24/04/2026
পারু , ১২ থেকে মতান্তরে ১৫ বছর বয়সের অগণিত সমস্যার একজন বর্ষীয়ান কুকুর। বয়সের জন্য ও পেছনের মাড়ির দাঁত খুইয়েছে, এক চোখ বিদায় নিয়েছে হয়তোবা আরো আগে। রুগ্ন, অপুষ্টি ভোগা এই শরীরে আবার নতুন শরীর জাগলো। আবাস- গাজীপুর, শফিপুর, আহাদ কমিশনারের বাড়ির সামনে থেকে রাতে হয়তোবা খাবার খুঁজতে বের হয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওর শরীরের পেছনের অংশটাও গেল গত ২১ এপ্রিল।
সর্বস্ব হারানো ওকে দেখে মানবিকভাবে এগোলেন এক দম্পতি। খাবার দিলেন, পোষ্ট করলেন ফেসবুকে ওর সার্বিক সেবার জন্য। পারু ভাইরাল হলো ওর এত কষ্ট আর যন্ত্রণা নিয়ে।
বাংলাদেশের অনেক প্রাণী কল্যাণে সম্পৃক্ত থাকা গ্রুপ পারুর জন্য ডোনেশন জোগাড় করার জন্য উঠেপড়ে লাগলেন।
আলফা এইড ফাউন্ডেশনের চোখে পড়ার পরদিনই পারুকে উদ্ধার করে আলফা আশ্রয়কেন্দ্রে আনা হয়। মোটামুটি তিন দিনের বেশি অভুক্ত শরীরে কোন শক্তি, বোধ তখন আর নেই। ওর অবস্থা খুব ভালো না থাকায় আমাদের নিজস্ব ভেটের সাথে অনলাইন পরামর্শ মেনে কিছু বেসিক চিকিৎসা ওকে দেয়া হয়। সাথে গোসল করিয়ে যথাসম্ভব পরিষ্কার করা হয় ওর শরীরের ক্ষত, পচন আর ম্যাগট। এরপর ভরপেট পানি,খাবার।
আমরা পারুকে আগামী শনিবার খুব ভালো করে ডাক্তার দেখাবো - সব সমস্যা জানব। আবার যেহেতু আমাদের কাজ পারুর মতো রাষ্ট্রীয় আওতায় থাকা পথ কুকুরদের জন্য, আমাদের অতি সীমিত লোকবল, ক্ষমতা নিয়ে - আমরা অনেকটাই অপারগ বাংলাদেশের তথাকথিত প্রাণীদের সাহায্যকারী দলগুলোর মতো আপডেট না দিতে পারার জন্য।
আমরা সেই সময়টা রাখি আরো অনেক পথে পড়ে সময় ক্ষয় করা পারুদের জন্য, যাদের একটা সুস্থ জীবনের অধিকার আছে - তার বদলে অনুচ্চারিত অভিযোগ নিয়ে ওরা পথেই শেষ হয়।
আমাদের অকুণ্ঠ সমর্থন আর ধন্যবাদ পারুর জন্য এগিয়ে আসা দম্পতি আর ওর পাশে দাঁড়াতে চাওয়া বন্ধুদের জন্য।
আলফা নিজেদের সীমাবদ্ধতা নিয়েই কাজ করে চলেছে, তাই পারুর আপডেটের জায়গায় ওর সুচিকিৎসা, আলফার নিভৃত আশ্রয় আর পুষ্টিকর খাবার থাকবে।
আপনারা দোয়া করবেন ওর জন্য।
Paru is an elderly female dog—around 12 to 15 years old—carrying the weight of a long, difficult life. Age has already taken much from her: her back molars are gone, and she lost one eye long ago. Frail and malnourished, her body was already struggling—until tragedy struck again.
In Shafipur, Gazipur, near Ahad Commissioner’s house, Paru likely went out at night in search of food. A covered van hit her, leaving the rear part of her body severely injured.
Amid this, a compassionate couple stepped forward. They fed her and shared her story on Facebook, and soon Paru’s pain reached many hearts. Animal welfare groups across Bangladesh began mobilizing support for her.
The very next day, Alpha Aid Foundation rescued Paru and brought her to safety. She had been without food for over three days—weak and barely responsive. With guidance from our in-house vet, we started immediate basic treatment. Her wounds were cleaned, maggots removed, and she was finally given water and a full meal.
This Saturday, she will undergo a thorough veterinary check-up to assess all her conditions.
At Alpha, we work for stray animals like Paru with very limited resources. While we may not always provide frequent updates, our focus remains on reaching more animals in urgent need.
We are deeply grateful to the couple who first stood by her, and to everyone supporting her.
For Paru, we hope for what she deserves now—proper treatment, a safe shelter, and nourishment.
Please keep her in your prayers.