সৃজনী

Call Directions Website Contact the organization

সৃজনী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
দেশজ সংস্কৃতির সুষ্ঠ বিকাশে আমরা সোচ্চার।

সৃজনী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

09/10/2026

সত্যিই সত্যিই যেন কফি হাউজের সেই আড্ডাটা আজ ফিরে এসেছিল সৃজন সদস্যদের আড্ডায় || 🌻

র‍্যাগ কালচারাল নাইটকে আরো রঙ্গীন করতে প্রস্তুত সৃজনী।আপনি প্রস্তুত তো?তবে চলে আসুন ৩০ই সেপ্টেম্বর সন্ধ্যায়, ডুয়েট সেন্ট...
29/09/2026

র‍্যাগ কালচারাল নাইটকে আরো রঙ্গীন করতে প্রস্তুত সৃজনী।
আপনি প্রস্তুত তো?

তবে চলে আসুন ৩০ই সেপ্টেম্বর সন্ধ্যায়, ডুয়েট সেন্ট্রাল ফিল্ডে।

07/09/2026

চান্দের গাড়ি নিয়ে এই বসন্তে বন্ধুর অপেক্ষায় কার্তেক দা,
কিন্ত এমনো বসন্তে বন্ধু আইলো না?
📷: Washim

সৃজনী পরিবারকে ভালোবেসে নিজের চমৎকার কফি মেশিনটি উপহার দিয়েছেন আমাদের প্রিয় Shohanur Akash  গতকাল থেকেই সৃজনীর গানের আসর...
01/09/2026

সৃজনী পরিবারকে ভালোবেসে নিজের চমৎকার কফি মেশিনটি উপহার দিয়েছেন আমাদের প্রিয় Shohanur Akash গতকাল থেকেই সৃজনীর গানের আসর আর আড্ডায় যোগ হয়েছে ধোঁয়া ওঠা কফির উষ্ণতা। এক কাপ কফি আর প্রাণখোলা গান-আড্ডা—সব মিলিয়ে পুরো পরিবেশটাই একদম জমে উঠেছে!
​এমন সুন্দর ও ভালোবাসাময় উপহারের জন্য সৃজনীর পক্ষ থেকে Shohanur Akash-কে জানাই অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম! ❤️🌻
​

❤️
30/08/2026

❤️

🎶 সুরে, ছন্দে, ঐতিহ্যের রঙে—উদযাপিত হোক প্রাণের ডুয়েট ডে! ✨

১ সেপ্টেম্বর—শুধু একটি তারিখ নয়, এটি আমাদের প্রিয় ডুয়েটের গৌরব, ঐতিহ্য আর ভালোবাসার দিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে দেশজ সংস্কৃতির শেকড় ছুঁয়ে, গান-নৃত্য আর সুরের মূর্ছনায় উৎসবকে আরও বর্ণিল করে তুলতে প্রস্তুত সৃজনী।

মঞ্চে থাকছে একঝাঁক প্রতিভাবান শিল্পী—
কখনো চেনা সুরে স্মৃতির হাতছানি,
কখনো নৃত্যের ছন্দে উচ্ছ্বাস,
আবার কখনো দেশজ সংস্কৃতির গভীরতায় ফিরে যাওয়ার এক নির্মল আহ্বান। ❤️

এ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়—
এ আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়া, আমাদের সংস্কৃতিকে উদযাপন করা, আর একসাথে উৎসবের অংশ হয়ে ওঠার গল্প।

তাই এসো, সুরে-ছন্দে আর ভালোবাসায়
সৃজনীর সাথে মুখরিত হোক পুরো ডুয়েট প্রাঙ্গণ। 🌿🎭🎶

📍 স্থান: সেন্ট্রাল ফিল্ড, ডুয়েট
🗓️ তারিখ: ১ সেপ্টেম্বর

ডুয়েট ডে ২০২৬—উৎসব হোক সবার, সংস্কৃতি হোক প্রাণের। ❤️

সৃজনশীলতা, উদ্ভাবন আর নতুন কিছু করার অদম্য স্পৃহা নিয়ে এগিয়ে যাচ্ছে 'সৃজনী'।  আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রমকে আরও গতি...
16/07/2026

সৃজনশীলতা, উদ্ভাবন আর নতুন কিছু করার অদম্য স্পৃহা নিয়ে এগিয়ে যাচ্ছে 'সৃজনী'। আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল, প্রসারিত এবং প্রাণবন্ত করতে আমরা গঠন করতে যাচ্ছি আমাদের নতুন কার্যকরী কমিটি
আপনি কি নতুন কিছু শিখতে চান? নিজের লিডারশিপ স্কিল বাড়াতে এবং একঝাঁক উদ্যমী তরুণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান? তবে 'সৃজনী' হতে পারে আপনার জন্য সঠিক প্ল্যাটফর্ম!

কেন যুক্ত হবেন সৃজনীতে?
* সৃজনশীল কাজের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ।
* চমৎকার টিমওয়ার্ক এবং নেটওয়ার্কিং।
* বিভিন্ন ইভেন্ট এবং প্রজেক্ট পরিচালনার সরাসরি অভিজ্ঞতা।

আপনি যদি হন উদ্যমী এবং দায়িত্ব নিতে প্রস্তুত, তবে দেরি না করে আজই নিচের ফর্মটি পূরণ করে ফেলুন।

🗓️ আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই, ২০২৬

আসুন, একসাথে নতুন কিছু সৃষ্টি করি! ✨
#সৃজনী

Welcome to the recruitment and interest mapping form for the upcoming committee of Srijony. To carry forward our motto, "দেশজ সংস্কৃতির সুষ্ঠু বিকাশে আমরা সোচ্চার," we are looking for passionate individuals ready to lead, create...

অন্ধকারের বিরুদ্ধে আলোর এক নির্ভীক সৈনিক।প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বান্দরবান যখন বন্যার পানিতে নিমজ্জিত, যখন মানুষের ...
12/07/2026

অন্ধকারের বিরুদ্ধে আলোর এক নির্ভীক সৈনিক।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বান্দরবান যখন বন্যার পানিতে নিমজ্জিত, যখন মানুষের ঘরে ঘরে নেমে এসেছে অনিশ্চয়তা ও অন্ধকার ঠিক সেই সময় দায়িত্ব, মানবতা এবং নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব সৈয়দ আমির হোসেন মাসুম।( Masum Ameer)

আমাদের জন্য গর্বের বিষয়, তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর (ডুয়েট)-এর একমাত্র সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সৃজনীর ২০০৭-০৮ সেশনের সভাপতি ছিলেন। ছাত্রজীবনে নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিকতার যে চর্চা তিনি করেছিলেন, আজ তা বৃহত্তর পরিসরে মানুষের সেবায় প্রতিফলিত হচ্ছে।

নিজের আরাম, বিশ্রাম কিংবা ব্যক্তিগত নিরাপত্তার কথা না ভেবে তিনি ও তাঁর সহকর্মীরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, যাতে দুর্যোগকবলিত মানুষের ঘরে আবারও জ্বলে ওঠে আলোর প্রদীপ। সংকটের এই মুহূর্তে তাঁর সাহসী নেতৃত্ব, দায়িত্ববোধ এবং জনসেবার প্রতি অঙ্গীকার আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

সৃজনী পরিবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে জনাব সৈয়দ আমির হোসেন মাসুম ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে। তাঁর এই মানবিক ও পেশাদার ভূমিকা শুধু ডুয়েট পরিবারের নয়, সমগ্র জাতির জন্য গর্বের।

আসুন, আমরা সবাই তাঁর এবং এই দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সকল বিদ্যুৎকর্মীর জন্য দোয়া করি। সৃষ্টিকর্তা তাঁদের সুস্থতা, নিরাপত্তা, শক্তি ও দীর্ঘায়ু দান করুন এবং মানুষের কল্যাণে তাঁদের এই অসামান্য অবদান কবুল করুন।

সালাম সেইসব মানুষদের, যারা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে অন্যের জীবনে আলো ফিরিয়ে আনেন।

স্রোতের টানে সৃজনী - ২০২৬কলকল ছলছল নদী করে টলমল ||ছবি কৃতজ্ঞতা: DUET Photographic Society
04/07/2026

স্রোতের টানে সৃজনী - ২০২৬
কলকল ছলছল নদী করে টলমল ||
ছবি কৃতজ্ঞতা: DUET Photographic Society

সৃজনী X DUET Photographic Society .সবমিলিয়ে কাল একটা সুন্দর দিন হতে চলেছে।🤍
02/07/2026

সৃজনী X DUET Photographic Society .
সবমিলিয়ে কাল একটা সুন্দর দিন হতে চলেছে।🤍

নৌকা ভ্রমণ । সৃজনী × DUET Photographic Society

সৃজনী এবং DUET Photographic Society-এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এই চমৎকার “নৌকা ভ্রমণ”। ক্যামেরার ফ্রেমে বন্দী হবে সুন্দর সব স্মৃতি, আর সাথে থাকবে একঝাঁক প্রিয় মুখ।

🗓️ তারিখ: ৩রা জুলাই, ২০২৬ (শুক্রবার)
📍 লোকেশন: কারখানা বাজার

Photo Credit : S.M Mohaimenul Islam
Designed by : Md Ashik Rahaman

সৃজনীর বর্তমান ও প্রাক্তন সকল সদস্য কে আমন্ত্রণ জানাই আনন্দমুখর এই নৌভ্রমণ এ
29/06/2026

সৃজনীর বর্তমান ও প্রাক্তন সকল সদস্য কে আমন্ত্রণ জানাই আনন্দমুখর এই নৌভ্রমণ এ

Address

Dhaka University Of Engineering & Technology
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when সৃজনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সৃজনী:

Shortcuts

Share