Gazipur-Dhaka Train Passengers Forum - GDTPF

Gazipur-Dhaka Train Passengers Forum - GDTPF GDTPF, a prominent community in Bangladesh dedicated to commuters traveling between Gazipur and Dhaka.

★★ঘোষনা ঘোষনা★★জয়দেবপুর কমিউটার কালকে চলাচল করবেআর তুরাগ কমিউটার ৩০ তারিখ থেকে চলাচল করবে
28/03/2026

★★ঘোষনা ঘোষনা★★
জয়দেবপুর কমিউটার কালকে চলাচল করবে
আর তুরাগ কমিউটার ৩০ তারিখ থেকে চলাচল করবে

Special Response Team - SRT জয়দেবপুরে যাত্রী সচেতনতায় কাজ করে যাচ্ছে।
19/03/2026

Special Response Team - SRT জয়দেবপুরে যাত্রী সচেতনতায় কাজ করে যাচ্ছে।

শোলাকিয়া ঈদ স্পেশাল এবং ঈদ স্পেশাল ট্রেনঈদ-উল-ফিতর উপলক্ষে দেশেরবিভিন্ন রুটে চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন এবং শোলাকিয়া ঈদ...
13/03/2026

শোলাকিয়া ঈদ স্পেশাল এবং ঈদ স্পেশাল ট্রেন
ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের
বিভিন্ন রুটে চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন এবং শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন।
ছবি- সংগ্রহীত

বিমানবন্দর স্টেশনের নতুন ওয়াইফাই রাউটার.....সম্ভবত এখনো ইন্টারনেট কানেকশন দেয় নায়....
04/03/2026

বিমানবন্দর স্টেশনের নতুন ওয়াইফাই রাউটার.....
সম্ভবত এখনো ইন্টারনেট কানেকশন দেয় নায়....

03/03/2026

মাননীয় রেলমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়

আচ্ছালামুয়ালাইকুম

আমার লেখাটি আপনাদের পর্যন্ত পৌঁছেবে কিনা জানি না তবে দীর্ঘদিন যাবত রেল গ্রুপ পরিচালনার অভিজ্ঞতা থেকে আপনাদের কে কিছু আইডিয়া দিতে চাই যা বাংলাদেশের রেলওয়ের আয় বৃদ্ধি করবে এবং নিকট ভবিষ্যতে রাস্ট্রের অর্থনৈতিক সংকট কাটাতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। সম্ভব হলে আমার প্রস্তাবনা গুলো বিবেচনায় রাখবেন।

১. বাংলাদেশ রেলওয়ের যেসব স্টেশনে প্রচুর যাত্রীর মুভমেন্ট আছে সেসব স্টেশনে রেলওয়ের অব্যবহৃত জায়গায় "রেলওয়ে সুপার মার্কেট " নির্মাণ করা যেতে পারে। উদাহরণ স্বরুপ জয়দেবপুর স্টেশনের পশ্চিম এবং উত্তর পূর্বপাশে খালি জায়গায় মার্কেট নির্মাণ করে সেটা ভাড়া দিয়ে রেলওয়ে বাড়তি আয় করতে পারে।

২. দেশের বিভিন্ন জায়গায় রেলওয়ের অনেক পতিত মাঠ আছে। সেসব স্থানে ফুটবল টার্ফ, সুইমিং পুল, মিনি ক্রিকেট গ্রাউন্ড করে তা স্থানীয় পর্যায়ে ভাড়া দিয়ে নতুন আয়ের পথ খোলা যেতে পারে।

৩. রেল লাইনের পাশে দেশজুড়ে প্রচুর খালি জমি পতিত অবস্থায় আছে। স্থানীয় উদ্যোক্তাদের মাঝে এসব জমি লিজ দিয়ে ফল বাগান করার জন্য উন্মুক্ত করে দেয়া যেতে পারে। এই কার্যক্রম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫০ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেতেও সহায়ক হবে। ফল বিক্রি থেকে প্রাপ্ত লভ্যাংশ রেলওয়ের আয়কে বর্ধিত করবে।

৪. ম্যাংগো স্পেশাল, ক্যাটেল স্পেশাল ট্রেন গুলোর কার্যক্রম কে জনগণের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ রাজশাহী, চাপাই, রংপুর, সাতক্ষীরা সহ যেসব জায়গায় আম উৎপাদিত হয় সেসব জায়গায় রেলওয়ের নিজস্ব বুকিং অফিস স্থাপন করে পার্শেল বুকিং নেয়া এবং তা নিজস্ব পরিবহনে করে ট্রেনে উঠিয়ে দেশের নানা প্রান্তে ডোর টু ডোর সার্ভিস চালু করা এতে আম ব্যবসায়ীরা সহজে এবং কম খরচে পরিবহন করতে পারবে বিধায় এই সার্ভিস গুলো ব্যাপক জনপ্রিয় হবার সমুহ সম্ভাবনা আছে।

৫. গুরুত্বপূর্ণ রেল স্টেশন গুলোতে নিজস্ব বিলবোর্ড, এলইডি বোর্ড স্থাপন করে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন এর ব্যবস্থা করে রেলের আয় বৃদ্ধি করা যেতে পারে। রেলের কোচ গুলোকেও বিজ্ঞাপনী ক্যাম্পেইন এর জন্য উন্মুক্ত করলে বাড়তি আয় আসবে। উদাহরণ স্বরুপ মেট্রোরেল এ অনেক গুলো উপায়ে বিজ্ঞাপন চলমান আছে। এছাড়া ট্রেনের টিকিট এর ব্যাক সাইড টাও বিজ্ঞাপন এর জন্য ভাড়া দেয়া যেতে পারে।

উপরোক্ত প্রস্তাবনা গুলো আপনাদের পছন্দ হলে যদি আরো বিস্তারিত প্ল্যান প্রয়োজন হয় দেশের প্রয়োজনে একদম বিনামূল্যে হেল্প করতেও রাজি আছি।

তেঁতো হলেও সত্য যে এইবার ঈদের যাত্রায় বহু মানুষ টিকেট পাবেনা। কেনো পাবে না?  কারন সহজ ডট খুব সুন্দর একটা রুল্স করে দিছে।...
25/02/2026

তেঁতো হলেও সত্য যে এইবার ঈদের যাত্রায় বহু মানুষ টিকেট পাবেনা। কেনো পাবে না?
কারন সহজ ডট খুব সুন্দর একটা রুল্স করে দিছে।
আপনি যখন ৮.০০ টিকেট কাটার জন্য খুব দ্রুত ক্লিক করবেন ঠিক তখন সহজ ডটকম আপনাকে ১০ মিনিটের জন্য টেম্পোরারি ব্লক করে দিবে। কারন কি জানেন? আপনি দ্রুত টিকেট সিলেক্ট করতে পারবেন না।
শুধু কি তাই? ৭.৫৮ মিনিট হতে আপনি যদি বারবার রিফ্রেশ দেন তবু আপনাকে ১০ মিনিটের জন্য ব্লক করে দিবে।
সীট ৫৯ মিনিটের একটু পর বা ২৫ সেকেন্ড পর শো করে অনেকের আবার লেটে শো করে। স্বাভাবিক ভাবে আমি আপনি বারবার রিফ্রেশ দিবেন। কিন্তু সহজ তা হতে দিবে না।
এখন আসি ৮টার পর। হুট করে টিকেট আসলে আপনি দ্রুত সিলেক্ট করবেন। যদি বারবার কোনো সীট সিলেক্ট করার চেষ্টা করেন তবে ফুল ১ঘণ্টার জন্য আপনি ব্লক!!!
অর্থাৎ সহজ ডটকম আগে নিজে খাবে, যদি কিছু বাঁচে তাহলে আপনি খেতে পারেন।
কি বিশ্বাস হলো না? আগামীকাল সকালে ট্রাই কইরেন। এখন আপনি ৪টা সীট! যেকোনো ট্রেনের, সিলেক্ট করে ডিসেলেক্ট করেন আবার অন্য আসন সিলেক্ট করেন, দেখবেন আপনি ১ঘণ্টার জন্য ব্লক!
লেখক আবরার সিফাত

📢 জরুরি ঘোষণা 🚨🚆 সুপ্রিয় GDTPF সদস্যবৃন্দ,আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে গ্রুপে ট্রেনের যাতায়াত সংক্রান্ত সঠিক তথ্য বজা...
09/02/2026

📢 জরুরি ঘোষণা 🚨🚆 সুপ্রিয় GDTPF সদস্যবৃন্দ,
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে গ্রুপে ট্রেনের যাতায়াত সংক্রান্ত সঠিক তথ্য বজায় রাখতে অ্যাডমিন প্যানেল একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

🗓 ৯ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপের সকল পোস্ট
অ্যাডমিন এপ্রুভাল (Post Approval) মুডে থাকবে।

⚠️ সদস্যদের প্রতি অনুরোধ:
📍 শুধুমাত্র ট্রেন ও যাত্রী সম্পর্কিত পোস্ট করুন। 🎫
🚫 কোনো প্রকার গুজব বা বিতর্কিত তথ্য শেয়ার করবেন না।
🤝 একে অপরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🙏 আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ধন্যবাদান্তে,

👤 অ্যাডমিন প্যানেল
🚉 গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জারস ফোরাম

09/02/2026

নোটিশ:

জাতীয় নির্বাচন উপলক্ষে গ্রুপ অপ্রাসঙ্গিক পোস্ট, গুজব পোস্ট ঠেকানোর লক্ষ্যে আজ ৯ ই ফেব্রুয়ারী থেকে ১৪ ই ফেব্রুয়ারী সকাল পর্যন্ত গ্রুপের পোস্ট এপ্রুভাল অন করা থাকবে।

আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দু:খিত।

- আ্যাডমিন প্যানেল

23/01/2026

Leading Community

Address

Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur-Dhaka Train Passengers Forum - GDTPF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share