Raja Miah Welfare Trust

Raja Miah Welfare Trust Rehabilitation for rural people. Charity organization. Social welfare trust for rural people

-: আজাহার মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ :-কালীগঞ্জের ফুলদী মিয়াপাড়া নিবাসী পীরানে পীর হযরত মৌলভী ফখরুদ্দিন আহম্মদ সাহেবের...
23/03/2026

-: আজাহার মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ :-
কালীগঞ্জের ফুলদী মিয়াপাড়া নিবাসী পীরানে পীর হযরত মৌলভী ফখরুদ্দিন আহম্মদ সাহেবের নাতী, মরহুম সাহেব মিয়ার জ্যেষ্ঠপুত্র আজাহারুল হক খান (আজাহার মিয়া) আজ (২৩-০৩-২০২৬) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ভাই-বোন, অগণিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাচ্চু, পাখি ও জিলানী মিয়ার বড় ভাই এবং অমি ও আকাশের পিতা।
তার মৃত্যুতে গাজীপুর -২ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক , দুঃখ ও মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেন। বাদ এ'শা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

-: কালীগঞ্জে আশরাফ ডাক্তারের মৃত্যুতে শোক :-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী (মিয়াপাড়া) নিবাসী বিশিষ্ট ডাক্তার আশরাফ উ...
25/02/2026

-: কালীগঞ্জে আশরাফ ডাক্তারের মৃত্যুতে শোক :-
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী (মিয়াপাড়া) নিবাসী বিশিষ্ট ডাক্তার আশরাফ উদ্দিন খান (আরজু মিয়া) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বুধবার বেলা ৩টা ১৫ মিনিটে রাজধানীর শান্তিনগরের একটি বেসরকারি হাসপাতালে ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
মরহুম আশরাফ উদ্দিন খান ফুলদী নিবাসী মরহুম সাদু খাঁর জ্যেষ্ঠ পুত্র এবং ফুলদী পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার মরহুম আনোয়ার হোসেন খানের (আমরু মিয়া) বড় ভাই ও আরিফ হোসেনের পিতা। তিনি মৃত্যুকালে ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার বাদ এশা ঢাকার মালিবাগে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে ফুলদীর সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর ইন্তেকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

---:-: শফিকের মৃত্যুতে আমরা শোকাহত :-:--- গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন ফুলদী (মিয়া পাড়া) বাসিন্দা এবং নরসিংদী সদর নিবা...
15/01/2026

---:-: শফিকের মৃত্যুতে আমরা শোকাহত :-:--- গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন ফুলদী (মিয়া পাড়া) বাসিন্দা এবং নরসিংদী সদর নিবাসী, বিআরটিসি'র সাবেক ডিপো ম্যানেজার মরহুম মকবুল মিয়া'র জ্যেষ্ঠ পুত্র মোঃ শফিকুর রহমান (শফিক) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত ১২-৪০ মিনিটে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, এবং অগণিত বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শফিকুর রহমানের মৃত্যুতে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুম শফিকুর রহমানের (শফিক) নামাজে জানাজা আজ বাদ জোহর নরসিংদীর টাওয়াদি মাঠে অনুষ্ঠিত হবে বলে তার ভাই সাজ্জাদ হোসেন খান জানিয়েছেন।

----: শোক সংবাদ, আমরা শোকাহত :----গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী, ভাওয়াল জমিদার মরহুম মেজবাহ উদ্দিন আহমেদ ...
16/12/2025

----: শোক সংবাদ, আমরা শোকাহত :----
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী, ভাওয়াল জমিদার মরহুম মেজবাহ উদ্দিন আহমেদ খানের (আব্দু মিয়া) নাত-বৌ, মরহুম মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) স্নেহধন্য পুত্রবধূ, শাহাদাত হোসেন খান শাহদেল মিয়ার সহধর্মিনী হাসিনা শাহাদাত রেখা অদ্য সকাল ১১-৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তিনি স্বামী, দুই কন্যা, মেয়ে জামাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
😭🤲

--:বীর মুক্তিযোদ্ধা নাজিমের মৃত্যুতে শোক:--গাজীপুর জেলার কালীগঞ্জের ফুলদী (মিয়া পাড়া) নিবাসী মরহুম নুরুদ্দিন ডাক্তারের...
08/09/2025

--:বীর মুক্তিযোদ্ধা নাজিমের মৃত্যুতে শোক:--

গাজীপুর জেলার কালীগঞ্জের ফুলদী (মিয়া পাড়া) নিবাসী মরহুম নুরুদ্দিন ডাক্তারের স্নেহধন্য পুত্র, মরহুম এডভোকেট সোয়েব খানের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন খান ও সাজ্জাদ হোসেন খান রিপনের মামা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান নাজিম (৭৫ বছর বয়সে) ৮ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৬-১৭ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম নাজিম উদ্দিন খান নাজিমের নামাজে জানাজা ০৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বাদ জোহর জনতা উচ্চ বিদ্যালয়, ফুলদী মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান নাজিমের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো। এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

------------:***: শোক সংবাদ:***:------------গাজীপুরের কালীগঞ্জের ফুলদী (মিয়া পাড়া) নিবাসী মরহুম হাসিম খানের কন্যা ও আত...
09/07/2025

------------:***: শোক সংবাদ:***:------------
গাজীপুরের কালীগঞ্জের ফুলদী (মিয়া পাড়া) নিবাসী মরহুম হাসিম খানের কন্যা ও আতাহার উদ্দিন খানের (মানিক মিয়া) সহধর্মিণী মোসাঃ রাশিদা বেগম আজ ০৯ জুলাই, বুধবার সন্ধ্যায় বার্ধক্য জনিত সমস্যায় রাজধানীর বনশ্রীতে (৯৩ বছর বয়সে) মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাশিদা বেগম মৃত্যুকালে একপুত্র, নাতি-নাতনী, অগনিত আত্মীয়-স্বজন, বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রাশিদা বেগম ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার খান বাহাদুর মেজবাহ উদ্দিন আহমেদ খানের (আব্দু মিয়া) পুত্রবধূ এবং সমাজসেবক ডাঃ মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ছোট ভাইয়ের স্ত্রী। তিনি আলী আজগর খান (সাও মিয়া) ও আলী আজম খানের (নায়েব মিয়া) আপন ছোট বোন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর জনতা উচ্চ বিদ্যালয়, ফুলদী মাঠে মরহুমা রাশিদা বেগমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তার পুত্র প্রদ্বীপ মিয়া, নাতি রুবেল মিয়া এবং পরিবারবর্গ।
রাশিদা বেগমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট ও এলাকার গণ্যমান্য এবং সাধারণ মানুষজন গভীর শোক, দুঃখ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

----------: আমরা শোকাহত :--------মঙ্গলবার (১৮-০৩-২০২৫ ইং) রাতে টঙ্গী বৌবাজার এলাকায় লেভেল ক্রসিং পাড়াপাড়ের সময় আকস্ম...
19/03/2025

----------: আমরা শোকাহত :--------
মঙ্গলবার (১৮-০৩-২০২৫ ইং) রাতে টঙ্গী বৌবাজার এলাকায় লেভেল ক্রসিং পাড়াপাড়ের সময় আকস্মিক একটি চলন্ত ট্রেনের ধাক্কায় কালীগঞ্জের ভাটিরা নিবাসী, মুজাহিদ সিকদারের একমাত্র ছেলে সিয়াম সিকদার মৃত্যুবরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সিয়ামের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ও সাধারণ জনগণ গভীর শোক-দুঃখ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন মরহুম সিয়াম'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত সিয়াম সিকদার বিএনপি নেতা নসা মিয়ার নাতি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

*** মজুন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ***গাজীপুরের কালীগঞ্জের ফুলদী নিবাসী সিয়াম এগ্রো ফুডস'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ম...
16/03/2025

*** মজুন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ***

গাজীপুরের কালীগঞ্জের ফুলদী নিবাসী সিয়াম এগ্রো ফুডস'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম হাজী হেলাল খানের শশুর, গাজীপুর গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ বাদলের চাচাতো ভাই ও জুয়েল'র পিতা, শিক্ষানুরাগী, সমাজকর্মী মোতাহার হোসেন ভূঁইয়া (মজুন মিয়া) আজ ১৬ মার্চ, রবিবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ গভীর শোক দুঃখ ও পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বাদ এশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে ফুলদী সামাজিক কবরস্থানে শায়িত করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুম মোতাহার হোসেন মজুন মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার পুত্র জুয়েল ও সজীব।

----: পারভীনের মৃত্যুতে আমরা শোকাহত :----গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী মিয়া পাড়া নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসল...
14/03/2025

----: পারভীনের মৃত্যুতে আমরা শোকাহত :----
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী মিয়া পাড়া নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার মেজবাহ উদ্দিন আহমেদ খানের (আব্দু মিয়া) ছোট পুত্র মরহুম আজাহার উদ্দিন খানের (শাহাজাদা মিয়া) জেষ্ঠ কন্যা, পলাশ উপজেলার সান্তানপাড়া নিবাসী বাদশাহ মিয়ার সহধর্মিণী মোসাঃ পারভীন খানম ১৪ মার্চ, শুক্রবার বিকাল ৫-১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, তিন কন্যা, ভাই- বোন, নাতি-নাতনী, অগণিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল ১০-০০ টায় সান্তানপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পুত্র টিপু সুলতান।

আজ সমাজ সেবক মরহুম রাজা মিয়া সাহেবের মৃত্যূবার্ষিকী।
27/02/2025

আজ সমাজ সেবক মরহুম রাজা মিয়া সাহেবের মৃত্যূবার্ষিকী।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার মরহুম খ....

-----------------: শোক সংবাদ :--------------------টাঙ্গাইলের বিখ্যাত খন্দকার পরিবারের সন্তান পুলিশের প্রাক্তন এএসপি, কাল...
18/02/2025

-----------------: শোক সংবাদ :--------------------
টাঙ্গাইলের বিখ্যাত খন্দকার পরিবারের সন্তান পুলিশের প্রাক্তন এএসপি, কালীগঞ্জ (গাজীপুর) থানা কম্পাউন্ড মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা, কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম (লেলীন) আজ ১৮-০২-২৫ (মঙ্গলবার), বেলা ৩ টায় আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ গভীর শোক- দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মরহুম খন্দকার জাহিদুল ইসলাম লেলীন ফুলদী নিবাসী শাহাদাত হোসেন খান শাহদেল মিয়ার সমন্দী।

--: রুবেলের স্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত :--গাজীপুরের কালীগঞ্জের ফুলদী মিয়া পাড়া নিবাসী মরহুম তুরান মিয়ার জেষ্ঠ পুত্র...
11/02/2025

--: রুবেলের স্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত :--
গাজীপুরের কালীগঞ্জের ফুলদী মিয়া পাড়া নিবাসী মরহুম তুরান মিয়ার জেষ্ঠ পুত্র আফতাব আহমেদ খানের (রুবেল) সহধর্মিণী ও রিজভীর মমতাময়ী মা আজ (১১-০২-২০২৫ ইং, মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ গভীর শোক দুঃখ ও পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবারের সদস্যরা।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Raja Miah Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share