পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ
চলবো মোরা একসাথে
জয় করবো মানবতাকে।
মানবতার বৈঠা ধরি,
দুস্থদের সাহায্য করি।
প্রত্যেকটি দিনই আমাদের জন্যে গুরুত্ববহ তাই এর সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করুন। আগামীকাল কি হবে বা হতে পারে! তা আগামীকাল যদিও বা আসে দেখা যাবে। হয়তো আগামীকাল নাও আসতে পারে। তাই আজকের দিনটির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করুন। যাকাত আদায় করুন, অসহায় পথশিশুদের সাহায্যে এগিয়ে আসুন, দুনিয়া আখি
রাত জয় করুন।
আসুন আমরা অসহায় পথশিশুদের নিজের সন্তান বা ভাই-বোনের মতোই আপন করে নেই, একটু ভালোবাসি। আমার-আপনার একটু ভালোবাসাই এদের মুখে এনে দিবে এক চিলতে হাসি যা কিনা পৃথিবীর সমস্ত সুখকেও হার মানাতে সক্ষম। আপনার আমার একটু প্রচেষ্টায় এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পারি। আজ পথের শিশুরা অসহায় দরিদ্র তাদের কছে কিছুই নেই। তাই হাতটি বাড়ান পথশিশুদের সাহায্য করুন।
আপনি আপনার ছেলে বা ভাইকে স্কুল থেকে নিয়ে আসতেছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক দরিদ্র শিশু, আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চরম ক্ষুধার তাড়নায়। আপনি কি একবার ও চিন্তা করেছেন! আপনার ছেলের মত ঐ ছেলেটার ও স্কুলে যাওয়ার কথা ছিল, সুন্দর কাপড় পরিধান করার কথা ছিল।
তাদের এই দারিদ্র বিমোচনে আসুন আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। আসুন শপথ করি অন্তত যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী আশেপাশের পথশিশু আর অসহায় মানুষকে সাহায্য করি।
"পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ" একটি পরিবার। আমরা সবাই এই পরিবারের সদস্য। আমরা এই সংগঠনকে শক্তিশালী করতে সর্বদা পরিশ্রম করবো এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবো। ইনশা'আল্লাহ্
মানব সেবা মহৎ গুন-মানব সেবায় এগিয়ে আসুন। আপনিও চাইলে হতে পারেন আমাদের সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সদস্য হতে চাইলে অথবা যে কোন পরামর্শ দিতে চাইলে আমাদের আইডিতে বা পেইজে মেসেজ করুন।
অফিশিয়াল যোগাযোগ মাধ্যম :
===================
মোবাইল: +8801623662413
ই-মেইল: [email protected]
ফেসবুক আইডি: https://www.facebook.com/pathsisu.2020
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/scdfb.01623662413/?ref=share
ধন্যবাদান্তে
পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ।