সপ্তশতী ফাউন্ডেশন

সপ্তশতী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী, উন্নয়নমূলক সংগঠন।

20/12/2025
সপ্তশতী ফাউন্ডেশন এর স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় পাল আর আমাদের মাঝে নেই। আজ ১৯ ডিসেম্বর, ২৫ রোজ শুক্রবার সকাল...
19/12/2025

সপ্তশতী ফাউন্ডেশন এর স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় পাল আর আমাদের মাঝে নেই। আজ ১৯ ডিসেম্বর, ২৫ রোজ শুক্রবার সকাল ৯:৩০ টায় সাভারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

🎁 “শারদ শুভেচ্ছা ১৪৩২ – সপ্তশতী ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য পূজার নতুন বস্ত্র উপহার”📍স্থান: ভৃঙ্গরা...
29/09/2025

🎁 “শারদ শুভেচ্ছা ১৪৩২ – সপ্তশতী ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য পূজার নতুন বস্ত্র উপহার”
📍স্থান: ভৃঙ্গরাজ, বরদল ও ভুঙ্গাবাড়ী, কালিয়াকৈর, গাজীপুর

🌸 ওঁ তৎ সৎ 🌸
🌸 শুভ শারদীয় শুভেচ্ছা 🌸

শারদীয় দুর্গাপূজা মানেই আনন্দ, উৎসব আর ভাগ করে নেওয়ার মুহূর্ত।
কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের জন্য এই আনন্দ অনেক সময় দূরের স্বপ্ন হয়ে থাকে।

তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে টানা ৫ম বারের মত "সপ্তশতী ফাউন্ডেশন" এর উদ্যোগে ছোট্ট একটি চেষ্টা —
"উৎসবের পরশ – সপ্তশতীর মানবিক আয়োজন" 🎁

📍 আজ মহাসপ্তমীতে ২৯ই সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ, বরদল ও ভুঙ্গাবাড়ী গ্রামের ৩৫ জন মানুষের হাতে আমরা নতুন পোশাক তুলে দিতে পেরেছি। তাদের মুখে আনন্দের হাসি ছিল আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। 🥹✨

এই ক্ষুদ্র প্রয়াসে যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন কিংবা অনুপ্রেরণা দিয়েছেন —
আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️

🙏 আশাকরি, ভবিষ্যতেও এমন মানবিক কাজ একসাথে করে যেতে পারব।
দয়া করে আপনিও এগিয়ে আসুন, পাশে থাকুন — কারণ আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবাই মিলে ভাগ করে নেওয়া যায়।

শুভ দুর্গাপূজা ১৪৩২ 🌺

#বস্ত্রবিতরণ #মানবিকতা #আনন্দ_হোক_সবার

অভিনন্দন Diya Paul, দপ্তর সম্পাদক, সপ্তশতী ফাউন্ডেশন। দিয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে জা...
27/05/2025

অভিনন্দন Diya Paul, দপ্তর সম্পাদক, সপ্তশতী ফাউন্ডেশন।

দিয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছে।

সপ্তশতী ফাউন্ডেশন- দিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

08/11/2024

একনজরে সপ্তশতী ফাউন্ডেশন - ভৃঙ্গরাজ এর "দীপদান উৎসব ২০২৪" 🙏

Address

Bhringaraj, Kaliakair
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সপ্তশতী ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share