মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন

মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন সামাজিক সংগঠন

সচেতনতা বৃদ্ধি করি।
31/12/2025

সচেতনতা বৃদ্ধি করি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে আমাদের তাফসীরুল কুরআন মাহফিল। সকল সদস্য বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদেরকে  আন্তরিক শু...
29/12/2025

আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে আমাদের তাফসীরুল কুরআন মাহফিল। সকল সদস্য বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আগামীকাল সোমবার তাফসীরুল কুরআন মাহফিলে সকলের প্রতি দাওয়াত রইলো।
28/12/2025

আগামীকাল সোমবার তাফসীরুল কুরআন মাহফিলে সকলের প্রতি দাওয়াত রইলো।

আলহামদুলিল্লাহগভীর রাতে নিরলসভাবে আমাদের ফাউন্ডেশনের তাফসীরুল কুরআন মাহফিলের প্রচারকাজে আত্মনিয়োগ করেছেন ফাউন্ডেশনের সম্...
24/12/2025

আলহামদুলিল্লাহ
গভীর রাতে নিরলসভাবে আমাদের ফাউন্ডেশনের তাফসীরুল কুরআন মাহফিলের প্রচারকাজে আত্মনিয়োগ করেছেন ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ। আল্লাহ তায়ালা আপনাদের এই খেদমতকে কবুল করুন, কবুলিয়াতে মঞ্জুর করুন এবং এর বরকতে মাহফিলকে সর্বাঙ্গীণ সফলতা দান করুন—আমিন।

আলহামদুলিল্লাহ।আজ বাদ যোহর মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন এর উদ্যোগে আগামী ২৯শে ডিসেম্বর, রোজ সোমবার অনুষ্ঠিত...
21/12/2025

আলহামদুলিল্লাহ।
আজ বাদ যোহর মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন এর উদ্যোগে আগামী ২৯শে ডিসেম্বর, রোজ সোমবার অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল কীভাবে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়ন করা যায়—সে বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও সকল মুসলিম জনসাধারণকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়।

❤️
14/12/2025

❤️

আমার সম্মানিত পিতা মাওলানা আবুল কাসেম (বড় হুজুর) রহঃ গাজীপুর জেলার শ্রীপুর অঞ্চলের একজন আলোকবর্তিকা ছিলেন—যার দ্বীনি আলো আজও ছড়িয়ে রয়েছে দেশ থেকে বিশ্বময়। তিনি এই অঞ্চলে দারুল হাদীস পর্যন্ত দুটি দ্বীনি ইলমের বাগান প্রতিষ্ঠা করে গেছেন, যার সুঘ্রাণ এখনো সর্বত্র ছড়াচ্ছে। আল্লাহ তাআলা উক্ত প্রতিষ্ঠানসমূহকে কিয়ামত পর্যন্ত অটুট ও ফলপ্রসূ রাখুন—আমিন।

আমাদের প্রিয় আব্বাজান বড় হুজুর রহঃ আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন প্রায় দশ বছর হলো। কিন্তু আজও এই অঞ্চলে তাঁর ইলমি ও ফিকরি প্রভাব সুদৃঢ়ভাবে বিদ্যমান। তাঁর সেই প্রভাব ও দ্বীনি কাজগুলোকে জীবিত ও গতিশীল রাখার লক্ষ্যে তাঁর পরিবারবর্গ, ছাত্রসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে আমরা প্রতিষ্ঠা করেছি
“মাওলানা আবুল কাসেম (বড় হুজুর রহঃ) ফাউন্ডেশন”।
এই ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর অসমাপ্ত স্বপ্ন ও দ্বীনি খেদমতকে এগিয়ে নেওয়ার নিয়ত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

গত দুই বছর ধরে তাঁর রূহের মাগফিরাত ও স্মরণে ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে আসছি।
এরই ধারাবাহিকতায় আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ইং, সোমবার, তাঁর জন্মস্থান আনসার টেপির বাড়ির ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে এক মহিমান্বিত তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে।

তাঁর প্রিয় ছাত্রবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন—আমিন।
এবং হযরত বড় হুজুর রহঃ-কে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন—আমিন।

মুফতি কাউসার মাহমুদ
বড় ছেলে বড়হুজুর রহঃ ও
চেয়ারম্যান
মাওলানা আবুল কাসেম (বড় হুজুর রহঃ) ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত তাফসিরুল কোরআন মাহফিল–এর পোস্টার প্রকাশ করা হলো।সকলক...
11/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত তাফসিরুল কোরআন মাহফিল–এর পোস্টার প্রকাশ করা হলো।
সকলকে উপস্থিত থাকার জন্য রইলো আন্তরিক দাওয়াত।

06/12/2025

✨ এলান
আলহামদুলিল্লাহ! প্রতিবছরের মতো
মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন
তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে ।

📅 তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫ইং, সোমবার
📍 স্থান: ঐতিহ্যবাহী আনসার টেপির বাড়ি বাজার স্কুল মাঠ

প্রধান মুফাসসির:
খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দাঃবাঃ
এছাড়াও উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।

সকলেই আমন্ত্রিত।

মুফতি কাউসার মাহমুদ
চেয়ারম্যান, মাওলানা আবুল কাসেম (বড় হুজুর রহঃ) ফাউন্ডেশন

14/06/2025

মাওলানা আবুল কাসেম (রহ.)
(১৯৬২ - ২০১৬)

মাওলানা আবুল কাসেম (রহ.) একজন খ্যাতিমান আলেমে দ্বীন, শিক্ষক, সমাজসেবক ও দায়ী ছিলেন। লোকমুখে তিনি “বড় হুজুর” নামে পরিচিত ছিলেন। তার পিতার নাম ছিল হজরত সিরাজু হক (রহ.)।

তিনি জামিয়া আনওয়ারিয়া বরমী থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) সম্পন্ন করেন। পরে তিনি নিজ এলাকা শ্রীপুর, গাজীপুরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলূম কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামীম ছিলেন। পরবর্তীতে তিনি জামিয়া ইসলামিয়া হাফিজ কওমী মাদরাসার মুহতামী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ-এর শ্রীপুর অঞ্চলের সভাপতি। শিক্ষা, সমাজসেবা ও দ্বীনের দাওয়াতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।

মাওলানা আবুল কাসেম (রহ.) ১৯৬২ সালের ১৩ জুলাই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবনের পর ২০১৬ সালের ২৯ জানুয়ারি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তিকালে শ্রীপুরে শোকের ছায়া নেমে আসে। তিনি অগণিত ছাত্র, মুরিদ ও শুভার্থী রেখে যান। তার দুই পুত্র সন্তান রয়েছে। একমাত্র কন্যা তার জীবদ্দশায় ইন্তিকাল করেন।

আল্লাহ তাআলা এই প্রিয় আলেমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

Address

Mawna, Sreepur, Gazipur, Dhaka
Gazipur

Telephone

+8801783958610

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাওলানা আবুল কাসেম বড় হুজুর রহঃ ফাউন্ডেশন:

Share