কাশিমপুর আঞ্চলিক বইমেলা

কাশিমপুর আঞ্চলিক বইমেলা শিক্ষার প্রকৃত আলো বিতরণের প্রচেষ্টা

কাশিমপুর আঞ্চলিক বইমেলা ২০২২ ও কিছু না বলা কথা!আপনারা জানেন যে, কবি নজরুল ইসলাম পাঠাগার কাশিমপুরে ২০২১ সালে প্রথম বইমেলা...
14/02/2025

কাশিমপুর আঞ্চলিক বইমেলা ২০২২ ও কিছু না বলা কথা!

আপনারা জানেন যে, কবি নজরুল ইসলাম পাঠাগার কাশিমপুরে ২০২১ সালে প্রথম বইমেলার আয়োজন করেছিলো। চমৎকার সেই আয়োজনের সফলতার কারণে কবি নজরুল ইসলাম পাঠাগার এর শুভাকাঙ্ক্ষী, পাঠক ও কাশিমপুরবাসীর অনুরোধে পরের বছর ২০২২ সালে আবারো বইমেলা আয়োজনের ব্যাপারে সম্মত হয় কবি নজরুল ইসলাম পাঠাগার। কথা ছিলো মেলা আয়োজনের মাধ্যমে পাঠাগার পুনর্বাসন করা হবে। যথারীতি ১৯শে মার্চ থেকে ২৬শে মার্চ সাতদিন ব্যাপি কাশিমপুর আঞ্চলিক বইমেলা ২০২২ আয়োজিত হয়। লেখক, পাঠকের সমাগমে বই মেলা প্রাঙ্গণে এক বিচিত্র অপরূপ পরিবেশ তৈরি হয়। যেই পরিবেশের কারণে মেলায় আগত প্রকাশনী গুলোর অনুরোধে মেলার মেয়াদ মার্চ ৩১ পর্যন্ত বর্ধিত করা হয়। তবে ২৯শে মার্চ দিবাগত গভীর রাতে মেলায় দুর্বৃত্তরা হামলা করে। মেলার স্টলের ব্যাপক ক্ষতি করে। ৩০শে মার্চ মেলা আয়োজক কমিটি কাশিমপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সহযোগিতা করবে তো দূরে থাক উলটা তৎকালীন ওসি মাহবুবে খোদা আক্রান্ত মেলা দেখতে এসে বললেন মেলায় জঙ্গি বই আছে। বলাবাহুল্য কাশিমপুর আঞ্চলিক বইমেলায় সবধরনের বইয়ের স্টল ছিল। ধর্মীয় বইয়ের স্টল থাকায় জঙ্গিবাদী বই আছে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। এবং এমন একটা আবহ তৈরি করলেন যেনো সেসব বই থাকায় কাশিমপুর আঞ্চলিক বইমেলা ভাঙচুর হয়েছে। সে ঘটনার আজও কোনো সুরাহা হয় নাই। কে বা কারা ওই ঘটনা ঘটাইলো তার কোনো হদিস পাওয়া যায় নাই। ওই ভাঙচুরের কারণে আয়োজক কমিটিকে পুনরায় স্টল তৈরি করে মেলা চলমান রাখতে গিয়ে ঋণী হতে হয়েছিলো। আর পাঠাগার পুনর্বাসনের স্বপ্নও ওই হামলায় আক্রান্ত হয়েছিল। কবি নজরুল ইসলাম পাঠাগার আর ঘুরে দাঁড়াতে পারেনি বা দাঁড়াতে দেওয়া হয়নি।

Address

Kashimpur School Play Ground, Kashimpur
Gazipur
1346

Telephone

+8801991106644

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাশিমপুর আঞ্চলিক বইমেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share