নং আয়াতের দুআটির আমল করতে হবে।

৭) যেকোনো মুসলমান সম্পর্কেই বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ প্রবণতা। তবে সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীন সম্পর্কে অন্তরে হিংসা ও বিদ্বেষ বিদ্যমান থাকা অত্যন্ত ভয়াবহ ও গর্হিত অপরাধ।

৮) এজন্য মুসলমানদের কর্তব্য হলো সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা-বিদ্বেষ থেকে পাক-পবিত্র রাখা। বিশেষত উম্মাহর পূর্বসূরী ব্যক্তিদের সম্পর্কে অন্তর পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য, যাতে রহমত ও মাগফিরাতের সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয়।

— [লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা ১৫৫-১৫৬ || সময়কে কাজে লাগান, পৃষ্ঠা ১৬৮-১৭৯]

25/02/2024

একজন ex-muslim যখন কুর'আনের তিলাওয়াত শুনে...!

আমাদের গ্রুপে ন্যাশনালিয়ান দ্বীনি পরিবার এক্টিভ মডারেটর নিয়োগ চলছে।

23/02/2024

এদের দেখেই আমরা অনুপ্রেরণা পাই। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বাঙলার সকল তরুণদের কবুল করুন।

যারা ন্যাশনালে পড়েন তারা যুক্ত হতে পারেন ন্যাশনালিয়ান দ্বীনি পরিবার

18/02/2024

🤍🌸

Address

Board Bazar
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন্যাশনালিয়ান দাওয়াহ্ সার্কেল - Nationalian Dawah Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share